MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • 'আপনাদের ছাড়া অসম্পূর্ণ', টানা সাতবার দীপাবলিতে সেনাদের মাঝে মোদী - কোন বছর কোথায়

'আপনাদের ছাড়া অসম্পূর্ণ', টানা সাতবার দীপাবলিতে সেনাদের মাঝে মোদী - কোন বছর কোথায়

২০১৪ সালে প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী। তারপর থেকে দীপাবলির দিনটিতে তাঁকে দেখা যায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কাটাতে। কোভিড মহামারির মধ্যেও সেই ঐতিহ্য ধরে রাখলেন তিনি। শনিবার তিনি পৌঁছে গেলেন রাজস্থানের জয়সলমের-এর কাছের ঐতিহ্যশালী লঙ্গওয়ালা সেনা ঘাঁটিতে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই ঘাঁটিতে হামলা চালিয়েছিল পাকিস্তান। তবে ব্রিডেডিয়ার কূলদীপ সিং-এর নেতৃত্বে ভারতীয় বাহিনীর সামনে একেবারে পর্যুদস্ত হয়েছিল তারা।  

2 Min read
Author : Amartya Lahiri
| Updated : Nov 15 2020, 08:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

আপনাদের ছাড়া আমার দীপাবলি অসম্পূর্ণ

এদিন লঙ্গওয়ালে পৌঁছে প্রধানমন্ত্রী মোদী জওয়ানদের উদ্দেশ্যে বলেন, 'আপনারা তুষার-ঢাকা পাহাড়ে বা মরুভূমিতে যেখানেই থাকুন না কেন, আপনার মাঝে আসলে তবেই আমার দীপাবলি উদযাপন সম্পূর্ণ হয়। আপনাদের মুখে আনন্দ দেখলে আমার আনন্দ দ্বিগুণ হয়ে যায়।'

এদিন প্রধানমন্ত্রী মোদী ছাড়াও লঙ্গওয়াল ঘাঁটিতে সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করছেন, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানে এবং বিএসএফ-এর ডিরেক্টর রাকেশ আস্থানা।

 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

একটি করে প্রদীপ

শুক্রবার, দীপাবলির একদিন আগে প্রধানমন্ত্রী মোদী দেশের সৈন্যদের সেলাম জানাতে দেশবাসীকে একটি করে প্রদীপ জ্বালানোর আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দীপাবলির দিনটা তাঁর নির্দিষ্ট থাকে সেনাদের জন্য।

38

২০১৪ - সিয়াচেন

প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতা গ্রহণের পর প্রথমবার নরেন্দ্র মোদীকে দেখা গিয়েছিল সিয়াচেনের সামরিক ঘাঁটিতে সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করতে।

48

২০১৫ - পঞ্জাব

২০১৫ সালে দীপাবলির দিনে প্রধানমন্ত্রী মোদী পঞ্জাবের অমৃতসরে ভারত-পাক সীমান্তের সেনা ঘাঁটিতে গিয়েছিলেন পরিদর্শনে।

58

২০১৬ - হিমাচল প্রদেশ

২০১৬ সালের দীপাবলি প্রধানমন্ত্রী কাটিয়েছিলেন হিমাচল প্রদেশের ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ বাহিনী বা আইটিবিপি-র সদস্যদের সঙ্গে।

68

২০১৭ -  গুরেজ সেক্টর

২০১৭ সালে দীপাবলির দিন প্রধানমন্ত্রীকে দেখা গিয়েছিল উত্তর কাশ্মীরের গুরেজ সেক্টরে সেনা সদস্যদের সঙ্গে।

 

78

২০১৮ - কেদারনাথ

এই বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডের শহর কেদারনাথে গিয়ে কেদারনাথ মন্দিরে দীপাবলির পুজো দিয়েছিলেন। তারপর সেখানেৃকার ভারত-চিন সীমান্তের একটি সামরিক ঘাঁটি পরিদর্শনে গিয়েছিলেন তিনি।

 

88

২০১৯ - রাজৌরিতে এবং পাঠানকোট এয়ারবেস

২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীপাবলির দিন প্রথমে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় জওয়ানদের সঙ্গে কাটিয়েছিলেন, তারপর তাঁকে দেখা গিয়েছিল পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে হল অব ফেম পরিদর্শন করতে।

About the Author

AL
Amartya Lahiri
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Punjab Drug Racket: শিশুদের হেরোইন খাইয়ে মাদক পাচার! পাঞ্জাবে ধৃত পাচারকারী
Recommended image2
দিল্লির সরকারি স্কুলে দ্বাদশ শ্রেণির ছাত্রীর দগ্ধ দেহ উদ্ধার, তিন পাতার সুইসাইড নোট পাওয়া গেল
Recommended image3
India China LAC: চিনা সেনা নিয়ম ভাঙলেই সীমান্তে অশান্তি, ITBP কর্তার মন্তব্যের পরই কড়া বার্তা ভারতের
Recommended image4
ATS Mumbai: বড় সাফল্য অ্যান্টি-টেরোরিজম স্কোয়াডের! মুম্বইয়ের মাহিম মেট্রো স্টেশনের কাছ থেকে পাকড়াও জইশ জঙ্গি
Recommended image5
Sonia Gandhi: প্রথম দেখাতেই প্রেম! X, Instagram-এ পা রেখেই রাজীবের স্মৃতিতে ভাসলেন সোনিয়া
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved