MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • শরীর সুস্থ রাখতে ম্যাগনেসিয়াম গুরুত্ব অপরিসীম, রইল ১০টি খাবারের হদিশ

শরীর সুস্থ রাখতে ম্যাগনেসিয়াম গুরুত্ব অপরিসীম, রইল ১০টি খাবারের হদিশ

সুস্থ থাকতে পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। খাদ্যতালিকায় সব সময় রাখতে বলেন ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। এর সঙ্গে প্রয়োজন পটাশিয়াম, ম্যাঙ্গানিজ ও জিঙ্কে। তেমনই দরকার ম্যাগনেশিয়াম। শরীর সুস্থ রাখতে প্রয়োজন এই সকল উপাদান। শরীরে শক্তি জোগাতে, উচ্চ রক্তচাপ কমাতে প্রয়োজন ম্যাগনেসিয়াম। তেমনই ম্যাগনেসিয়ামযুক্ত খাবার শরীরে ভিটামিন  ডি ও ক্যালসিয়ামকে নিয়ন্ত্রণ করে থাকে। হাড়ের উন্নতি ঘটাতে ও অস্টিওপোরোসিসের ঝোঁক কমতে প্রয়োজন ম্যাগনেসিয়াম। বর্তমানে অল্প বয়সে অনেকেই নানান রোগে আক্রান্ত হচ্ছেন। এর প্রধান কারণ পুষ্টির অভাব। তাই নিত্যদিনের খাদ্যতালিকায় বিশেষ নজর দিন। আজ রইল ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবারের হদিশ। সুস্থ থাকতে নিয়মিত এই সকল খাবার রাখুন তালিকাতে। জেনে নিন কী কী খাবেন।   

3 Min read
Author : Sayanita Chakraborty
Published : Jun 25 2022, 04:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

খাদ্যতালিকায় রাখুন আমন্ড। ১ আউন্স আমন্ডে ৭৬ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম থাকে। যা শরীরে পর্যাপ্ত ম্যাগনেসিয়ামের জোগান দেয়। রোজ খেতে পারেন আমন্ড। তাছাড়া একাধিক পুষ্টিগুণ রয়েছে আমন্ডে। যা শরীরের একাধিক ঘাটতি পূরণ করে। নিয়ম করে আমন্ড খান। অনেকে আগের দিন রাতে আমন্ড ভিজিয়ে রাখেন। সকালে খোসা ছাড়িয়ে এভাবে খেতে পারেন আমন্ড।  

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

খাদ্যতালিকায় অবশ্যই রাখুন একটি করে কলা। এতে রয়েছে একাধিক পুষ্টিগুণ। যা শরীর সুস্থ রাখে। রোজ ব্রেকফার্স্টে কলা খেতে পারেন। চাইলে কলা দিয়ে স্মুদি বানিয়ে খান। এতেও সমান উপকার পাবেন। শরীরে সকল ঘাটতি পূরণ হবে কলার গুণে। সঙ্গে পর্যাপ্ত ম্যাগনেসিয়ামের জোগান ঘটবে এই ফলের গুণে।   

310

একাধিক পুষ্টিগুণ রয়েছে অ্যাভোকাডো ফলে। এতে ভিটামিন, অ্যান্টি অক্সিডেন্ট, ফাইবার ও পটাশিয়াম আছে। আছে ম্যাগনেসিয়াম। রোজ খাদ্যাতালিকায় রাখতে পারেন এই ফল। এই ফলের গুণে শরীরে সকল ঘাটতি পূরণ হবে। দূর হবে একাধিক জটিলতা। তেমনই একাধিক রোগ থেকে মুক্তি পারেন এই ফলের গুণে।  

410

খেতে পারেন ব্রকোলি। ৯১ গ্রাম ব্রকোলিতে ১৯.১ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম থাকে। এটি খেলে শরীরে ম্যাগানেশিয়ামের ঘাটতি পূরণ হবে। সুস্থ থাকতে রোজ খেতে পারেন ব্রকোলি। স্যালাডে খেতে পারেন এটি কিংবা ব্রকোলি দিয়ে কোনও পদ রেঁধে খান। এতেও সমান উপকার পাবেন। ইন্টারনেট ঘাঁটলে একাধিক পদের হদিশ মিলবে। 

510

খেতে পারেন ভুট্টা। ১৬৪ গ্রাম ভুট্টাতে ৪২.৬ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম থাকে। যা শরীরের জন্য খুবই উপকারী। এর গুণে একাধিক রোগ থেকে মুক্তি পাবেন। সুস্থ থাকতে ভুট্টা খান। চাইলে বিভিন্ন পদ রাঁধতে পারেন ভুট্টা ব্যবহার করুন। এতেও পাবেন সমান উপকার। শারীরিক জটিলতা দূর হবে সঠিক খাদ্যগ্রহণে। তেমনই শরীরে ঘাটতি পূরণ হবে।     

610

সোয়াবিন কম বেশি অনেকেরই পছন্দের। সোয়াবিনে রয়েছে একাধিক পুষ্টিগুণ। রয়েছে ম্যাগনেসিয়াম। যা একাধিক জটিলতা থেকে মুক্তি দিতে পারে।  সুস্থ থাকতে পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। খাদ্যতালিকায় সব সময় রাখতে বলেন ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। এর সঙ্গে প্রয়োজন পটাশিয়াম, ম্যাঙ্গানিজ ও জিঙ্কে।

710

ভাতের বদলে খান ব্রাউন রাইস। ১৯৫ গ্রাম ব্রাউন রাইসে ৮৫.৫ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম থাকে। যা শরীরের জন্য উপকারী। শরীর সুস্থ রাখতে প্রয়োজন একাধিক উপাদান। এবার থেকে নিয়ম করে ব্রাউন রাইস খান। ভাতের বদলে বাউন রাইসে খেলে ওজনও কমবে। ডায়েটিং-এর সময় ব্রাউন রাইস খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন সকলে।    

810

খেতে পারেন কাজুবাদাম। রোজ ১ মুঠো করে কাজু বাদাম খান। ১ আউন্স কাজুতে ৮১.৮ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম থাকে। শরীর সুস্থ থাকতে প্রয়োজন পর্যাপ্ত ম্যাগনেসিয়াম। যা পাওয়া যায় কাজুবাদামে। সুস্থ থাকতে রোজ বিকেলে খেতে নিয়ম করে কাজুবাদাম খান। এতে ম্যাগনেসিয়ামের সঙ্গে রয়েছে একাধিক উপাদান। যা শরীর রাখবে সুস্থ।   

910

রোজ খেতে পারেন আখরোট। শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ হবে। ১ আউন্স আখরোটে ৪৪.২ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম থাকে। যা শরীরে ঘাটতি পূরণ করে। রোজ নিয়ম করে আখরোট খান। সঠিক খাদ্যাভ্যাস একাধিক রোগ থেকে মুক্তি দিতে পারে। বর্তমানে সঠিক পুষ্টির অভাবে একাধিক রোগ দেখা দিচ্ছে। তাই নিয়ম করে আখরোট খান। 

1010

রোজ খেতে পারেন চেরি। ১ কাপ চেরিতে ১৬.৯ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম থাকে। চাইলে চেরির জুস খেতে পারেন। শরীরে শক্তি জোগাতে, উচ্চ রক্তচাপ কমাতে প্রয়োজন ম্যাগনেসিয়াম। তেমনই ম্যাগনেসিয়ামযুক্ত খাবার শরীরে ভিটামিন  ডি ও ক্যালসিয়ামকে নিয়ন্ত্রণ করে থাকে। হাড়ের উন্নতি ঘটাতে ও অস্টিওপোরোসিসের ঝোঁক কমতে প্রয়োজন ম্যাগনেসিয়াম।  

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Cholesterol: এই ৭টি খাবার কমাবে শরীরের 'খারাপ' কোলেস্টেরল, জানুন বিশদে
Recommended image2
প্যারাসিটামল, হার্ট, ভিটামিন-সহ ৩০০টি জরুরি ওষুধের দাম বাড়তে পারে, তালিকায় কী কী?
Recommended image3
Cardamom Water: খালি পেটে এলাচ ভেজানো জল খাওয়ার অভ্যাস করুন, জানুন কারণ
Recommended image4
Bone Health: শুধু দুধ খেলেই হবে না, হাড় মজবুত রাখতে এই ৫টি জিনিসও জরুরি
Recommended image5
Women's Health: মেয়েদের সুস্থ থাকতে এই খাবারগুলি ডায়েটে রাখতেই হবে, জানুন এক ক্লিকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved