MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • শীতকালে নিজেকে সুস্থ রাখতে খাদ্য তালিকায় রাখুন এই ৫ টি খাবার

শীতকালে নিজেকে সুস্থ রাখতে খাদ্য তালিকায় রাখুন এই ৫ টি খাবার

শীতকাল মানেই গরম খাবার, গরম পানীয় এবং গরম পোশাক। যার ফলে দেহের মেটাবলিজম এবং এনার্জি দুইয়েরই পরিবর্তন হয়। সেই সঙ্গেই এই সময় আমাদের পছন্দের খাদ্য তালিকাতেও পরিবর্তন হয়। শীতকালে নিজেকে গরম রাখতে অনেকেই মনে করেন প্রচুর পরিমাণ খাবার খেলে শরীর গরম থাকবে। তবে এমন ভাবা একেবারেই ভুল। শীতকালে শরীরে প্রতি বিশেষ খেয়াল রাখা অত্যন্ত প্রয়োজন তা না হলে এই সময় নানানরকম সমস্যা হতে পারে। এছাড়াও সঠিক খাদ্য না খেলে হতে পারে নানান সমস্যা। শীতকালে এমন অনেক খাবার আছে যা শুধু খেতেই ভালো নয় এমনকি তা শরীরের জন্যও খুবই ভালো। শীতের খাদ্য তালিকায় যদি এই ৫টি খাবার রাখতে পারেন তাহলে শীতের অনেক সমস্যার হাত থেকেই রক্ষা পাওয়া যাবে, সেই খাদ্য তালিকায় রয়েছে-  

2 Min read
Author : Poulomi Nath
| Updated : Dec 10 2020, 01:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

 

খেজুর- খেজুরে প্রচুর পরিমাণে আয়রন, প্রোটিন, ক্যালসিয়াম এবং প্রচুর পরিমাণে ভিটামিনের থাকে যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। শীতকালে যেহেতু নানান রকমের সমস্যা হয়ে থাকে তাই এই সময় যদি নিয়ম মেনে খেজুর খাওয়া যায় তবে তা শরীরের জন্য খুবই ভালো। 

 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25

বাদাম- বাদাম এবং আখরোটকে শীতের সেরা খাবার বলাই যায়। এই দুটি খাবার শীতের সময় স্নায়ুতন্ত্রকে স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে। এছাড়াও এতে প্রচুর পরিমাণ ভিটামিন- E এবং ওমেগা ফ্যাট থাকে যা হার্ট ভালো রাখতে সাহায্য করে।

 

 

35

ওটস- ওটস খাওয়া যে স্বস্থ্যের পক্ষে কতটা ভালো সেটা এখন কম বেশি সকলেই জানে। আর এই ওটসই যদি শীতের খাদ্য তালিকায় রাখা যায় তাহলে তা আপনাকে শীতকালে সুস্থ রাখেত সাহায্য করবে। ওটস একটি পুষ্টিকর খাবার যা শীতকালের জন্য খুব গুরুত্বপূর্ণ। ওটস এমন একটি উপাদান আছে যা ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। এছাড়াও এতে প্রচুর পরিমাণে ফাইবার আছে যা হার্টের জন্য খুব ভালো ও হজম শক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়া গরম ওটস খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
 

45

 

ব্রোকলি এবং ফুলকপি- ব্রোকলি এবং ফুলকপি শীতেরই সবজি। এই দুই সবজি দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। একে প্রচুর পরিমাণে ভিটামিন- C থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এই দুই খাবার শীতের সঙ্গে লড়াই করে কার্য ক্ষমতা বাড়াতে সাহায্য করে। 

55

মিষ্টি আলু বা রাঙালু- সাধারণ আলুর থেকে রাঙালুর খাদ্য গুণ অনেকটাই বেশি। এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন- A এবং পটাশিয়াম থাকে। এই খাদ্য দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। 

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

PN
Poulomi Nath
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Acidity: পুজোয় খাওয়া-দাওয়ার পর বুকে জ্বালা? অ্যাসিডিটি থেকে বাঁচতে ৩ সহজ
Recommended image2
Durga Puja 2026: পুষ্পাঞ্জলি থেকে প্যান্ডেল হপিং, এই দুর্গাপুজোয় ডায়াবেটিস রোগীদের জন্য পায়ের যত্ন নেওয়ার ১০টি নিয়ম
Recommended image3
Weight Loss Tips: না খেয়েই ওজন কমানোর চেষ্টা? শরীরে কী ঘটছে জানলে চমকে যাবেন
Recommended image4
Anxiety Relief Foods: উদ্বেগ কমাতে সাহায্য করবে এই ৭টি খাবার
Recommended image5
Health News: সিগারেট ছাড়লেই কী হার্ট সুরক্ষিত? অনেক বছর পরও কী থেকে যায় ঝুঁকি! চাঞ্চল্যকর দাবি গবেষণায়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved