MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • চালকবিহীন স্বয়ংক্রিয় ট্রেন, দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর হাতে চালু হচ্ছে কল্পনার বাস্তব যাত্রা

চালকবিহীন স্বয়ংক্রিয় ট্রেন, দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর হাতে চালু হচ্ছে কল্পনার বাস্তব যাত্রা

চালকবিহীন স্বয়ংক্রিয় ট্রেন পরিষেবা। কল্পবিজ্ঞান হতে চলেছে বাস্তব। ২৮ ডিসেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি মেট্রোর ৩ কিলোমিটার দীর্ঘ ম্যাজেন্টা লাইনে চালু হচ্ছে এই পরিষেবা। 

1 Min read
Author : Amartya Lahiri
| Updated : Dec 31 2020, 02:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

২৮ ডিসেম্বর (সোমবার) ভারতের প্রথম সম্পূর্ণ চালকবিহীন স্বয়ংক্রিয় ট্রেন পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের জন্য এটা যে একটা বিরাট প্রযুক্তিগত উন্নয়ন, তা বলাই বাহুল্য।

 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26

দিল্লি মেট্রোর ৩৭ কিলোমিটার দীর্ঘ ম্যাজেন্টা লাইনে চালু হচ্ছে এই চালকবিহীন ট্রেন পরিষেবা। দিল্লির জনকপুরী পশ্চিম-এর সঙ্গে উত্তরপ্রদেশের নয়ডার বোটানিকাল গার্ডেন অবধি চলবে এই স্বয়ংক্রিয় ট্রেন।

 

36

২০০২ সালের ২৫ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ী দিল্লির মেট্রো চালু করেছিলেন। ১৯৮৪ সালে কলকাতা মেট্রোরেল চালু হওয়ার পর, দেশের দ্বিতীয় মেট্রোরেল পরিষেবা চালু হয়েছিল দিল্লিতে। শুক্রবার, দিল্লি মেট্রো রেল কর্পোরেশন বা ডিএমআরসি-র কর্মপরিচালনার ১৮ বছরের পূর্ণ হয়েছে। এর তিন দিন পরই দেশকে প্রথম ড্রাইভারহীন ট্রেন পরিষেবা উপহার দিতে চলেছে ডিএমআরসি।

46

এতদিন চালকবিহীন ট্রেন কল্পবিজ্ঞান বলেই মনে করা হত। কল্পনাকে বাস্তবে পরিণত করতে, কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল বা সিবিটিসি নামে একটি হাই-টেক সংকেত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

 

56

ডিএমআরসি অবশ্য ইতিমধ্যেই তাদের ম্যাজেন্টা লাইন (জনকপুরী পশ্চিম থেকে বোটানিকাল গার্ডেন) এবং পিঙ্ক লাইন (মজলিস পার্ক থেকে শিব বিহার)-এ চালকবিহীন ট্রেন চালিয়েছে। তবে এতদিন স্বয়ংক্রিয় হলেও কেবিনে একজন চালক-কে থাকতেই হতো।

 

66

২৮ ডিসেম্বর-এর পর থেকে ইঞ্জিন স্টার্ট দেওয়া থেকে ট্রেন চালানো - কোনও কিছুর জন্যই আর কোনও চালককে কেবিনে থাকতে হবে না। ডিএমআরসি জানিয়েছে, ট্রায়াল রানে তারা চালকবিহীন ট্রেনগুলির নিরাপত্তা এবং কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হয়েছে।

About the Author

AL
Amartya Lahiri

Latest Videos
Recommended Stories
Recommended image1
Fuel Price: পেট্রল-ডিজেলের দাম কি কমবে? বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম কমার পরেই জানাল কেন্দ্র
Recommended image2
PM Modi: ভারতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী মোদীর, Alstom সিইও-র সঙ্গে বৈঠক প্যারিসে
Recommended image3
ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের জন্য মাসে মাসে গুণতে হবে টাকা! সাবস্ক্রিপশন প্ল্যান চালু মেটার
Recommended image4
8th Pay Commission-এ বড় চমক! অবসরের দিনেই ৭৫ লক্ষ টাকা পর্যন্ত গ্র্যাচুইটি, সরকারি কর্মীদের জন্য সুখবর
Recommended image5
EPFO 3.0: এই মাসেই UPI ও ATM-র মাধ্যমে পিএফ-র টাকা তোলার সুবিধা চালু হতে পারে, লিমিট কত?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved