MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • জানেন কি, এই খাবারগুলো মাইক্রোওভেনে গরম করলেই নষ্ট হয়ে যায় খাদ্যগুণ, সতর্ক না হলেই বিপদ

জানেন কি, এই খাবারগুলো মাইক্রোওভেনে গরম করলেই নষ্ট হয়ে যায় খাদ্যগুণ, সতর্ক না হলেই বিপদ

চটজলদি খাবার গরম করতে সবসময়ের ভরসা মাইক্রোওয়েভ। বাইরের কেনা খাবার থেকে ফ্রিজের খাবার গরম করতে একটাই সহজ উপায় মাইক্রোওয়েভে।  বিশেষত কর্মরতদের জীবনযাত্রায় এই মাইক্রোওয়েভ ছাড়া যেন সকলেই অচল। বর্তমান কর্মব্যস্ততার যুগে প্রতিদিন রান্না করার সময় কারোরই নেই। কম সময়ের মধ্যে রান্না করে ফ্রিজে রেখে খেতেই অভ্যস্ত সকলেই। কিন্তু জানেন কি, সব খাবার মাইক্রোওভেনে গরম করে খেলে বিপদ ডেকে আনবেন নিজেই। এমন কিছু খাবার রয়েছে, যা মাইক্রোওভেনে গরম করলে তার খাদ্যগুণ যেমন নষ্ট হয়ে যায়, তেমনই খাবারও খারাপ হয়ে যেতে পারে। জেনে নিন কী কী খাবার রয়েছে সেই তালিকায়। 

2 Min read
Author : Riya Das
Published : Mar 26 2021, 02:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15


পিৎজা

 পিৎজা এমনই একটি খাবার যা গরম না খেলে একদম ভাল লাগে না। কিন্তু পিৎজা দ্বিতীয়বার গরম করে খেলে সেই পুরোনো স্বাদ নষ্ট হয়ে যায়। প্রথমত পিৎজার ব্রেড শক্ত হয়ে যায়। এছাড়াও পিৎজাতে থাকা চিজ, অলিভ সবকিছুর স্বাদই নষ্ট হয়। বিশেষত, দুধের তৈরি যে কোনও খাবারই দ্বিতীয়বার গরম করা খাওয়া উচিত নয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25


বার্গার

পাউরুটি যখন তৈরি করা হয় তখন তা ভালো করে সেকা হয়, সেই সেকা রুটি দিয়েই বার্গার বানানো হয়। কিন্তু বার্গার একবার তৈরি হয়ে যাওয়ার পর বাড়িতে এনে তা যদি আবার গরম করা হয় তাহলে তা শক্ত হয়ে যায়। বার্গার বারবার গরম করার ফলে বার্গারের মধ্যে থাকা মাখন, মাংস, লেটুস সমস্ত কিছুর খাদ্যগুণ নষ্ট হয়ে যায়।

35

ডিম

 ডিমের তৈরি জিনিস গরম করার আগে সাবধান। ডিমের মিশ্রন নেই, কিন্তু ভেতরে ডিম দেওয়া এরকম কোনও খাবার মাইক্রোওভেনে গরম করবেন না। তবে ব্যতিক্র হিসেব কেক গরম করতে  পারেন। কিন্তু ডেভিল, এগরোল কিংবা ডিম কষা কখনওই মাইক্রোওভেনে গরম  করবেন না।

45


মাছ

 মাছের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, মাছ যেদিন রান্না করবেন সেদিনই খেয়ে নেওয়া উচিত। সেদিন না খাওয়া হলেও গ্যাসে গরম করতে পারেন  তবে মাইক্রোওভেনে কখনওই নয়। কারণ এর ফলে মাছের খাদ্যগুণ পুরোপুরি নষ্ট হয়ে যায়। টাটকা মাছ রান্না করে খেয়ে ফেলুন।  যেকোনও ভাপা মাছ মাইক্রোওয়েভে বানাতেই পারেন তবে দুপুরের পর রাতে মাইক্রোওভেনে গরম করবেন না।

55

দুধজাতীয় খাবার

 দুধের কোনও খাবারই ভুল করেও মাইক্রোওভেনে দেবেন না। এছাড়াও পায়েস, কোনও মালাই এর পদ, চিজ-মাখন দেওয়া কিছু কিংবা মিল্ক শেক কখনওই মাইক্রোওভেনে গরম করবেন না। এতে হিতে বিপরীত হবে।  এমনকী খাবার নষ্টও হয়ে যেতে পারে।

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
রোজ সকালে তুলসী পাতা ভেজানো জল খেলে কী হয় জানেন?
Recommended image2
ডাক্তারও মানা করবে না! তেল ছাড়া প্রেসার কুকারে ফুলকো লুচির সিক্রেট রেসিপি
Recommended image3
কাজু, কাঠবাদাম না চিনেবাদাম? সকালে খালি পেটে কোন বাদাম খেলে হবে বাজিমাত ?
Recommended image4
Pet Dog: বয়স হতেই খুঁড়িয়ে হাঁটছে আপনার পোষা কুকুর? সময় থাকতে রুখে দিন গাঁটের যন্ত্রণা
Recommended image5
Body Odor: গায়ের দুর্গন্ধে জেরবার? গরমে ফ্রেশ থাকার রইল ৮টি সহজ উপায়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved