MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • দেশের একাধিক রাজ্যে বৃষ্টি বিপর্যয়, ছাদ হারালেন স্বয়ং দিল্লির মুখ্যমন্ত্রী কেজরি

দেশের একাধিক রাজ্যে বৃষ্টি বিপর্যয়, ছাদ হারালেন স্বয়ং দিল্লির মুখ্যমন্ত্রী কেজরি

অসম এবং বিহার আগে থেকেই বন্যায় কবলিত ছিল। এ বার মহারাষ্ট্র আর কর্নাটকেও পরিস্থিতি খারাপ হতে শুরু করল। গত ২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টি হয়েছে এই দুই রাজ্যে। এর পাশাপাশি কেরলেও পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে সেই রাজ্যে ভূমিধসে ৫ জনের মৃত্যু হয়েছে। আর এসবের মধ্যেই দিল্লিতে লাগাতার বৃষ্টিতে স্বয়ং মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাড়ির ছাদ ধসে পড়ল।  

4 Min read
Author : Asianet News Bangla
| Updated : Aug 07 2020, 03:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
116

মৌসুমী অক্ষরেখা গুজরাতের ভুজ হয়ে মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকা এবং গুজরাত, জব্বলপুর, ঝাড়সুগাদা, চাঁদবালি হয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। মৌসম ভবন জানাচ্ছে, এর প্রভাবে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি  পঞ্জাব ,হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, উত্তরপ্রদেশের কিছুটা অঞ্চল এবং হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু-কাশ্মীরে বৃষ্টি চলবে।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
216

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী চার-পাঁচ দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাডু, কেরালা ও কর্নাটকের  উপকূল এলাকাতেও। আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে গুজরাতে ৷ বিশেষ করে উপকূলবর্তী এলাকায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কোঙ্কন, গোয়া এবং মহারাষ্ট্রে।

316

এদিকে দেশের রাজধানী দিল্লিতে নাগাড়ে বৃষ্টি চলছে। আর তার জেরেই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির ছাদ ভেঙে পড়ল।

416

সিভিল লাইনে ফ্ল্যাগ স্টাফ রোডের উপর অরবিন্দ কেজরিওয়ালের এই বাড়িটি রয়েছে।  যে ঘরটির ছাদ ভেঙেছে সেটি খোদ মুখ্যমন্ত্রী কেজরিওয়াল নিজেই ব্যবহার করতেন। গত মাসে সেখানে কয়েকবার বৈঠকরেও আয়োজন করা হয়েছিল। ঘর সংলগ্ন শৌচালয়ও বৃষ্টি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। তবে দুর্ঘটনার সময় সেখানে কেউ না থাকায় প্রাণহানির ঘটনা এড়ানো গেছে। 
 

516

এদিতে গত ৪৮ ঘণ্টায়  প্রবল বৃষ্টিত ফলে ভাসছে বাণিজ্য রাজধানী  মুম্বইও। সোমবার রাত থেকে এখনও পর্যন্ত বাণিজ্যনগরীতে বৃষ্টি হয়েছে প্রায় ছ’শো মিলিমিটার। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই বৃষ্টি হয়েছে ৩৩১ মিলিমিটার। গত ৪৬ বছরে মুম্বইয়ে আগস্ট মাসে এটাই দৈনিক সর্বোচ্চ বৃষ্টি। বৃষ্টির সঙ্গী ছিল ১০৭ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। ফলে একাধিক জায়গায় ভেঙে পড়ে গাছ। শহরের বেশির ভাগ অঞ্চলই জলের তলায় চলে যায়।

616

তবে মুম্বইয়ের থেকেও পরিস্থিতি আরও অনেকটাই খারাপ মহারাষ্ট্রের বাকি অংশে। গত ২৪ ঘণ্টায় রাজ্যের একাধিক জায়গায় গড়ে তিনশো থেকে চারশো মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর মধ্যে সিন্ধুদুর্গ জেলার একটি শহরে বৃষ্টি হয়েছে ৭১০ মিলিমিটার। রাজ্যে এনডিআরএফের ১৬টি দল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে পাঁচটি দল রয়েছে মুম্বইয়ে। কোলাপুরে চারটে, সাংলিতে দু’টো এবং সাতারা, ঠানে, পালঘর, রায়গড়, জেলায় একটি করে দল মোতায়েন করা হয়েছে।

716

কোলাপুর আর সাংলি জেলায় বিপদসীমার ওপর দিয়ে বইছে কৃষ্ণা, পঞ্চগঙ্গা ও বর্না নদী। মুম্বই এবং সংলগ্ন অঞ্চলে বৃষ্টির দাপট কিছুটা কমলেও মধ্য মহারাষ্ট্র আর মরাঠাওয়াড় অঞ্চলে বৃষ্টি এখনও চলতে থাকবে। ফলে সেই সব অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

816

উত্তর থেকে দক্ষিণ, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কর্নাটকও। এর মধ্যে সব থেকে খারাপ অবস্থা উপকূল কর্নাটকের তিন জেলার। গত ২৪ ঘণ্টায় কুর্গ জেলার বাগমণ্ডলায় বৃষ্টি হয়েছে ৫০০ মিলিমিটার। এ ছাড়া একাধিক জায়গায় গড়ে তিনশো থেকে চারশো মিলিমিটার বৃষ্টি হয়েছে।

916

প্রবল বৃষ্টির ফলে একাধিক নদীর জল ক্রমশ বাড়ছে। এর ফলে উত্তর কন্নড় জেলায় বিশাল একটি জলাধারের সব গেট খুলে দিয়েছে কর্নাটক সরকার। রাজ্যে কোভিড পরিস্থিতিও যথেষ্ট উদ্বেগজনক। স্বয়ং মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরাপ্পাই আক্রান্ত। তিনি হাসপাতাল থেকেই গোটা পরিস্থিতির ওপরে নজর রাখছেন।
 

1016

পাহাড়ি জেলা কুর্গ আবার ধসে বিপর্যস্ত হয়ে পড়েছে। আগামী কয়েক দিন আরও প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

1116

প্রবল বৃষ্টির কবলে পড়েছে কেরলও। গত ২৪ ঘণ্টায় অতিরিক্ত বৃষ্টি হয়েছে কোঝিকোড়, ওয়েনাড় আর ইদুকি জেলায়। মুতুরিপুঝা নদী দু’ কুল ভাসানোয় প্লাবিত হয়েছে শৈল শহর মুন্নারও। 

1216

প্রবল বৃষ্টির কবলে পড়েছে কেরলও। গত ২৪ ঘণ্টায় অতিরিক্ত বৃষ্টি হয়েছে কোঝিকোড়, ওয়েনাড় আর ইদুকি জেলায়। মুতুরিপুঝা নদী দু’ কুল ভাসানোয় প্লাবিত হয়েছে শৈল শহর মুন্নারও। 

1316

প্রবল বৃষ্টির জের ইদুক্কির মুন্নারে বিস্তীর্ণ এলাকায় জুড়ে ভূমিধসের ঘটনা ঘটছে। যার জেরে এখনও পর্যন্ত  চা বাগানের কর্মীদের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি  ৭০ থেকে ৮০ জন মাটি চাপা পড়ে থাকার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

1416

তবে এর মধ্যে ভাল খবর, গত কয়েক দিন ধরে উল্লেখযোগ্য বৃষ্টি না হওয়ায় বিহার আর অসমে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে ধীরে ধীরে। 

1516

বিহারে এখনও পর্যন্ত ১৬টি জেলা বন্যায় কবলিত। দুর্গত ৬৬ লক্ষেরও বেশি। মৃত্যু হয়েছে ১৯ জনের। ১২ হাজারের কিছু বেশ মানুষকে ত্রাণশিবিরে নিয়ে যাওয়া হয়েছে।

1616


অন্য দিকে অসমের পরিস্থিতির উন্নতি হওয়ায় গত ২৪ ঘণ্টায় কোনো উদ্ধারকাজ চালাতে হয়নি প্রশাসনকে। গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যুও হয়নি। রাজ্যে বর্তমানে বন্যাকবলিত ২ লক্ষের কিছু বেশি মানুষ। মৃতের সংখ্যা ১১০। তবে সাময়িক ভাবে  বন্যা পরিস্থিতির উন্নতি হলেও আগামী দিনে অবস্থার অবনতি হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না প্রশাসন।

About the Author

AN
Asianet News Bangla
 
2nd TEST • SA vs AUS
Rain Delay
SASA
(12.2 ov)20/2
AUSAUS
-
Day 2 - Session 2
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tiger Shroff: টাইগার শ্রফের গাড়িতে গুলি, রাজস্থানের কোটা থেকে গ্রেফতার তিন অভিযুক্ত
Recommended image2
Indian Railways Rules: ট্রেনে জোরে গান বা কথা বললেই কড়া শাস্তি, দিতে হবে জরিমানাও
Recommended image3
Tiger Shroff Firing: টাইগার শ্রফের গাড়িতে হামলা, সিসিটিভিতে ধরা পড়ল শুটারদের ছবি
Recommended image4
Kiren Rijiju: ‘ভারতে সরকার বদলাবে শুধু নির্বাচনে', বিরোধীদের উদ্দেশে কড়া বার্তা কিরেণ রিজিজুর
Recommended image5
Now Playing
Tiger Shroff: ফুটবল খেলে ফেরার পথেই বিপদ! টাইগার শ্রফকে লক্ষ্য করে পর পর গুলি, আহত চালক, হামলাকারীদের খুঁজছে পুলিশ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved