- Home
- Lifestyle
- Health
- শিরদাঁড়ার ব্যথায় কাবু, স্পাইনাল ডিস্কে বাড়ছে যন্ত্রণা, মেরুদন্ডের চরম ক্ষতি এড়াতে কী করবেন
শিরদাঁড়ার ব্যথায় কাবু, স্পাইনাল ডিস্কে বাড়ছে যন্ত্রণা, মেরুদন্ডের চরম ক্ষতি এড়াতে কী করবেন
১২-১৪ ঘন্টা বসে কাজ করতে গিয়ে নাজেহাল অবস্থা। যারা বাড়িতে বসে ঘরের কাজ করছেন তাদের এক সমস্যা আবার যারা বাড়িতে বসে অফিসের কাজ করছেন তাদের অন্য সমস্যা। বর্তমানে বেশিরভাগ অফিসেই ওয়ার্ক ফ্রম হোম চলছে। কিন্তু একটানা বাড়িতে বসে কাজ করতে গিয়ে শরীরের যেমন ক্ষতি হচ্ছে তেমনই মেরুদন্ডের অবস্থাও একদম খারাপ। পিঠে-কোমরে ব্যথা স্পাইনাল কর্ডের সমস্যা বাড়ছে। এখনও যদি সচেতন না হন তাহলেই আসতে চলেছে ভয়ঙ্কর সমস্যা। মেরুদন্ড সোজা রাখতে মেনে চলুন ঘরোয়া টোটকা।

বাড়িতে থেকে কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ছেন অনেকেই। একদিকে বাড়ির কাজ অন্যদিকে অফিসের কাজ সামলাতে গিয়ে শারীরিক পরিশ্রম বেশি পড়ছে।
একটানা বসে কাজ করাটাও ভাল লক্ষণ নয়, তাই সময় করে একটু হাটাহাটি করে নিন। কারণ একটানা বসে কাজ করেই মেরুদন্ডের উপর বেশি চাপ পড়ছে।
সারাদিন এক জায়গায় বসে কাজ করা পিঠ- কোমর ব্যথার অন্যতম কারণ। যার ফলে স্পাইনেও সমস্যা বাড়ছে।
খাটের মধ্যে উপুড় হয়ে শুয়ে কিংবা হেলান দিয়ে ল্যাপটপে ঘন্টার পর ঘন্টা কাজ চলছে । এই বসার ধরনেও সমস্যা বাড়ছে। কিন্তু এইভাবে বেশিদিন কাজ করলেই শিরদাড়ার সমস্যা বাড়বে বৈকি কমবে না।
খাটের মধ্যে উপুড় হয়ে শুয়ে কিংবা হেলান দিয়ে ল্যাপটপে ঘন্টার পর ঘন্টা কাজ চলছে । এই বসার ধরনেও সমস্যা বাড়ছে। কিন্তু এইভাবে বেশিদিন কাজ করলেই শিরদাড়ার সমস্যা বাড়বে বৈকি কমবে না।
অফিসের কাজ করার সময় খাট-সোফা নয়, বরং অফিসের মতোনই চেয়ার-টেবিলে করুন।
কাজের প্রেশারের মধ্যেও অ্যাক্টিভ লাইফস্টাইল রাখতে হবে। প্রতিদিন ৩০ মিনিট হলেও শরীরচর্চা করতে হবে। অন্তত ৩০ মিনিট হাঁটাচলা করুন।
একটানা কাজ নয়, কাজের ফাঁকে ৫-১০ মিনিটের ব্রেক নিন। ঘরের মধ্যেই পায়চারি করুন। খাওয়া-দাওয়া ঠিকমতো করুন।
Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News