MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • রান্নাঘরের এই ৫ মশলা খেলেই বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা, রেহাই পাবেন শীতের ঠান্ডা-কাশি থেকে

রান্নাঘরের এই ৫ মশলা খেলেই বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা, রেহাই পাবেন শীতের ঠান্ডা-কাশি থেকে

শীতকাল চলে আসা মানেই আবহাওয়ার পরিবর্তন, আর তার সঙ্গে যেন জ্বর-কাশি-ঠান্ডা-গলা ব্যথা লেগেই রয়েছে।।  এই সময়টাতে আবহাওয়ার সঙ্গে সঙ্গে শরীরেরও পরিবর্তন দেখা যায়। এবং সেই কারণেই ব্রেকফাস্ট থেকে ডিনার সব কিছুরই পরিবর্তন দরকার। করোনার কারণে লোকেরা স্বাস্থ্য নিয়ে খুব উদ্বিগ্ন হয়ে পড়েছে। এবং করোনা আবহে জ্বর-কাশি হওয়া মানেই ভয়ের কারণ।শীতকালেই দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ভীষণ জরুরি। রান্নাঘরের এই ৫ টি মশলাতেই রয়েছে অসীম ক্ষমতা, যা  খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়বে, তেমনি মুক্তি পাবেন জ্বর-কাশি থেকে।

2 Min read
Author : Riya Das
Published : Dec 08 2020, 01:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

আদা- রান্নাঘরে আদা সবসময়েই থাকে। আদা শরীরের জন্য কতটা উপকারি তা প্রায় সকলেই জানে। আদা শরীরকে ভিতর থেকে গরম রাখে।  আবার পাচন প্রক্রিয়াতেও সাহায্য করে আদা। খাবার পরে আদা ও লেবুর মিশ্রণ পান করলে একাধিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আদার সঙ্গে লেমন গ্রাস দারুচিনি ফুটিয়ে চা-এর মতোন খেলে কাশির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আদা চা খাওয়াও শরীরের জন্য ভাল। এছাড়াও আদার রসে বিটনুন ও লেবু মিশিয়ে খেলে পেট পরিস্কার হয়। গলা খুসখুস করলে আদা খেলে উপকার মেলে।

25

রসুন- যারা দীর্ঘদিন ধরে ঠান্ডার সমস্যায় ভুগছেন সেখান থেকে চিরতরে মুক্তি পেতে গেলে প্রতিদিন খান এই এককোয়া রসুন।  কাঁচা রসুন চিবিয়ে খেতে পারলে তা অনেক বেশি কার্যকরী। আর যারা কাঁচা রসুন চিবিয়ে খেতে পারবেন না তারা চা-এর সঙ্গে খেতে পারেন। চাইলে মধু ও আদা সহযোগে এই রসুন খেতে পারেন। তবে রান্না করা রসুনের গুনাগুণ কাঁচা রসুনের থেকে অনেকটাই কম। তাই যতটা পারবেন কাঁচা রসুন খাওয়ার চেষ্টা করুন। এতে ঠান্ডা এবং সর্দি কাশি থেকে সহজেই মুক্তি পাওয়া যায়।

35

লবঙ্গ- রান্নাঘরের এই ছোট্ট উপাদানটিও ভীষণ কার্যকরী। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে লবঙ্গ দারুণ কাজ করে। লবঙ্গর মধ্যে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। চায়ের মধ্যে লবঙ্গ  ফুটিয়ে নিয়ে তা পান করলে উপকার পাওয়া যায়।
 

45


গোলমরিচ- শীতকালে সর্দি-কাশি লেগেই থাকে। এই সমস্যা থেকে রেহাই পেতে গেলে গোলমরিচ ও মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।

55

জোয়ান- জোয়ান খেলে যেমন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তেমনি শরীরের রক্তের পরিমাণও বাড়ে।

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Brain Food for Kids: শিশুর মস্তিষ্কের বিকাশে সাহায্য করে এই ৭টি খাবার
Recommended image2
Now Playing
Cholesterol: কোলেস্টরল নিয়ে চিন্তিত? এই একটি অভ্যাস বদলে দেবে আপনার জীবন! দেখুন
Recommended image3
কোলেস্টেরলের সমস্যা বেড়েছে? এই কয়েকটি নিয়ম মানলেই মিলেব উপকার
Recommended image4
Good Sleep: রাতে শান্তির ঘুম চান? ডায়েটে রাখুন এই ৭টি খাবার, ফল পাবেন হাতে-নাতে
Recommended image5
একটি 'ব্রাশের মতো' অন্ত্র পরিষ্কার করে পেট ভালো রাখবে যদি প্রতিদিন ব্যবহার করেন এই ৩টি বীজ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved