MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • ৬৯ জনের মৃত্যু, গায়ে রাখা যাচ্ছে না জামা - রেকর্ড ভাঙা গরম পড়ল কানাডায়, দেখুন ছবিতে ছবিতে

৬৯ জনের মৃত্যু, গায়ে রাখা যাচ্ছে না জামা - রেকর্ড ভাঙা গরম পড়ল কানাডায়, দেখুন ছবিতে ছবিতে

গোটা অঞ্চলটা যেন বসানো আছে একটা চুল্লির উপর। ভয়ঙ্কর তাপপ্রবাহের মুখে কানাডা-মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার কানাডায়, সেই দেশের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর এই তীব্র তাপমাত্রার জেরে মৃত্যু হয়েছে বহু মানুষের। বিশ্ব উষ্ণায়নের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে।

3 Min read
Author : Amartya Lahiri
Published : Jun 30 2021, 02:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

মার্কিন যুক্তরাষ্ট্রের অরেগন থেকে কানাডার আর্টিক অঞ্চল জুড়ে এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দেখা দিয়েছে এই তাপপ্রবাহ। মঙ্গলবার কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের লিটন-এ তাপমাত্রা পৌঁছেছিল ৪৯.৫ ডিগ্রি সেলসিয়াস বা ১২১ ডিগ্রি ফারেনহাইট-এ। বিকাল ৪.২০ মিনিটে নাগাদ লিটন জলবায়ু কেন্দ্রে এই তাপমাত্রা রেকর্ড করা হয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212

কানাডায় এর আগে কোনওদিন পারদ এই মাত্রায় পৌঁছায়নি। তাপমাত্রা এই রেকর্ডভাঙা জায়গায় পৌঁছতেই মঙ্গলবার একদিনেই ভ্যানকুভার-এ অন্ততপক্ষে ৬৯ জনের মৃত্যু হয়েছে।

312

তবে শুধু এদিনই নয়, গত তিনদিন ধরেই তাপপ্রবাহের ফলে ওই অঞ্চলের তাপমাত্রা ক্রমেই বাড়ছিল। ঘত শুক্রবার থেকে এখনও পর্যন্ত যার বলি হয়েছেন অন্তত ১৩৪ জন ব্যক্তি।

412

রয়্যাল কানাডিয়ান ঘোরসওয়ার পুলিশ বা আরসিএমপি (RCMP) জানিয়েছে বেশিরভাগ মৃত্যুর খবরই এসেছে ভ্যানকুভার-এর শহরতলী বার্নাবী ও সারে এলাকা থেকে। বেশিরভাগই হয় বয়স্ক অথবা কোনও স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন।

512

কানাডার পরিবেশবিদরা জানিয়েছেন, এই আচমকা তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এত পরিমাণ মৃত্যুর কারণ হল, এখানকার মানুষ, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি এবং সরকারি প্রতিষ্ঠানগুলি - অধিকাংশই এই চরম উষ্ণ আবহাওয়া মোকাবিলা করার জন্য প্রস্তুত নয়। একটি উচ্চ-চাপের কারণে এই অঞ্চলে উষ্ণ বায়ু আটকা পড়েই এই অবস্থার সৃষ্টি হয়েছে।

612

তাপপ্রবাহের জেরে ভ্যাঙ্কুবার অঞ্চলে স্কুলগুলি, এমনকী কোভিড-১৯ টিকাকেন্দ্রগুলিও বন্ধ রাখতে হয়েছে। সরকারের পক্ষ থেকে রাস্তার ধারে ধারে অস্থায়ী জলের ফোয়ারা, জলপান করার কেন্দ্র, জরুরি শীতলকরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং কর্মীরা পথচারীদের মধ্যে জলের বোতল এবং টুপি বিতরণ করছেন।

712

উত্তর মেরুর কাছাকাছি অঞ্চলের দেশ এখানকার অনেক বাড়িতেই ফ্যান বা এসি নেই। বৈদ্যুতিন সামগ্রির দোকানগুলিতে যা মাল ছিল, তাও হুড়মুড়িয়ে শেষ। গরমে অনভ্যস্ত কানাডাবাসী তাই আর গায়ে জামা রাখতে পারছে না।

812

দিনের বেলা কাটাচ্ছে সমুদ্র সৈকতে। রাত্রিবেলায় ঘুমোতে যাচ্ছে, গাড়িতে এসি চালিয়ে বা ভূগর্ভস্থ গ্যারেজে।

912

'এনভায়ার্নমেন্ট' কানাডা অবশ্য জানিয়েছে মঙ্গবারের রেকর্ড ভাঙা গরমেই কানাডাবাসীর দুর্ভোগ শেষ হচ্ছে না। ব্রিটিশ কলম্বিয়া, আলবার্তো, সাসকাচোয়ান, ম্যানিটোবা, ইউকন এবং উত্তর-পশ্চিম অঞ্চলগুলির জন্য তারা সতর্কবার্তা জারি করে জানিয়েছে, এই তাপপ্রবাহ আরও দীর্ঘায়িত এবং বিপজ্জনক হয়ে উঠতে পারে। অন্তত এই সপ্তাহ ধরে তো চলবেই।

1012

মার্কিন যুক্তরাষ্ট্রের অরেগন-ক্যালিফোর্নিয়া এলাকাতেও বইছে দাবদাহ। অরেগনের ইউজিনে, মার্কিন অলিম্পিক ট্র্যাক এবং ফিল্ড দলের চূড়ান্ত পরীক্ষার বাধ্য হয়ে দিনের বদলে সন্ধ্যায় করা হচ্ছে। প্রচণ্ড উত্তাপ, তীব্র খরার সঙ্গে সঙ্গে গত সপ্তাহান্ত থেকেই এই অঞ্চলে বেশ কয়েকটি দাবানলও দেখা গিয়েছে।

1112

মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা কেন্দ্রও কানাডার মতো একইরকম সতর্কবার্তা জারি করেছে। ওই এলাকার বাসিন্দাদের শীততাপ নিয়ন্ত্রিত ভবনে থাকার পরামর্শ দিয়েছে। এই সময় বাড়ির বাইরে কোনও কাজ না করার এবং প্রচুর পরিমাণে জল পান করার পরামর্শ দেওয়া হয়েছে। পরিবারের সদস্য এবং পাড়া প্রতিবেশীদেরও খোঁজ খবর রাখার আহ্বান জানানো হয়েছে।

1212

জলবায়ু পরিবর্তনের কারণেই গত কয়েক বছরে বিশ্বের বিভিন্ন জায়গায় ঘন ঘন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভাঙতে দেখা যাচ্ছে। ২০১০ থেকে ২০১৯ সাল দশকটিই ছিল বিশ্বের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম জশক। এরমধ্যে গত পাঁচ বছরেই সর্বকালের পাঁচটি উষ্ণতম বছর দেখা দিয়েছে।

About the Author

AL
Amartya Lahiri
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Spain Train Fire Video: স্পেনে চলন্ত হাইস্পিড ট্রেনে ভয়াবহ আগুন! 283 জন যাত্রীর যা হল
Recommended image2
Italy Highway Bridge Demolition: ৪০০ কোটি টাকার উড়ালপুল বিস্ফোরণে উড়িয়ে দিল প্রশসান, কিন্তু কেন!
Recommended image3
Nobel Prize In Economics: অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
Recommended image4
US Tariff Policy: সুপ্রিম কোর্টের রায়ে ক্ষুব্ধ ট্রাম্প, শুল্ক নীতি নিয়ে তোপ মার্কিন প্রেসিডেন্টের
Recommended image5
Russia Ukraine Ceasefire: অবিলম্বে কার্যকর রাশিয়া-ইউক্রেনের ‘এনার্জি যুদ্ধবিরতি’, ঘোষণা ট্রাম্পের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved