MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • অকালেই সব চুল পেকে যাচ্ছে, হেয়ার ডাই নয় বদল আনুন ডেইলি ডায়েটে

অকালেই সব চুল পেকে যাচ্ছে, হেয়ার ডাই নয় বদল আনুন ডেইলি ডায়েটে

বর্তমানে অল্প বয়সেই চুল পেকে যাওয়ার সমস্যা দেখা যায়।  দীর্ঘদিন ধরে চলতে থাকা হজমের সমস্যা, খাওয়ারের অনিয়ম, লিভারের সমস্যা থাকলে এই সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে, শরীরে অপর্যাপ্ত খনিজ ও ভিটামিনের অভাব থাকলে এই সমস্যা দেখা দেয়। অকালে চুল পেকে যাওয়ার সমস্যা দিনে দিনে বাড়তে থাকলে অবশ্যই ব্যবস্থা নিন। এই সমস্যার সমাধান করতে প্রথমেই ব্যয়বহুল চিকিৎসায় না গিয়ে শুধুমাত্র বদল আনুন খাওয়ার অভ্যাসের। তাই চুলের কালো রঙ বজার রাখার জন্য রাসায়নির হেয়ারডাই ব্যবহার না করে প্রথমে খাদ্য তালিকায় কিছু পরিবর্তন আনলেই এই সমস্যা খেয়ে মুক্তি পেতে পারেন। তবে দেখে নেওয়া কি কি পরিবর্তনের প্রয়োজন।

1 Min read
Author : Deblina Dey
Published : Jan 28 2021, 01:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

চুলের স্বাস্থ্যের উন্নতির জন্য আখরোটে, আমন্ড বা যে কোনও ধরনের বাদাম খুবই উপকারী। বাদামে রয়েছে প্রচুর পরিমাণে কপার যা চুলের জন্য খুবই উপকারী।

26

 

বাদামের পুষ্টিগুণ চুল পেকে যাওয়া বা ঝড়ে যাওয়ার মত সমস্যা থেকে রক্ষা করে। প্রয়োজনে বাদামের তেল মাথায় ব্যবহারও করতে পারেন। এতে চুলের গোড়া খুব শক্ত হয়।


 

36

 

বাদামের সঙ্গে অবশ্যই পাতে রাখতে হবে প্রচুর পরিমানে সবুজ শাক-সবজি। এতে থাকা পুষ্টিগুণ লিভার ভাল রাখতে সাহায্য করবে। সেই সঙ্গে হজমের সমস্যার সমাধান করবে। ফলে  চুলের স্বাস্থ্যও ভালো থাকে। 
 

 

46

সামুদ্রিক মাছে থাকা পুষ্টিগুণ শারীরিক সমস্যার খুব দ্রুত উন্নতি করতে সাহায্য করে। তাই খাবার পাতে রাখতে হবে সামুদ্রিক মাছ, বিশেষ করে স্যামন মাছ। এই মাছে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড যা চুলের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। 

56

সামুদ্রিক মাছের পাশাপাশি চুলের স্বাস্থ্যের জন্য অবশ্যই পাতে রাখতে হবে চিংড়ি। কারণ চিংড়িতে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক যা চুলের গোড়ার রঞ্জক ধরে রাখতে সাহায্য করে। একইসঙ্গে অকালে চুলে পাক ধরার সমস্যা এবং চুল পড়ে যাওয়ার সমস্যাও রোধ করতে সাহায্য করে। 

66

পাঁঠার মাংসের লিভার চুলের জন্য খুবই উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমানে  ভিটামিন বি-১২ আর ফোলিক অ্যাসিড। এই উপাদানগুলি চুলের পুষ্টির যোগান দিতেও সাহায্য করে। তাই সপ্তাহে অন্তত ২-৩ দিন পাঁঠার মাংসের লিভার পাতে রাখুন।

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
AC Health Risks: গরম থেকে ফিরেই সোজা AC ঘরে? এই আরাম কতটা বিপজ্জনক জানেন?
Recommended image2
রোজ চিপস-কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন? মস্তিষ্কে পড়ছে ভয়ংকর প্রভাব – সতর্কবার্তা বিশেষজ্ঞদের
Recommended image3
হাঁটু-কোমরের ব্যথায় কাবু? গবেষণা বলছে রোজ ১ চিমটে জাফরানেই মিলতে পারে আরাম
Recommended image4
Ginger Water Benefits: রোজ সকালে আদা জল খেলে শরীরে কী কী ম্যাজিক হয় জানেন?
Recommended image5
Black Coffee: হার্ট ও লিভারের যত্ন! ব্ল্যাক কফির ৬টি দারুণ উপকারিতা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved