MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
West Bengal Weather
Bekar Bhata Application
Cyclone Arnab Landfall Tracker
DA Arrears News
Cyclone Arnab Latest Updates
Ajit Agarkar BCCI Dispute
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • World News
  • International News
  • ২০২৪ সালের মধ্যে আমেরিকাকে টপকে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ হবে চিন, জানেন ভারত থাকবে কত নম্বরে

২০২৪ সালের মধ্যে আমেরিকাকে টপকে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ হবে চিন, জানেন ভারত থাকবে কত নম্বরে

বিশ্বব্যাঙ্ক আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল দীর্ঘদিন ধরেই পূর্বাভাস দিচ্ছে যে অর্থনীতির ক্ষেত্রে  যুক্তরাষ্ট্রকে টেক্কা দেবে চিন। জানা যাচ্ছে সেই দিন আর নাকি বেশি দেরি নেই।  ২০২৪ সালের মধ্যেই যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ হবে চিন। তবে পিছিয়ে থাকবে না ভারতও। তৃতীয় স্থানে উঠে আসবে আমাদের দেশ।

2 Min read
Author : Asianet News Bangla
Published : Jul 27 2020, 05:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

বিশ্বব্যাঙ্ক আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সুরেই এবার গলা মেলাল বিশ্ব অর্থনৈতিক ফোরাম। তাদের পূর্বাভাস,  ২০২৪ সালেই যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ হবে বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চিন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29


এই তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান হবে দ্বিতীয়, ভারত থাকবে তৃতীয় অবস্থানে। 

39

পূর্বাভাস বলছে ইউরোপের পাওয়ার হাউস হিসেবে পরিচিত দেশগুলোর অর্থনৈতিক অবস্থা ২০২৪ সালেও খুব একটা ইতিবাচক অবস্থায় থাকবে না।
 

49

এই সময় এশিয়ার ৫ টি  দেশের জিডিপি  বৃদ্ধিও  শীর্ষ অবস্থানে থাকবে। এর মধ্যে পঞ্চম অবস্থানে থাকবে ইন্দোনেশিয়া। জাপানের অবস্থান থাকবে চতুর্থ আর রাশিয়া থাকবে ষষ্ঠ অবস্থানে।

59

 দুই ঋণদাতা সংস্থার পূর্বাভাসের ওপর ভিত্তি করে এমন তথ্য দিয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ‌১৯৯০ সাল থেকেই অর্থনৈতিক দিক দিয়ে স্থিতিশীল অবস্থানে আছে চিন।

69

বিশ্ব অর্থনৈতিক ফোরাম বলছে, চিন জনসংখ্যা নিয়ন্ত্রণে শক্তিশালী ভূমিকা রাখছে। শ্রমশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ফিলিপিন্স। এশিয়ার মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোও বিশ্ববাজারে নিজেদের অবস্থান করে নিয়েছে। তবে এশিয়ার উন্নয়নশীল অর্থনীতির পথে বাধা হতে পারে গ্রাম ও শহর অঞ্চলের উন্নয়নের পার্থক্য, প্রাকৃতিক বিপর্যয় ও সুশাসনের অভাব।

79

১৯৯২ সাল থেকে এখন পর্যন্ত বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশের শিরোপা পেয়ে আসছে  যুক্তরাষ্ট্র। ১৯৯২ সালে চিনের অবস্থান ছিলো দশম।

89

২০২৪ সালে আন্তর্জাতিক অর্থনীতির এই দৌঁড়ে ভারত পৌঁছাতে পারে তৃতীয় স্থানে। যেখানে ১৯৯২ সাল কিংবা ২০০৮ সালের তালিকায় শীর্ষ ১০ দেশের মধ্যে ভারতের নামই ছিলো না।

99

২০২৪ সালে শীর্ষ দশের তালিকায় ওপরের দিকে যুক্তরাষ্ট্র ছাড়া বাকি সব দেশই থাকবে এশিয়ার। তালিকার নিচের অবস্থানে থাকবে ইউরোপের দেশগুলো। অষ্টম অবস্থানে থাকবে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, এমনটাই পূর্বাভাস বিশ্ব অর্থনৈতিক ফোরামের। 

About the Author

AN
Asianet News Bangla
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
New York: রাষ্ট্রসংঘ ভবনের কাছে উদ্ধার সন্দেহভাজন বস্তু, তুঙ্গে বোমাতঙ্ক! তল্লাশির পর কী জানাল NYPD?
Recommended image2
Now Playing
Typhoon Dujuan: বছরের সবচেয়ে বড় টর্নেডোয় তছনছ জাপান, হত ৪, বন্যা-ভূমিধসেও জেরবার
Recommended image3
রাষ্ট্রসংঘের সাধারণ সভা শুরু, বিদায়ী ভাষণে শান্তির বার্তা গুতেরেসের, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের
Recommended image4
Now Playing
Indonesia Flood: হড়পা বানের দৈত্যে ছারখার দেশ, নেপালের বিপর্যয় ইন্দোনেশিয়ায়
Recommended image5
US Iran Relations: এবার ইরানের সঙ্গে আলোচনায় বসবেন ট্রাম্প? মার্কিন কর্তার দাবি ঘিরে জল্পনা তুঙ্গে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved