MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • ওজন কমাতে ভরসা রাখুন Street Foods -এর ওপর, পুজোর আগে কমবে বাড়তি মেদ

ওজন কমাতে ভরসা রাখুন Street Foods -এর ওপর, পুজোর আগে কমবে বাড়তি মেদ

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। এর পরই মর্ত্যে আসছেন মা দুর্গা। এই সময় জোড় কদমে চলছে পুজোর কাজ। অন্যদিকে অনেকেই মন দিয়েছেন শপিং-এ। এবছর পুজোয় ট্রেন্ডিং পোশাক খুঁজতে মরিয়া সকলে। অনলাইন হোক কিংবা অফ লাইন- সর্বত্র চলছে অনুসন্ধার। এরই সঙ্গে চলছে ডায়েটিং। যে কোনও পোশাকে নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলতে সবার আগে প্রয়োজন সঠিক ফিগার। চেহারা ঠিক না হলে পোশাক যতই সুন্দর হোক তাতে বে মানান লাগবে। সে কারণে জোড় কদমে চলছে ডায়েটিং। তবে, ডায়েটিং মানে সব খাবারকে না বলা নয়। স্ট্রিট ফুড খেলেও কমাতে পারেন ওজন। আজ রইল সাতটি খাবারের হদিশ। এই কয়টি খাবারে ওজন বৃদ্ধি ঘটে না। দেখে নিন কী কী। 

3 Min read
Author : Sayanita Chakraborty
Published : Sep 10 2022, 10:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

খেতে পারেন ধোকলা। ধোকলা সর্বত্র পাওয়া যায়। ডাল দিয়ে তৈরি হয় এই পদ। এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এটি সহজে হজম হয়। অন্য দিকে স্বাস্থ্যের উন্নতি ঘটায়। আর ধোকলা খেলে অনেক্ষণ পেট ভর্তি থাকে। তাই নিয়ম করে খেতে পারেন ধোকলা। এতে কোনও জটিলতা তৈরি হবে না। আর ওজন বাড়বে না। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

খেতে পারেন ভুট্টা চাট খেতে পারেন। ভুট্টা স্বাস্থ্যের জন্য উপকারী। বাজারে যে কোনও জায়গায় দেখতে পারেন ভুট্টা চার্ট। মিক্সড স্প্রাউটস কর্ন চাটও খেতে পারেন। এতে পুষ্টিকর উপাদান আছে। যা স্বাস্থ্যের উন্নতি ঘটায়। আর স্বাদের জন্য এটি খেতে সকলেই পছন্দ করবেন। তাই নিয়মিত স্ক্যাক্সে খেতে পারেন ভুট্টা চাট।     

310

খেতে পারেন পনির টিক্কা। পনির স্বাস্থ্যের জন্য উপকারী। এটি ওজন কমাতে সাহায্য করে সঙ্গে দীর্ঘক্ষণ পেট ভর্তি থাকে। তেমনই এটি তৈরিতে দই দিয়ে ম্যারিনেট করা হয়। এটি তৈরিতেও তেমন তেল লাগে না। আপনি নিজেও সন্ধ্যার জল খাবারের জন্য বানাতে পারেন পনির টিক্কা। এটি সুস্বাদু ও স্বাস্থ্যকর। 

410

খেতে পারেন অমলেট। ডিম স্বাস্থ্যের জন্য উপকারী। এটি প্রোটিন সমৃদ্ধ। মশলা অমলেট খেতে পারেন। তবে, চেষ্টা করুন ডিম সেদ্ধ খেতে। অমলেট তৈরিতে তেল প্রয়োজন। তা রোজ না খাওয়া উচিত নয়। এদিকে ডিম খেলে দীর্ঘক্ষণ পেট ভর্তি থাকে। তাই রাস্তায় বেরিয়ে মশলাদার কিছু খাওয়ার ইচ্ছে হলে খেতে পারেন মশলা অমলেট। 

510

খেতে পারেন ফ্রুট চার্ট। ফলে রয়েছে একাধিক উপকারী উপাদান। যা শরীর রাখে সুস্থ। রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে তেমনই স্বাস্থ্যের উন্নতি ঘটায়। রোজ খেতে পারেন ফ্রুট চাট। এটি সর্বত্র পাওয়া যায়। এতে দীর্ঘক্ষণ পেট ভর্তি থাকে। ওজন থাকে নিয়ন্ত্রণে। আর বিভিন্ন ফল দিয়ে এই ফ্রুট চার্ট তৈরি করায় খেতেও ভালো লাগে। 

610

খেতে পারেন লো কার্ব কচুরি। কচুরি মানেই যে তা ওজন বৃদ্ধি করবে এমন নয়। খেতে পারেন লো কার্ব কচুরি। এতে তেঁতুল থাকে। যা স্বাস্থ্যের উন্নতি ঘটায়। আজ এটি ভাজতে তেল প্রয়োজন হয় ঠিকই, কিন্তু এতে স্বাস্থ্যের তেমন ক্ষতি হয় না। তাই মাঝে মধ্যে খেতেই পারেন লো কার্ব কচুরি।

710

খেতে পারেন ডাল মুট চাট। টমেটো, পেঁয়াজ, পনির ও কিছু মশলা দিয়ে তৈরি করা হয় এই ডাল মুট চাট। এটি চাইনি নিজে বাড়িতেও বানানতে পারেন। মাত্র ১০ মিনিটে বানানো সম্ভব এই ডাল মুট চাট। এই স্বাদে চটপটা। তাই সন্ধ্যার চায়ের আড্ডার পরিকল্পনা থাকলে তৈরি করতেই পারেন ডাল মুট চাট।

810

বাড়তি মেদ ঝড়াতে চাইলে প্রচুর জল খান। জল আমাদের শরীরে ডিটক্স ওয়াটারের কাজ করে। মেদ কমে এর ফলে। রোজ ৭ থেকে ৮ গ্লাস করে জল পান করুন। এতে শরীর থাকবে সুস্থ। সঙ্গে কমবে মেদ। রোজ সকালে ডিটক্স ওয়াটার খেতে পারেন। একাধিক ডিটক্স ওয়াটার ওজন কমাতে সাহায্য করে। এতে মিলবে উপকার। 

910

নিয়ম করে এক্সারসাইজ করুন। শরীরে অন্যান্য অংশের তুলোয় পেটে বেশি মেদ জমে। এই মেদ কমাতে প্ল্যাঙ্ক করতে পারেন। শরীর সুস্থ রাখতে অন্তত ৩০ মিনিট হাঁটুন। এতে মিলবে উপকার। ওজন কমাতে সারা দিন যতটা পারবেন শারীরিক ভাবে অ্যাক্টিভ থাকুন। এতে মিলবে উপকার। নিয়মিত এক্সারসাইজ দ্রুত কমাবে ওজন। 

1010

এর সঙ্গে রোজ ৭ থেকে ৮ ঘন্টা ঘুমান। ঘুম ঠিক না হলে ওজন বৃদ্ধি পায়। মানসিক ভাবে সুস্থ থাকা প্রতিটি ব্যক্তির জন্য খুবই জরুরি। তাই রোজ নিয়ম করে মেডিটেশন করুন। সঠিক খাবার খান। এতে শরীর থাকবে সুস্থ। কমবে বাড়তি মেদ। সঙ্গে মদ্যপান কিংবা যে কোনও সফট ড্রিংক্স খাওয়া বন্ধ করুন। মিলবে উপকার। 

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ডায়েটে রাখুন এই ১০টি খাবার, দূর হবে ভিটামিন সি-র ঘাটতি
Recommended image2
Health Tips: শীতেই চুপিসারে বাড়ছে কোলেস্টেরলের সমস্যা? নিয়ন্ত্রণে রাখতে কোন খাবার খাবেন আর কোনটা খাবেন না জানুন ?
Recommended image3
ডায়াবেটিস রোগীদের ডায়েট থেকে যে পানীয়গুলো বাদ দেওয়া উচিত
Recommended image4
রোজ লুফা দিয়ে গা ঘষছেন? অজান্তেই ডেকে আনছেন এই চর্মরোগ, কালো ছোপ পড়ছে পিঠে-হাতে!
Recommended image5
সর্দি-কাশি হলেই মুঠো মুঠো অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? এই এক ভুলে অকেজো হয়ে যাবে ওষুধ! কড়া হুঁশিয়ারি WHO-র
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved