MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • ওজন কমাতে খাদ্যতালিকায় রাখুন এই ১০টি জুস, জেনে নিন কী কী খাবেন

ওজন কমাতে খাদ্যতালিকায় রাখুন এই ১০টি জুস, জেনে নিন কী কী খাবেন

বাড়তি মেদ সব সময় চেহারা সৌন্দর্যের পথ বাঁধা হয়ে দাঁড়ায়। আর সেই কারণেই ওজন নিয়ন্ত্রণ করতে মরিয়া সকলে। সারা বছর খাবার খাওয়া চলে হিসেব কষে। সঙ্গে চলে কঠিন এক্সারসাইজ। এই সব করলেই যে এক ঝটকায় অনেকটা ওজন কমে তা নয়। এবার ওজন কমাতে জুস খান। আজ রইল ১০টি জুসের হদিশ। যা ফাইবার, পটাসিয়াম, আয়রন থেকে একাধিক ভিটামিনে পরিপূর্ণ। এই সকল জুসে ক্যালোরির পরিমাণ খুবই কম থাকে। নিয়মিত এই কয়টি জুস খেলে ওজন কমবে, সঙ্গে শরীর সুস্থ থাকবে। জেনে নিন ওজন কমাতে কোন কোন জুস খাবেন।  

3 Min read
Author : Sayanita Chakraborty
Published : May 06 2022, 11:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

করলার জুস- ওজন নিয়ন্ত্রণে রাখতে ও শরীর সুস্থ রাখতে বেশ উপকারী করলার জুস। ১০০ গ্রাম করোলার জুস খেলে ১৭ ক্যালোরি পর্যন্ত কমতে পারে। প্রতিদিন খালি পেটে করলার জুস খান। এতে ত্বকও ভালো থাকবে। গরমে অনেকেরই ব্রণর সমস্যা দেখা দেয়। এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন এই জুসের গুণে। খালি পেটে করোলার জুস খেলে সব থেকে বেশি উপকার পাবেন।   

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

শসার জুস- প্রচুর ফাইবার থাকে। পেট ভর্তি থাকে। গরমে শসার জুস খাওয়া খুবই প্রয়োজন। শসায় থাকা একাধিক উপকারী উপাদান শরীরের সকল ঘাটত পূরণ করে। দিনে একাধিকবার খেতে পারেন শসার জুস। শসায় প্রচুর পরিমাণে জল থাকে। যা শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে। ব্রেক ফার্স্টে খেতে পারেন শসার রস।  

310

আমলার জুস- শরীর সুস্থ রাখতে ও ওজন কমাতে বেশ উপকারী আমলার জুস। এতে একদিকে যেমন ওজন কমবে, তেমনই চুল ও ত্বক ভালো থাকবে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন ই, ক্যারোটিন ও অ্যান্টি অক্সিডেন্ট থাকে। আমলাতে আছে ভিটামিন বি কমপ্লেক্স। যা শরীর সুস্থ রাখতে সাহায্য করে থাকে। সঙ্গে ওজন কমায়।    

410

তরমুজের জুস- গরমে খেতে পারেন তরমুজের জুস। অ্যান্টি অক্সিডেন্ট থাকে এতে যা শরীরকে সুস্থ রাখে। এছাড়াও এতে থাকে ফাইবার। যা হদম ক্ষমতা বৃদ্ধি করে। এতে ক্যালোরির পরিমাণ খুবই কম থাকে। এতে ৯২ শতাংশ জলীয় উপাদান থাকে। যা শরীরকে হাইড্রেট করে। তাই শরীর সুস্থ রাখতে ও ওজন কমাতে বেশ উপকারী তরমুজের জুস।

510

বেদানার জুস- শরীরের বাড়তি ওজন ঝড়িয়ে ফেলতে চাইলে বেদানার জুস খেতে পারেন। ভিটামিন কে, সি ও ভিটামিন বি থাকে এতে। রয়েছে আয়রন, পটাশিয়াম, জিঙ্ক, ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিড। সঙ্গে প্রচুর পরিমাণে মিনারেল আছে বেদানাতে। ওজন কমাতে চাইলে রোজ বেদানার জুস খান। এটি শরীরে পুষ্টি জোগানোর সঙ্গে ডিটক্সের কাজ করে। 

610

গাজরের জুস- ওজন কমাতে খেতে পারেন গাজর জুস। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। রয়েছে ভিটামিন সি, ভিটামিন কে, পটাসিয়াম, আয়রনের মতো উপাদান। শরীর সুস্থ রাখতে ও ওঝন কমাতে বেশ উপকারী এই উপাদানগুলো। এতে ক্যালোরির পরিমাণ খুবই কম থাকে। সঙ্গে কম থাকে চিনি। সে কারণে ডায়েটের সময় গাজরের জুস খাওয়া উপকারী।    

710

টমেটো জুস- ডায়েটিং এর সময় টমেটোর জুস খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। এতে থাকা মিনারেল রক্তচাপ ঠিক রাখে। এর গুণে কোলেস্টেরলের মাত্রা ঠিক থাকে। তেমনই দাঁত ও হাড়ের জন্য বেশ উপকারী হল টমেটো। টমেটোর জুস খেলে অনেকক্ষণ পেট ভরা লাগে। এটি শরীরের ডিটক্সের কাজ করে থাকে। তাছাড়া, ওজন কমাতে খেতে পারেন আদা ও বিটের জুস। বিটে কেটে টুকরো করে নিন। ব্লেন্ডারে এটি দিন। তার সঙ্গে দিন ১ টুকরো আদা দিন। জল দিয়ে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি ছেঁকে নিন। এই জুস পানে ওজন কমবে। আদা ও বিটে এমন কিছু জরুরি উপাদান আছে যা ওজন কমাতে সাহায্য করবে। 

810

পার্সলে পাতার তৈরি জুস- ওজন কমাতে পার্সলে পাতার তৈরি জুস খেতে পারেন। প্রতি রাতে ঘুমানোর আগে ১ গ্লাস করে পার্সলে পাতার জুস খান। এই পাতা মিক্সিতে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করার সময় জল, শসা, আটার টুকরো দেবেন। হয়ে গেলে তা ছেঁকে তার সঙ্গে মেশান পাতিলেবুর রস। মিশ্রণটি পান করুন উপকার পাবেন।  

910

পালং শাক ও আপেলের জুস- ওজন কমাতে পালং শাক ও আপেলের জুস খেতে পারেন। মিশ্রণটি ওজন কমাতে খুব উপকারী। পালং শাক ও আপেল এক সঙ্গে ব্লেন্ড করে নিন। এই সময় পুদিনা পাতাও দিতে পারেন। ব্লেন্ড করা হয়ে গেলে ছেঁকে নিন। এই জুস শরীরে জন্য বেশ উপকারী। প্রতিদিন পালং শাক ও আপেলের জুস খেলে সহজে ওজন কমবে। 

1010

আনারসের জুস- ওজন কমাতে খেতে পারেন আনারসের জুস। আনারসে ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, পটাসিয়াম ও ফসফরাস থাকে। যা শরীরের সকল ঘাটকি পূরণ করে। সঙ্গে হজম ক্ষমতা বৃদ্ধি করে। আনারসে থাকা একাধিক উপাদান ওজন কমাতে সাহায্য করে। ওজন কমাতে চাইলে রোজ খেতে পারেন আনারসের জুস। শরীর সুস্থ থাকবে।

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Food Safety: পুজোর পর বেঁচে যাওয়া মিষ্টি-নোনতা খাবার তুলে রাখেন? জানেন মৃত্যু পর্যন্ত হতে পারে?
Recommended image2
Health Tips: গরম ভাতে এক চামচ ঘি শুধু স্বাদ নয়, শরীরের জন্য দারুণ উপকারী! জানুন সঠিক পরিমাণ ও উপকারিতা
Recommended image3
Immunity Boosting Foods: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই খাবারগুলি
Recommended image4
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ডায়েটে রাখুন এই খাবারগুলো
Recommended image5
Acidity: পুজোয় খাওয়া-দাওয়ার পর বুকে জ্বালা? অ্যাসিডিটি থেকে বাঁচতে ৩ সহজ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved