MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • ব্যায়াম শুরু করার সপ্তাখানেকের মধ্যে আগ্রহ হারাচ্ছেন? এই উপায় শরীরচর্চায় অনুপ্রেরণা পাবেন

ব্যায়াম শুরু করার সপ্তাখানেকের মধ্যে আগ্রহ হারাচ্ছেন? এই উপায় শরীরচর্চায় অনুপ্রেরণা পাবেন

বাড়তি ওজন নিয়ে অনেক দিন ধরেই চিন্তায় রিচা। সব বন্ধুদেরই চোখে পড়ছে তার থলথলে ভু়ড়ি। এর সঙ্গে বাড়তি পাওনা হাত ও পায়ের মেদ। লকডাউনের সময় থেকে বাড়ছে ওজন। সে সময় দীর্ঘদিন সে বাড়িতেই ছিল। শারীরিক পরিশ্রম তো দূরের কথা, সারাটা দিন কেটেছে বিছানায় শুনে। এই থেকে বেড়েছে ওজন। ওজন কমানোর জন্য সে যে চেষ্টা করেনি এমন নয়। মাঝে হাঁটা শুরু করেছিল। কিন্তু, সপ্তাহখানেক পর তা বন্ধ করে দিয়েছে। ঘর এক্সারসাইজ করবে বলে এক্সারসাইজ সাইকেলও কিনেছে। কিন্তু, তাও বেশিদিন করে ওঠতে পারেনি। এক্সারসাইজ করার উদ্যোগ তার বেশিদিন থাকছে না। 

3 Min read
Author : Sayanita Chakraborty
Published : Apr 02 2022, 03:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

শুধু রিচা একা নয়, খুঁজলে এমন বহু মানুষ পাওয়া যাবে, যাদের ধৈর্য্যের বড় অভাব। এক্সারসাইজ করতে শুরু করেন ঠিকই, কিন্তু সে আগ্রহ খুব বেশি হলে থাকে ১ সপ্তাহ। কখনও কখনও ১ মাস। তারপর কোনও না কোনও কারণে এক্সারসাইজ বন্ধ করে দেন। এর থেকে লাভ তো হয়ই না, উল্টে আরও ক্ষতি হয়ে যায়। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

সঠিক সময় ধরে, নির্দিষ্ট দিন পর্যন্ত এক্সারসাইজ না করলে ফল পাওয়া মুশকিল। সে কারণেই অধিকাংশেরই লাভ হয় না। গাঁটের কড়ি খরচ করে জিম ইকুইপমেন্ট কিনেও কোনও সব বেকার যায়। তাই সত্যিই ফিট থাকতে চাইলে কিংবা ওজন নিয়্ন্ত্রণ করতে চাইলে মেনে চলতে হবে, সঠিক নিয়ম। 

310

এবার থেকে ওজন কমাতে কিংবা শরীর সুস্থ রাখতে মেনে চলুন বিশেষ টোটকা। শুধু ইন্টারনেট ঘেঁটে জিনিস কিনলেই হল না। প্রয়োজন তা সঠিক ভাবে ব্যবহার করা। আজ রইল কয়টি টোটকা। জেনে নিন ব্যায়াম করার ক্ষেত্রে কী করে নিজের আগ্রহ ধরে রাখবেন। এই টোটকা মেনে চললে সহজে উপকার পাবেন। 

410

সবার আগে নিজের টার্গেট স্থির করুন। কেন এক্সারসাইজ করতে চাইছেন, এতে কী উপকার, কত দিনের মধ্যে ওজন কমাতে চাইছেন সব ছকে নিন। শুধু মনে মনে ছকে নিলে হবে না। এই সব একটি কাগজে লিখে রাখুন। কতদিন এক্সারসাইজ করে ওজন কমাতে চান, সব বিস্তারিত ভাবে লিখে নিন। 

510

নিজের টার্গেট স্থির করার পর দেখুন কোন ধরনের এক্সারসাইজ করতে চান। ওজন কমানোর জন্য একাধিক ধরনে এক্সাসাইজ আছে। কেউ জিমে যেতে পারে, কেউ হেঁটে ওজন কমাতে পারে কেউ বা করতে পারে জুম্বা ডান্স। আপনি কোনটা করতে সক্ষম তা বেছে নিন। যেটা করতে পারবেন, সেটাই করুন। ভুল এক্সারসাইজ বেছে নিলে এমনিতেই আগ্রহ হারিয়ে ফেলবেন। 

610

এক্সারসাইজ করলে ক্লান্তি ভাব লাগে। এর প্রভাব পড়ে নিত্য জীবনে। সে কারণে অনেকেই এক্সারসাইজে আগ্রহ হারায়। তাই এবার থেকে ততটুকু এক্সারসাইজ করুন, যতটুকু আপনি উপভোগ করেন। যদি এক্সারসাইজ করে মন ও শরীর ভালো থাকে, তাহলে তার ওপর আপনার এমনিতেই আগ্রহ বজায় থাকবে। শরীর খারাপ হতে পারে, এমন কাজ করবেন না। 

710

বিভিন্ন খেলাধুলায় অংশ নিন। খেলাধুলে এক ধরনের শরীরচর্চা। যত এধরনের জিনিসের সঙ্গে যুক্ত থাকবেন, তত আপনার আগ্রহ বজায় থাকবে। তাই এমন ধরনের কাজে যুক্ত হন। মন থেকে আগ্রহ তৈরি হলে, নিজের ইচ্ছাতেই এক্সারসাইজ করবেন। এক্সারসাইজ করলে একদিকে যেমন শরীর সুস্থ থাকবে, তেমনই মানসিক শান্তি বজায় থাকবে। 

810

নিজের অভ্যেসর পরিবর্তন করুন। প্রথম কটা দিন কষ্ট হবে। ২ থেকে ৩ দিন এক্সারসাইজ করার পর এই বিষয় অলসতা দেখা দিতেই পারে। কিন্তু, জোর করে এই কদিন এক্সারসাইজ করুন। এবার এটা অভ্যেসে পরিণত করতে পারলে, পরে আর সমস্যা হবে না। শুরুর কটা দিনের পরিশ্রমে এই অভ্যেস তৈরি হতে বাধ্য। 

910

ব্যায়াম করার সঙ্গে পরিবর্তন করুন খাদ্যাভ্যাসে। ব্যায়ামের সঙ্গে কঠিক খাবার খাওয়া দরকার। এই সময় পুষ্টিকর খাবার খান। এমন খাবার খান যা আপনার এনার্জি বাড়াবে। তবেই সহজে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এবার থেকে মেনে চলুন এই সহজ টোটকা। ব্যায়ামে অনুপ্রেরণা জোগাতে কাজে লাগবে এই টিপস। 

1010

ব্যায়াম শুরু করার সঙ্গে সঙ্গে আপনরা চেহারায় কতটা পরিবর্তন আসছে, তা লক্ষ রাখুন। এতে আপনার অনুপ্রেরণা বাড়বে না। ওজন কমাতে সকলে এক্সারসাইজ করতে শুরু করেন ঠিকই, কিন্তু সে আগ্রহ খুব বেশি হলে থাকে ১ সপ্তাহ। কখনও কখনও ১ মাস। তারপর কোনও না কোনও কারণে এক্সারসাইজ বন্ধ করে দেন। এবার ব্যায়ামে নিজের আগ্রহ ধরে রাখতে মেনে চলুন এই টোটকা।    

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Water Bottle: তামা নাকি স্টিল? কোন বোতলের জল খেলে শরীর থাকবে সবচেয়ে সুস্থ?
Recommended image2
পুজোয় রাতভর ঠাকুর দেখে পায়ে যন্ত্রণা? কয়েক মিনিটে আরাম পেতে এই ৫ টোটকা ট্রাই করুন
Recommended image3
Diabetes Diet: ডায়াবেটিস রোগীদের যে ৭টি খাবার এড়িয়ে চলা উচিত
Recommended image4
Health News: প্রেমিক পাশে বসে খেলেই কমবে সুগার স্পাইক! একসঙ্গে খাওয়ার পিছনে লুকিয়ে বড় রহস্য, বলছে গবেষণা
Recommended image5
Healthy Foods on a Budget: ২০০ টাকার পুষ্টি মিলবে মাত্র ৩০ টাকায়! সস্তায় প্রোটিন ও ফাইবার পাবেন কোথায়?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved