ভারতীয় রেলে ভ্রমণের সময় মোবাইলে জোরে রিল বা ভিডিও দেখলে কড়া শাস্তির মুখে পড়তে হবে যাত্রীদের। সহযাত্রীদের বিরক্ত করলে টিকিট পরীক্ষক জরিমানা করার পাশাপাশি ট্রেন থেকে নামিয়েও দিতে পারেন। বারবার একই অপরাধ করলে ৫০০০ টাকা জরিমানা এবং ৬ মাসের জেল হতে পারে।

ভারতে এক জায়গা থেকে অন্যত্র ভ্রমণের জন্য ট্রেনের ওপরই ভরসা করেন অধিকাংশই। একে ভাড়া কম তেমনই আবার নিরাপদের সঙ্গে কম সময় পৌঁছে যাওয়া যায়। সে কারণে বহু মানুষ স্বাচ্ছন্দ্যবোধ করেন ট্রেনে ভ্রমণ করতে। তবে, কিছু যাত্রীর কারণে আজকাল অনেকেই বিরক্ত বোধ করছেন।

বর্তমানে ট্রেনে ভ্রমণের সময় একা বোর হওয়া অস্বাভাবিক কিছু না। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে একমাত্র ভরসা মোবাইল। সে কারণে অনেকেই ট্রেনে ভ্রমণের সময় মোবাইলে রিল দেখেন। তেমনই আবার কেউ কেউ সিনেমা দেখেন। এবার এই নিয়ে কড়া হল প্রশাসন। আর ট্রেনে বসে ঘাঁটা যাবে না মোবাইল। এবার কড়া হল প্রশাসন।

এবার রিল বা ভিডিও দেখার কারণে অন্য যাত্রী বিরক্ত হলে ৫০০০ টাকা জরিমানা দিতে হবে। সঙ্গে সর্বোচ্চ ৬ মাসের জেল হতে পারে। ইতিমধ্যে র্সাদান রেলওয়ে বিভিন্ন ডিভিশনকে এই নির্দেশ দেওয়া হয়েছে। জারি হয়েছে বিজ্ঞপ্তি। এবার ট্রেনের ভ্রমণের সময় থাকতে হবে সতর্ক না হলে খোয়া যাবে প্রায় ৫ হাজার টাকা।

এবার থেকে ট্রেনে জোরে মোবাইল বাজানোর জন্য ফাইন নেবে টিকিট পরীক্ষক। রেলের তরফ থেকে জানানো হয়েছে, অপরাধের ধরন ও পরিস্থিতি বিবেচনা করবে টিকিট পবার পরীক্ষক। তারপর এক হাজার টাকা ফাইন করতে পারবেন। পাশাপাশি ট্রেন থেকে নামিয়েও দিতে পারে।

তেমনই যদি কেউ ক্রমাগত এই কাজ করে তাহলে তার ৫ হাজার টাকা জরিমানা হবে। সঙ্গে সর্বোচ্চ ৬ মাসের জেল হতে পারে। সদ্য এমনই জানিয়েছে ভারতীয় রেল। জারি হল এমনই নির্দেশিকা। আসলে ভ্রমণের সময় অনেকেই মোবাইলে রিল বা সিনেমা দেখেন। কিন্তু, জোরে শব্দ করে রিল বা সিনেমা দেখার কারণে অন্য লোকের বিরক্ত হন। এবার সকল যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে নতুন নিয়ম আনল প্রশাসন। এবার থেকে আর জোরে শব্দ করে দেখা যাবে না রিল বা সিনেমা।