MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • কল্যাণী এম ৪ - 'আত্মনির্ভর' ভারতেই তৈরি হবে এই দমদার সাঁজোয়া গাড়ি, দেখে নিন ছবিতে ছবিতে

কল্যাণী এম ৪ - 'আত্মনির্ভর' ভারতেই তৈরি হবে এই দমদার সাঁজোয়া গাড়ি, দেখে নিন ছবিতে ছবিতে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বপ্ন দেখিয়েছেন আত্মনির্ভর ভারতের। তাঁর মন্ত্র, 'মেক ইন ইন্ডিয়া'। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-ও বারবার করে বলেছেন, ভারত এখন দেশি অস্ত্রেই বলিয়ান হতে চায়। প্রতিরক্ষা ক্ষেত্রে বিদেশ নির্ভরতা কমাতে চায়। সেই পথে ভারতকে আরও একধাপ এগিয়ে দিতে চলেছে এরোস্পেস ও টেকনোলজি সংস্থা প্যারামাউন্ট গোষ্ঠী (Paramount Group) এবং ভারত ফোর্জ লিমিটেড (Bharat Forge Limited) সংস্থা। খুব শিগগিরই ভারতেই সাঁজোয়া গাড়ি তৈরি করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে তারা।  

2 Min read
Author : Amartya Lahiri
| Updated : Mar 02 2021, 01:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

এই বছর আন্তর্জাতিক প্রতিরক্ষা এক্সপো বা আইডেক্স ২০২১ (IDEX 2021)-এর আসর বসেছিল আবুধাবিতে। সেই সময়ই ভারতীয় সংস্থাটির সঙ্গে এই বিষয়ে চুক্তি স্বাক্ষর করে প্যারামাউন্ট গোষ্ঠী বলে জানিয়েছে ভারত ফোর্জ লিমিটেড।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

দুই সংস্থার যৌথ উদ্যোগে তৈরি সাঁজোয়া গাড়িটির নাম 'কল্যাণী এম ৪' (Kalyani M4)।

 

310

এটি একটি মাল্টি-রোল প্ল্যাটফর্ম। রুক্ষ ভূখণ্ড ধরে এবং মাইন ও আইইডি-র ফাঁদ পাতা এলাকা দিয়েও এই সাঁজোয়া গাড়িটি দ্রুতগতিতে চলতে সক্ষম হবে।

410

কল্যাণী এম ৪, সৈন্যদের ৫০ কেজি টিএনটি বা আইইডি বিস্ফোরণ থেকেও রক্ষা করতে পারে, যা এই সাঁজোয়া গাড়ির শ্রেণিতে সর্বোচ্চ ক্ষমতা।

510

ইতিমধ্য়েই 'কল্যাণী এম ৪' ভারতের কয়েকটি প্রতিকূল ভূখণ্ডে পরীক্ষামূলক সাফল্য পেয়েছে। তাই, কল্যাণী এম ৪ অদূর ভবিষ্যতেই ভারতীয় সশস্ত্র বাহিনীর অংশ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

610

এই বিষয়ে ভারত ফোর্জ লিমিটেড সংস্থার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অমিত কল্যাণী বলেছেন, দুটি শীর্ষস্থানীয় সংস্থার সামরিক উত্পাদন ও প্রযুক্তি সংস্থা এই ক্ষেত্রে একত্রিত হয়েছে। এই সংস্থাদুটির একদিকে যেমন কর্মধারার মিল রয়েছে তেমনই একে অপরের পরিপূরক হয়ে ওঠার ক্ষমতা রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

710

তাঁর আরও দাবি কল্যাণী এম ৪ নতুন প্রজন্মের প্রযুক্তির একটি দুর্দান্ত সামরিক যান। বিশ্বের সমস্ত সামরিক বাজারেই এই সাঁজোয়া গাড়ির চাহিদা থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

810

অন্যদিকে প্যারামাউন্ট গোষ্ঠীর চেয়ারম্যান আইভর ইচিকোভিটস বলেছেন, তাঁদের সংস্থার বিকশিত সমস্ত প্রযুক্তিই 'পোর্টেবল উত্পাদন'এর কথা মাথায় রেখে করা হয়েছে। তিনিও দাবি করেছেন তাঁদের যৌথ উদ্যোগে তৈরি কল্যাণী এম ৪, বিশ্বের যে কোনও দেশের সমসাময়িক প্রতিরক্ষা এবং সামরিক প্রযুক্তি সক্ষমতা বৃদ্ধি করবে। কারণ সাঁজোয়া গাড়ির এই  মডেলটিতে একেবারে সাম্প্রতিক উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার সকরা হচ্ছে।

910

তিনি আরও জানিয়েছেন, বিদেশের মাটিতে,  বিশেষত ভারতে উত্পাদন করা যায়, তাঁদের এমন নকশার ফ্ল্যাগশিপ সাঁজোয়া যানগুলির উপর ভিত্তি করেই কল্যাণী এম ৪-কে তৈরি করা হচ্ছে।

 

1010

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়ার আবেদন মত এই সাঁজোয়া যান ভারতে তৈরি হবে বলে তিনি গর্বিত বলেও জানিয়েছেন আইভর ইচিকোভিটস।

 

About the Author

AL
Amartya Lahiri
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Delhi AQI: ঠিক এই দিওয়ালির আগেই কেন প্রতি বছর দিল্লির বায়ুদূষণ পরিস্থিতির মারাত্মক অবনতি হচ্ছে?
Recommended image2
Now Playing
CRPF Camp Attack: বাইকে চেপে এসে আচমকা গুলিবৃষ্টি জঙ্গিদের! গুলিবিদ্ধ ৩ জওয়ান, চলছে চিরুনি তল্লাশি, হাই অ্যালার্টে সেনা!
Recommended image3
Bengaluru Murder: মায়ের পরকীয়া সম্পর্কের প্রতিবাদ! প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে ২৪ বছরের ছেলেকে খুন
Recommended image4
ধাক্কা সামলেও ঘুরে দাঁড়াচ্ছে ভারতের অর্থনীতি! GDP বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭% করল Moody’s
Recommended image5
বাইকে চেপে এসে CRPF চেকপোস্টে জঙ্গিদের গুলি, কুলগামে ৩ জওয়ান আহত, চলছে তল্লাশি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved