MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Lifestyle
  • Health
  • ডায়েটিং-এর সময় আর খাবার তৈরি নয়, মেনে চলুন Raw Food Diet, ওজন কমবে কাঁচা খাবারে

ডায়েটিং-এর সময় আর খাবার তৈরি নয়, মেনে চলুন Raw Food Diet, ওজন কমবে কাঁচা খাবারে

ডায়েটিং করতে গেলে হাজারটা ফ্যাচাং। কোনও খাবার কম তেলে রাঁধতে হবে, কোনও খাবারে দেওয়া যাবে না নুন। আবার পানীয় বানাতে হবে চিনি ছাড়া। ডায়েট করে ওজন কমাতে কে না চায়। কিন্তু, সেই ডায়েটিং করতে গেলে কী কী করতে হবে সেই ভেবে অর্ধেকে পিছিয়ে আসে। সারাদিন অফিসের ঝক্কি সামলে কি আর নিজের জন্য এত কিছু করা সম্ভব? আবার না করলেও নয়। সেক্ষেত্রে বাড়তি ওজন সব সৌন্দর্যের মাঝে বাধা হয়ে দাঁড়ায়। এবার মুক্তি পেতে পারেন এই সমস্যা থেকে। 

3 Min read
Author : Sayanita Chakraborty
Published : Apr 19 2022, 08:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

বর্তমানে ডায়েটিং-এর দুনিয়ায় এসেছে তারতম্য। এখন ডায়েট করতে গেলে আপনার অপছন্দের সব খাবার খেতে হবে কিংবা প্রচুর খাটুনি এমন নয়। চাইলে ডায়েটের কটা দিন শুধু আপনার পছন্দের খাবার খেয়ে থাকতে পারেন। অবিশ্বাস্য লাগলেও এমনটাই সত্যি। এখন এক নয় একাধিক ডায়েট প্ল্যান রয়েছে। আর মাত্র ৫ কিংবা ৭ দিনের এই সকল ডায়েট প্ল্যান নিয়ে আপনি ঝটপট ওজন কমিয়ে ফেলতে পারেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

ধরুন আপনার আপেল খেতে ভালো লাগে। সেক্ষেত্রে ৫ দিন শুধু আপেলই খেয়ে থাকুন। সকলা দুপুর ও রাত তিন বেলাই খান আপেল। এতে মাত্র ৫ দিনে কমে যাবে ৩ থেকে ৪ কেজি। বর্তমান বাজারে এই আপেল ডায়েট প্ল্যানের চল বেড়েছে বিস্তর। আর ফল খেলে ভালো না লাগলে রয়েছে র ফুড ডায়েট।    

310

বর্তমানে র ডায়েট প্ল্যান-এর চল বেড়েছে। কাঁচা খাবার খেয়ে কমাতে পারেন ওজন। যারা রান্না করতে তেমন পছন্দ করেন না। কিংবা যাদের রান্না করার সময় হয়ে ওঠে না তারা এমন কাঁচা খাবার খেয়ে ঝটপট ওজন কমাতে পারেন। গরমে এই সকল কাঁচা খাবার নষ্টও হবে না। আর খেতেও সমস্যা নেই। 

410

এখন প্রশ্ন হল র ফুড ডায়েট-এ কী কী খাবেন। সব ধরনের তাজা ফল, সব ধরনের কাঁচা সবজি, বাদাম ও বীজ খেতে পারেন এই ডায়েটে। আপেল, কলা, মৌসম্বি থেকে শসা। রোজ একাধিক ফল রাখুন তালিকায়। এই সকল ফলে প্রচুর পুষ্টিগুণ থাকে। যা শরীরকে সুসস্থ রাখে। 

510

সবজির মধ্যে টমেটো, পাকা পেঁপে, গাজর-র মতো কিছু সবজি আছে যা কাঁচা খাওয়া যায়। ফলে রোজ খান ফ্রুট স্যালাড। এতে রান্না করারও ঝক্কি রইল না আবার ওজনও কমবে। এই সকল খাবারে থাকা একাধিক পুষ্টিগুণ শরীর সুস্থ রাখে। সঙ্গে সকল ঘাটতি পূরণ করে। 

610

সবজি ও ফলে ক্যালোরির পরিমাণ খুব কম থাকে। যা শরীরে ওজন বৃদ্ধি করে না। সঙ্গে হজম ক্ষমতা বৃদ্ধি করে। খাবার সঠিক ভাবে হজম হলে বাড়তি ওজন হওয়ার সম্ভাবনা নেই। আর এই সকল খাবারে থাকা পুষ্টিগুণ এনার্জি বৃদ্ধি করে থাকে। ডায়েটের সময় খাবার পরিমাণ কম খেতে হয়। তাতে অনেকেই দুর্বল অনুভব করেন। কিন্তু, এই সময় এমন খাবার খেলে এই সমস্যা আর বুঝতে পারবেন না। 

710

র ফুড ডায়েট-এ রোজ একবাটি করে দই খাবেন। দই-এ থাকা উপকারী ব্যাকটেরিয়া যেমন ওজন কমাতে সাহায্য করে তেমনই এর গুণে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। সঙ্গে দই খেলে অনেকটা সময় পেট ভরা থাকে। দই খেতে ঝামেলাও নেই, দোকান থেকে কিনে আনলেই হল। 

810

র ফুড ডায়েট-এ বাদাম, আমন্ড-র মতো ড্রাই ফ্রুটস খাওয়া যেতে পারে। বেলার দিকে ১ মুঠো বাদাম খেয়ে নিন। আর রাতে ৪ থেকে ৫ টি আমন্ড জল ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে খেতে পারেন। এই র ফুড ডায়েটে নিয়ম করে দুধ খান। রোজ ১ গ্লাস দুধে ক্যালসিয়ামের ঘাটটি পূরণ হবে। 

910

এই র ফুড ডায়েট প্ল্যান নেওয়ার আগে তার প্রসঙ্গে বিস্তারিত জেনে নেবেন। এই সময় খাবারের পরিমাণ সঠিক করার নির্দেশ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। এতেও যদিও দেখা দেয় অন্য এক সমস্যা। কম খাবার খেলে বারে বারে খিদে পায় অনেকের। খিদে পেলে জল খেয়ে নিন। দেখবেন খিদের তারনা অনেকটাই কমে যাচ্ছে। জল খেলে পেট ভরে যায়। তাছাড়া, ডায়েটে পর্যাপ্ত জল খাওয়ার নির্দেশ দেওয়া হয়।

1010

এর সঙ্গে রোজ এক্সারসাইজ করুন। অন্তত ৩০ মিনিট হাঁটুন। এতে শরীর সুস্থ থাকবে সঙ্গে ওজনও কমবে। দু হাত ছেড়ে জোড়ে জোড়ে হাঁটুন। এতে মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। আর স্বাস্থ্যকর খাবার খান। এড়িয়ে চলুন দোকানের খাবার। এই সময় নুন ও চিনি একেবারেই খাবেন  না। আর র ফুড ডায়েটে যে ধরনের খাবার খাওয়ার উল্লেখ আছে সেগুলো শরীরে সকল ঘাটতি পূরণ করবে। 

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Oral Health: মুখের স্বাস্থ্য নিয়ে চিন্তায়? এই সাধারণ ভুলগুলোই বাড়ছে বিপদ, জেনে নিন কী করবেন
Recommended image2
পুষ্টিগুণে ভরপুর মাখানা! সকালের জলখাবারে খাওয়ার অজানা স্বাস্থ্য উপকারিতা জেনে নিন
Recommended image3
Fatty Liver: ফ্যাটি লিভারে শরীর যে ৬টি সংকেত দেয়, অবহেলা করলেই বিপদ
Recommended image4
Iron Rich Foods: শরীরে আয়রনের ঘাটতি? এই ৭টি খাবারেই বাড়বে হিমোগ্লোবিন
Recommended image5
Fasting Diet: উপোস করছেন? এই ৫টি খাবার বেশি খেলেই বিপদ, শরীর বিগড়ে যেতে পারে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved