MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • প্রবল গরমে হতে পারে হিট স্ট্রোক, খাদ্যতালিকায় রাখুন এই কয়টি খাবার, কমবে হিট স্ট্রোকের ঝুঁকি

প্রবল গরমে হতে পারে হিট স্ট্রোক, খাদ্যতালিকায় রাখুন এই কয়টি খাবার, কমবে হিট স্ট্রোকের ঝুঁকি

গরম মানেই একাধিক রোগ। পেটের সমস্যা, ডিহাইড্রেশন (Dehydration), ত্বকের (Skin) সমস্যা-সহ আরও কত কী। গরমের একটি মারাত্মক সমস্যা হল হিট স্ট্রোক (Heat Stroke)। আসলে গরমে মানুষের শরীরের তাপ নিয়ন্ত্রণে ক্ষমতা নষ্ট হয়ে যায়। শরীরের তাপমাত্রা ১০৫ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেলে তাকে বলা হয় হিট স্ট্রোক(Heat Stroke)। গরমে আমাদের শরীর ক্লান্ত লাগে। সারাক্ষণ ঘাম হওয়ার জন্য দেখা দেয় এই সমস্যা। ঘাম হলে শরীর ডিহাইড্রেটেড হয়ে যায়। এর থেকে দেখা দিতে পারে এই সমস্যা। 

3 Min read
Author : Sayanita Chakraborty
Published : Mar 27 2022, 09:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

হিট স্ট্রোকের প্রধান লক্ষ হল ঘাম বন্ধ হয়ে যাওয়া। দেখা গিয়েছে শরীরের তারমাত্রা দ্রুত ১৫০ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যায় হিট স্টোক হলে। এর সঙ্গে যেমন ঘাম বন্ধ হয়। তেমনই ত্বক শুষ্ক ও লালচে হয়ে যায়। সঙ্গে নিশ্বাস দ্রুত হয়। এমন লক্ষণ দেখলে তৎক্ষণাত ডাক্তারি পরামর্শ নিন। তা না হলে সমস্যা মারাত্মক আকার নিতে পারে।

 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

মাথা ঝিমঝিম, নাড়ির স্পন্দন ক্ষীণ হয়ে যাওয়া, হ্যালুসিনেশন, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়ার হল হিট স্ট্রোকের লক্ষণ। এমনকী, হিট স্ট্রোক হলে অনেককে জ্ঞানও হারাতে দেখা গিয়েছে। এমন লক্ষণ দেখলে তৎক্ষণাত ডাক্তারি পরামর্শ নিন। সঠিক সময় চিকিৎসা না করলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।

 

310

গরমে হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে বদল আনুন খাদ্যতালিকায়। এমন কিছু খাবার রোজ খান, যা শরীরকে সুস্থ রাখবে। সঙ্গে হিট স্ট্রোকের সমস্যা থেরে মুক্তি পেতে সাহায্য করবে। রোজ খেতে পারেন কাঁচা পেঁয়াজ। এটি রক্তচলাচল ঠিক রাখে। হজম ক্ষমতা বৃদ্ধি করে। এটি শরীরের তাপমাত্রা ঠিক রাখে। অনেকেই পেঁয়াজের গন্ধ পছন্দ করেন না। সেক্ষেত্রে খওয়ার আগে একটি বাটিতে জল নিয়ে তাতে কয়েক ফোঁটা নুন দিন। এই জলে ডুবিয়ে রাখলে গন্ধ চলে যাবে।    

410

এই গরমে খেতে পারেন ড্রাই ফ্রুটস। বাদাম, কাজু ও চিনাবাদাম রাখুন খাদ্যতালিকায়। এতে মনোস্যাচুরেটেড ও পলিআনস্যআচুরেটেড ফ্যাট থাকে। যা কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। সঙ্গে বাড়ায় আপনার এনার্জি। রোজ ড্রাই ফ্রুটস খেলে শরীরের তাপমাত্রা থাকবে নিয়ন্ত্রণে। এতে হিট স্ট্রোকের সম্ভাবনা কমবে। সহজে আপনি এই রোগে আক্রান্ত হবেন না।   

 

510

গ্রীষ্মের ফলের বাজার ভরে যায় তরমুজ। সুমিষ্ট এই ফল শরীরের জন্য বেশ উপকারী। ফলে থাকে একাধিক উপাদান শরীর ঠান্ডা রাখে। এতে হিট স্ট্রোকের সম্ভাবনা কম থাকে। এছাড়াও খেতে পারেন শসা, আম। এই ফলগুলো শরীর হাইড্রেটেড করে। ফলে, পেটের সমস্যা, ডিহাইড্রেশনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। শরীরের জন্য বেশ উপকারী এই ফল।   

 

610

এই গরমে দিনে ২ থেকে ৩ বার গ্রিন টি খান। এটি হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমায়, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, রক্তচাপ রাখে নিয়ন্ত্রণে রাখে। এমনকী, শরীরকে ডিহাইড্রেট করতে বেশ উপকারী গ্রিন টি। এই সময় দুধ চা খাওয়া শরীরের জন্য মোটেই ভালো নয়। সেক্ষেত্রে রোগ গ্রিন টি খেলে উপকার পাবেন। 

 

710

এই গরমে খেতে পারেন পুদিনার শরবত। ভিটামিন এ, ভিটামিন বি ৬, ভিটামিন ই, ভিটামিন সি, ভিটামিন কে, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাসিয়াম, ম্যাঙ্গানিজ থাকে। যা শরীরের জন্য উপকারী। রোজ পুদিনার শরবত খেলে মুক্তি পেতে পারেন হিট স্ট্রোকের মতো সমস্যা থেকে। তাই সুস্থ থাকতে বদল আনুন খাদ্যতালিকায়। তবেই সুস্বাস্থ্য লাভ করবেন।  

 

810

রোজ পর্যাপ্ত জল খান। গরমে সুস্থ থাকতে সবার আগে দরকার পর্যাপ্ত জল খাওয়া। তা না হলে দেখা দেবে ডিহাইড্রেশনের সমস্যা। সঙ্গে হতে পারে হিট স্ট্রোক। তা প্রতি ঘন্টায় ঘন্টায় জল খান। এতে সুস্থ থাকবেন। সঙ্গে এড়িয়ে চলুন তেল মশলা জাতীয় খাবার। এই ধরনের খাবারের জন্য শরীরিক জটিলতা বেড়ে যায়।     

 

910

গরমে ডাবের জল খান। এতে শরীর সুস্থ থাকবে। ডাবের জমে এমন কিছু উপকারী উপাদান আছে যা শরীর ঠান্ডা রাখে। সঙ্গে হজমের সমস্যা দূর করবে। এই সময় শরীর হাইড্রেটেড রাখা খুবই প্রয়োজন। সেক্ষেত্রে সব থেকে উপকারী হল ডাবের জল। রোজ এক গ্লাস করে ডাবর জল খাওয়া বেশ উপকারী। এতে শরীরের সব রকম ঘাটতি পূরণ হবে। 

1010

এই গরমে রোজ ১ বাটি করে টক দই খান। ক্যালসিয়াম, ভিটামিন বি ২, ভিটামিন বি ১২, ম্যাগনেসিয়াম ও পটাসিয়াম থাকে এতে। এটি শরীর ঠান্ডা রাখে। পাশপাশি হজমের সমস্যা থেকে মুক্তি দেয়। গরমে অনেকেই বদ হজমের সমস্যায় ভোগেন। এই সমস্যা থেকে মুক্তি পেতে রোজ দই খান। রোজ এক বাটি দই খেলে তা ডিটক্সের কাজ করে। 

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Food Safety: পুজোর পর বেঁচে যাওয়া মিষ্টি-নোনতা খাবার তুলে রাখেন? জানেন মৃত্যু পর্যন্ত হতে পারে?
Recommended image2
Health Tips: গরম ভাতে এক চামচ ঘি শুধু স্বাদ নয়, শরীরের জন্য দারুণ উপকারী! জানুন সঠিক পরিমাণ ও উপকারিতা
Recommended image3
Immunity Boosting Foods: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই খাবারগুলি
Recommended image4
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ডায়েটে রাখুন এই খাবারগুলো
Recommended image5
Acidity: পুজোয় খাওয়া-দাওয়ার পর বুকে জ্বালা? অ্যাসিডিটি থেকে বাঁচতে ৩ সহজ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved