MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • Happy Chocolate 2026: চকলেট খেলে উজ্জ্বল হবে ত্বক, তেমনই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, রইল অজানা তথ্য

Happy Chocolate 2026: চকলেট খেলে উজ্জ্বল হবে ত্বক, তেমনই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, রইল অজানা তথ্য

Happy Chocolate 2026: ডার্ক চকোলেটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্ল্যাভোনয়েড ও বিভিন্ন খনিজ ত্বক ও শরীরের জন্য অত্যন্ত উপকারী। এটি হার্ট সুস্থ রাখা, মানসিক চাপ কমানো, ত্বকের উজ্জ্বলতা বাড়ানো থেকে ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও সাহায্য করে। রইল গুণের কথা।

3 Min read
Author : Sayanita Chakraborty
| Updated : Feb 10 2026, 09:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
113
Image Credit : Getty

চলছে প্রেমের সপ্তাহ। এই প্রেম সপ্তাহে অনেকেই ব্যস্ত নিজের ভালোবাসা ব্যক্ত করতে। চলতি বছর পালন করুন ভালোবাসার সপ্তাহের প্রতিটি দিন। রোজ ডে-তে যেমন গোলাপ দিয়ে ভালোবাসার মানুষকে জানাবেন মনের কথা তেমনই চকোলেট ডে-তে চকোলেট দিতে ভুলবেন না। 

213
Image Credit : Getty

কাউকে মনের কথা জানাতে একটি চকোলেট আর ফুল যথেষ্ট। আজ এই চকোলেট নিয়ে রইল অজানা কথা। জানেন কি শুধু মুখ মিষ্টি করতে নয়, এই চকোলেট স্বাস্থ্যের জন্যও উপকারী। 

Related Articles

Related image1
Chocolate Day Wishes in Bengali: ‘চকোলেট ডে’-তে গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড, স্বামী-স্ত্রীকে পাঠান বিশেষ মেসেজ ও কোটস
Related image2
ডার্ক চকোলেট কি বার্ধক্য কমায়? থিওব্রোমিনের শক্তিতেই ভরসা রাখছেন বিজ্ঞানীরা
313
Image Credit : Getty

চলছে ভ্যালেন্টাইন্স ডে উইক। ৭ ফেব্রুয়ারি থেকে একে একে পালিত হচ্ছে রোজ ডে, চকোলেট ডে, টেডি ডে। সামনে আছে প্রমিস ডে, কিস ডে-র মতো আরও কত দিন। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা চলতে থাকে এই দিনগুলো। আজ ৯ ফেব্রুয়ারি পালিত হচ্ছে চকোলেট ডে। এই বিশেষ মনে মানুষকে তো চকোলেট উপহার দেবেনই। সঙ্গে জেনে নিন ত্বক ও শরীরের জন্য চকোলেট কতটা উপকারী।

413
Image Credit : Getty

ডার্ক চকলেটে অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্ল্যাভোনয়েড, আয়রন, ম্যাগনেসিয়াম, কপার এবং জিঙ্ক পাওয়া যায়। এছাড়া এতে ফাইবারও থাকে। ক্যাফেইন, থিওব্রোমিনের সাথে এতে অল্প পরিমাণে ভিটামিন B এবং E পাওয়া যায়। যা ত্বক থেকে শরীর উভয়ের জন্য উপকারী।

513
Image Credit : Getty

হার্ট সুস্থ রাখতে সাহায্য করে চকোলেট। জানা গিয়েছে, ডার্ক চকলেটে ফ্ল্যাভোনয়েড থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। অল্প পরিমাণে ডার্ক চকলেট সেবন করুন এতে হার্টের রোগ থেকে দূরে থাকবেন।

613
Image Credit : Pixabay

মানসিক চাপ কমায় ও মেজাজ ভালো রাখতে সাহায্য করে চকোলেট। বিশেষজ্ঞের মতে, চকলেট খেলে এন্ডোরফিন এবং সেরোটোনিন হরমোন নিঃসৃত হয়, যা মেজাজ ভালো রাখে এবং মানসিক চাপ কমায়। তাই মানসিক জটিলতা থেকে মুক্তি পেতে চাইলে চকোলেট খান।

713
Image Credit : Getty

মস্তিষ্ক সতেজ করে ও মানসিক শক্তি বাড়াতে সাহায্য করে চকোলেট। গবেষণায় জানা গিয়েছে, চকলেট রক্ত সঞ্চালন বাড়ায়, যা স্মৃতিশক্তি এবং মনোযোগ উন্নত করে। পড়াশোনা ও কাজের সময় অল্প পরিমাণে ডার্ক চকলেট উপকারী। এতে থাকা ম্যাগনেসিয়াম ও আয়রন শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায় এবং ক্লান্তি কমায়।

813
Image Credit : Getty

তেমনই ত্বকর জন্য উপকারী চকোলেট। ডার্ক চকোলেট ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা দেয় ও সূর্যরশ্মি থেকে বাঁচায়। ডার্ক চকলেটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র‍্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে ত্বককে উজ্জ্বল করে। ফ্ল্যাভোনয়েড ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে। চকোলেট খেলে যেমন মিলবে উপকার। তেমনই চকোলেট দিয়ে প্যাকও বানাতে পারেন।

913
Image Credit : stockPhoto

বার্ধক্যের লক্ষণ কমায় চকোলেট। গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত পরিমাণে ডার্ক চকলেট খেলে বলিরেখা এবং ফাইন লাইনস দেখা যায় না। এটি বার্ধক্যের প্রক্রিয়াকে ধীর করে দেয়।

1013
Image Credit : freepik

এখন প্রশ্ন হল কতটা খাওয়া উচিত? স্বাস্থ্যের জন্য ৭০% বা তার বেশি কোকোযুক্ত ডার্ক চকলেট সবচেয়ে ভালো। দিনে ১-২টি ছোট টুকরোই যথেষ্ট। অতিরিক্ত মিষ্টি বা মিল্ক চকলেট এড়িয়ে চলুন। এতে আবার বাড়তে পারে শারীরিক জটিলতা।

1113
Image Credit : Getty

ওজন কমাতে খেতে পারেন ডার্ক চকোলেট। শুনলে অবাক হবেন এই ডার্ক চকোলেট রাখে নিয়ন্ত্রণে। ডার্ক চকোলেটে গ্লাইসেমিক সূচক কম থাকে। যার অর্থ অন্যান্য চিনিযুক্ত খাবারের মতো এটি আপানার শরীরে রক্তে শর্করার মাত্রা বাড়ায় না। সঙ্গে আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে থাকে।

1213
Image Credit : pinterest

ডার্ক চকোলেট অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করে। এতে প্রিবায়োটিক রয়েছে। যা আপনার পাচনতন্ত্রে সুস্থ ব্যাকটেরিয়া বৃদ্ধি করে। এটি জীবাণুগুলোর হজম, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং এমনকি মানসিক সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

1313
Image Credit : social media

জানেন কি ডায়াবেটিসের ঝুঁকি কমে ডায়াবেটিসের গুণে। টাইপ ২ ডায়াবেটিসে ঝুঁকি কমাতে সাহায্য করে ডার্ক চকোলেট। রোড অল্প পরিমাণে খেতে পারেন ডার্ক চকোলেট। এটি স্বাস্থ্যের উন্নতি ঘটায়। মেনে চলুন এই বিশেষ টিপস। মিলবে উপকার।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
ভ্যালেন্টাইনস ডে
লাইফস্টাইলের খবর
স্বাস্থ্যের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
তৈলাক্ত ত্বকের কারণে নাজেহাল? জেনে নিন এই মরশুমে ত্বকের যত্ন নেবেন কী করে
Recommended image2
ডালের বড়ি বাঙালির ঘরে ঘরে খুবই সহজলভ্য, কিন্তু এই বড়ি খাওয়ার উপকারিতা জানেন কী?
Recommended image3
বাজারে এসেছে নতুন সুগার ফ্রি আলু, আদেও কি এটি সুগার ফ্রি নাকি বাজার চালানোর অন্য পন্থা?
Recommended image4
মহিলাদের জন্য সোনার টপস, এই ডিজাইনগুলি কিনলে স্ত্রী মুগ্ধ হবেনই!
Recommended image5
কলকাতা থেকে কাছেই, ঘুরে আসুন নিরিবিলি, মনোমুগ্ধকর দ্বীপ হেনরি আইল্যান্ড
Related Stories
Recommended image1
Chocolate Day Wishes in Bengali: ‘চকোলেট ডে’-তে গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড, স্বামী-স্ত্রীকে পাঠান বিশেষ মেসেজ ও কোটস
Recommended image2
ডার্ক চকোলেট কি বার্ধক্য কমায়? থিওব্রোমিনের শক্তিতেই ভরসা রাখছেন বিজ্ঞানীরা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved