MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • করোনার গ্রাস থেকে বাঁচলো না জগতবিখ্যাত বাইক সংস্থাও, ভারত ছাড়ার সিদ্ধান্ত হার্লে ডেভিডসনের

করোনার গ্রাস থেকে বাঁচলো না জগতবিখ্যাত বাইক সংস্থাও, ভারত ছাড়ার সিদ্ধান্ত হার্লে ডেভিডসনের

এদেশে বিপাকে  মার্কিন মোটরবাইক প্রস্তুতকারী সংস্থা হার্লে ডেভিডসন।  ব্যবসা তেমন ভাবে না জমায় এবার ভারত থেকে পাততাড়ি গোটানোর কথা ভাবছে  মূলত ভারী মোটরসাইকেল তৈরিরে পৃথিবী বিখ্যাত এই  সংস্থা।

1 Min read
Author : Asianet News Bangla
Published : Aug 21 2020, 07:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

কিছুদিন আগেই ভারতীয় বাইক প্রস্তুতকারী সংস্থা রয়্যাল এনফিল্ডকে প্রতিযোগিতায় টক্কর দিতে আসরে তাদের ৩৩৮ সিসির মোটরসাইকেল এনেছে  হার্লে ডেভিডসন। এনফিল্ডের বুলেট ব্র্যান্ডের বাইকের মোকাবিলায় এই মোটরসাইকেল এনেছে মার্কিন সংস্থাটি।

28

কিন্তু এবার সেই মার্কিন সংস্থাই ভারতে ব্যবসা গোটানোর পথে হাঁটছে। গত আর্থিক বছরে এদেশে  ২,৫০০ ইউনিটের কম বিক্রি করতে পেরেছে সংস্থাটি।

38

২০০৯ সালে ভারতে পা রাখে মূলত ভারী মোটরসাইকেল তৈরিতে বিখ্যাত হার্লে। হরিয়ানার বাওয়ালে কারখানাও তৈরি করা হয়।

48

কিন্তু আর্থিক মন্দার কারণে ক্রমেই বিক্রি কমছিল বাইকের। কোভিড মহামারীতে পরিস্থিতি আরও জটিল আকার নেয়। 

58

যার জেরে সম্প্রতি একাধিক মডেলের দাম কমিয়ে দিতে বাধ্য হয় হার্লে ডেভিডসন। বিভিন্ন মডেলে ৫০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত দাম কমিয়ে দেওয়া হয়।   

68

ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট থাকাকালীন হার্লে ডেভিলসন দ্বিতীয় মার্কিন গাড়ি নির্মাতা সংস্থা যারা ভারত ছাড়ছে।

78

এর আগে ২০১৭ সালে গুজরাতে নিজেদের কারখানা বন্ধ করে দেয় জেনারেল মোটর্স। 

88

আমেরিকায় কমবয়সী ক্রেতাদের মধ্যে হার্লের দামি মোটরসাইকেল কেনার ক্ষমতা না থাকায় ঘরোয়া বাজারে আগেই বিক্রি মার খেয়েছে সংস্থাটির।


 

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
'মদ খেয়েছিলেন, লাইফ জ্যাকেট পরতে রাজি হননি', জুবিনের মৃত্যুতে বিস্ফোরক দাবি সিঙ্গাপুর পুলিশের
Recommended image2
Rafale Deal: আগের চেয়ে আরও উন্নত রাফাল যুদ্ধবিমান কিনবে ভারত, সামনের মাসেই চুক্তি?
Recommended image3
মাস্কাটে ঐতিহ্যবাহী জল-অভ্যর্থনা পেল ভারতীয় নৌবাহিনীর জাহাজ INSV কৌন্ডিন্য
Recommended image4
'যত দ্রুত সম্ভব ইরান ছাড়ুন', ভারতীয়দের জন্য নির্দেশ জারি বিদেশ মন্ত্রকের
Recommended image5
'উত্তর ভারতে নারীদের বাড়িতে থাকতে, সন্তান জন্ম দিতে বলা হয়', DMK-র মারানের মন্তব্যে বিতর্ক
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved