MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Football
  • মারাদোনার 'হ্যান্ড অফ গডের' সেই জার্সি উঠছে নিলামে, কত হতে পারে দর

মারাদোনার 'হ্যান্ড অফ গডের' সেই জার্সি উঠছে নিলামে, কত হতে পারে দর

২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন বিশ্ব ফুটবলের রাজপুত্র দিয়াগো মারাদোনা। চোখের জলে ৮৬- বিশ্বকাপের নায়ককে বিদায় জানিয়েছেন অনুরাগীরা। বিশ্ব জুড়ে চলছে শ্রদ্ধাজ্ঞাপন। এরইমধ্যে খবর নিলামে উঠতে পারে মারাদোনার 'হ্যান্ড অফ গড' ম্যাচের সেই জার্সি। নিলাম শুরুর দর জানলে চোখ কপালে উঠবে আপনারও। 

2 Min read
Author : Sudip Paul
Published : Nov 28 2020, 03:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফুটবল ইতিহাসের সেরা বিতর্কিত গোলটি করেছিলেন দিয়াগো মারাদোনা। ডিফেন্ডারের তুলে দেওয়া বল ফিস্ট করতে যান পিটার শিল্টন। সেই বলে হেড দেওয়ার জন্য লাফ দেয় দিয়াগো মারাদোনা। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27


হেড করার সময় মারাদোনার বাঁ হাত ও মাথা খুব কাছাকাছি ছিল। তাই প্রথমে বল মারাদোনার হাতে লাগে ও তারর মাথায়। হেড করার বদলে হাত দিয়ে গোল করেছিলেন দিয়েগো মারাদোনা। যাকে ‘হ্যান্ড অব গড’ বলে পরবর্তী কালে আখ্যা দিয়েছিলেন স্বয়ং আর্জেন্টাইন অধিনায়ক।
 

37

ওই বিতর্কিত গোলের ৪ মিনিটের মধ্যেই শতাব্দীর সেরা গোলটি ফুটবল ভক্তদের উপহার দেন মারাদোনা। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে একের পর এক ইংলিশ ডিফেন্ডারদের কাটিয়ে শেষে গোলরক্ষককে কাটিয়ে গোল করেন মারাদোনা। 
 

47

এবার সেই ম্যাচের জার্সি নিলামে তোলার পরিকল্পনা নিয়েছে এক সংস্থা। সেই বিখ্যাত জার্সি এই মুহূর্তে রাখা আছে ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টারে সেখানকার জাতীয় ফুটবল মিউজিয়ামে। 

57

মেক্সিকো সিটিতে ১৯৮৬ সালের বিশ্বকাপের সেই কোয়ার্টার ফাইনালের পর ইংল্যান্ডের সেই ম্যাচের মিডফিল্ডার স্টিভ হজের সঙ্গে জার্সি বদল করেন মারাদোনা। স্টিভ বলেছিলেন, “টানেলের ভিতর দিয়ে ফেরার সময় মারাদোনার সঙ্গে সে দিন জার্সি বদল করতে পেরেছিলাম।”
 

67

 সেই জার্সিই নিলামের প্রস্তাব দিচ্ছেন আমেরিকার এক নিলাম সংস্থার প্রধান ডেভিড আমেরমান। তিনি বলেন, “ওই জার্সির দাম নির্ধারণ করা কঠিন। তবে ২০ লক্ষ ডলার খরচ করতে রাজি থাকবেন যে কেউ।” অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৪ কোটি ৭৯ লক্ষ টাকা দাম উঠতে পারে বলে ডেভিডের মত।

77

তবে মারাদোনার বিশ্বখ্যাত ম্যাচের জার্সি আপনার করতে গেলে আরও কিছু  সময় অপেক্ষা করতে হবে আপনাকে। কারণ এখনও নিলামের কোনও দিন ঠিক হয়বি। প্রস্তাব দেওয়া হয়েছে মাত্র।
 

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Diamond Harbour FC: আই লিগ ট্রফি জিতে এবার আইএসএল-এ 'অভিষেক' ডায়মন্ডহারবার এফসি-র
Recommended image2
Debabrata Sarkar East Bengal: "বৃষ্টিভেজা রাতে কারও ছাতার তলায় মাথা গুঁজে দেওয়া!" খোঁচা দেবব্রতর? সঙ্গে লড়াইতে থাকার বার্তাও
Recommended image3
Debabrata Sarkar East Bengal: অস্কার ব্রুজো কি ইস্টবেঙ্গলেই থাকছেন? আইএসএল চ্যাম্পিয়ন হয়েই বড় বার্তা দেবব্রতর
Recommended image4
Kylian Mbappe: 'দেশ এদের নিয়ন্ত্রণে গেলে সর্বনাশ,' দক্ষিণপন্থীদের বিরুদ্ধে সরব এমবাপে
Recommended image5
Emiliano Martinez: অনুশীলনে আঙুলে চোট, বিশ্বকাপে খেলতে পারবেন এমিলিয়ানো মার্টিনেজ?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved