MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
WB Ration Update
Monsoon Update
8th Pay Commission
East Bengal FC
Annapurna Bhandar
Yuva Shakti Scheme
Deep Depression and Cyclone Landfall
Widow Pension or Annapurna Yojana, No Double Schemes
8th Pay Commission AIDEF Demands
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • Lifestyle
  • Health
  • আবারও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, কিভাবে সুরক্ষিত থাকবেন গর্ভবতী মহিলারা জানালেন বিশেষজ্ঞরা

আবারও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, কিভাবে সুরক্ষিত থাকবেন গর্ভবতী মহিলারা জানালেন বিশেষজ্ঞরা

আবারও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ, এমনটাই মত বিশেষজ্ঞদের। করোনা থেকে বাঁচতে তাই সকলকে তাই মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। এদিকে রাজ্য জুড়ে চলছে বিধানসভা নির্বাচনের কর্মসূচী। ফলে আরও বেশি পরিমানে কোভিডে আক্রান্ত হওয়ার সম্ভবনা রয়েছে বলে মত বিশেষজ্ঞদের। এমন এক পরিস্থিতিতে কীভাবে গর্ভবতী মহিলারা নিজেদের সুরক্ষিত রাখবেন। নবজাতকদেরই বা কীভাবে সুরক্ষিত রাখবেন জেনে নিন এই বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ।  

2 Min read
Author : Deblina Dey
Published : Mar 27 2021, 03:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

করোনা আতঙ্কের মধ্যে তাই গর্ভবতী মহিলাদের একটু বেশি নিজেদের সুরক্ষার বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। এর আগেও রাজ্যে নয় মাসের শিশুর শরীরেও করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। তাই নিজেকে ও সদ্যজাত-কে এই সময় বিশেষ যত্নে রাখা প্রয়োজন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

 এই বিষয়ে পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের মার্কিন চিকিত্সক ও বিশেষজ্ঞ  ডাঃ ক্যারোলিন কোয়েন জানিয়েছেন, কোনও গর্ভবতী মহিলা যদি করোনা ভাইরাসে আক্রান্ত হন তবে গর্ভস্থ শিশুরও এই ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। 

39

বিশেষজ্ঞ ক্যারোলিনের মতে, করোনা গর্ভবতী মহিলার জরায়ুর প্লাসেন্টা অতিক্রম করে যায়, ফলে গর্ভস্থ শিশুরও এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। 

49

তবে এই বিষয়ে ডাঃ খ্রিশ্চান চেম্বার্স জানিয়েছেন, গর্ভবতী মহিলার শরীরে যদি করোনাভাইরাস সংক্রমিত হয়ে থাকে, তবে সন্তান প্রসবের সময় সমস্যার সৃষ্টি হতে পারে। অনেক ক্ষেত্রে গর্ভস্থ শিশুর মৃত্যুও হতে পারে। 

59

এই বিষয়ে কয়েকটি গবেষণায় বেশ কিছু নবজাতকের শরীরে উচ্চ মাত্রায় ‘ইমিউনোগ্লোবিন জি’ নামের একটি অ্যান্টিবডির উপস্থিতি দেখা গিয়েছে। মায়ের শরীর থেকে ভ্রূণের মধ্যে সঞ্চারিত হয় এই ‘ইমিউনোগ্লোবিন জি’ নামের অ্যান্টিবডি। 

69

 অন্য আরেকটি গবেষণায় জন্মের দু'ঘণ্টা পরেই নবজাতকের শরীরে আইজিএম-এর স্তরের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে যার মাত্রা ওই নবজাতকের শরীরে মাত্র দুদিনের মধ্যেই বৃদ্ধি পায় যা যে কোনও ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে থাকে। 

79

তাই গবেষকদের মতে, এই বিষয়ে আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় পরিষ্কার-পরিচ্ছন্নতা মেনে চলা উচিত। গর্ভবতী ও সদ্যজাত সন্তানের মায়েদের সামাজিক দূরত্ব মেনে চলা উচিত। পরিবারের যেই সদস্য নিয়মিত বাইরে যাচ্ছেন তার সঙ্গেও দূরত্ব বজায় রাখুন।

89

যে কোনও কাজ করার আগে, বিশেষ করে খাওয়ার খাওয়া বা ওষুধ খাওয়ার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে তবেই খাওয়া উচিত। সেই সঙ্গে পরিষ্কার জামা-কাপড় পরা উচিত।

99

নবজাতকদের প্রতি পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষ নজর দেওয়া উচিত। বাইরে থেকে এসেই পরিবারের সদস্যদের বাচ্চার ঘরে ঢুকতে দেবেন না এবং শিশুকে ধরতে দেবেন না। 

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Dengue Vaccine: ডেঙ্গির ভয় এবার শেষ? ২০২৭-এ ভারতে আসছে কিউডেঙ্গা, কারা পাবেন, কত ডোজ, কতটা কাজ করবে?
Recommended image2
Lemon For Dandruff: লেবু ও নারকেল তেলের জাদুতে খুশকি হবে গায়েব
Recommended image3
আপনার সন্তানের উচ্চতা বাড়ছে না? কোন বয়স পর্যন্ত লম্বা হয় শিশুরা, কখন সতর্ক হবেন বাবা-মায়েরা?
Recommended image4
Toilet Hygiene Mistakes: বাথরুমে এই ছোট ভুলগুলো করছেন না তো? মারাত্মক ক্ষতি হতে পারে স্বাস্থ্যের!
Recommended image5
রোজ হলুদ চা খেলে শরীরের কী কী উপকার হয়? জেনে নিন ৭টি গুণ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved