MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • সৈন্যরা হয়ে যাবে 'অদৃশ্য' - সম্পূর্ণ নতুন প্রযুক্তি আবিষ্কার করল ইসরাইল, দেখুন ছবিতে ছবিতে

সৈন্যরা হয়ে যাবে 'অদৃশ্য' - সম্পূর্ণ নতুন প্রযুক্তি আবিষ্কার করল ইসরাইল, দেখুন ছবিতে ছবিতে

মেঘনাদ যুদ্ধ করতেন মেঘের আড়াল থেকে। শত্রুদের তিনি দেখতে পেতেন, কিন্তু তাঁকে কেউ দেখতে পেত না। প্রায় সেরকমই এক নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে ইসরাইল। এ যেন আধুনিক যুগের মেঘনাদ। সেনা সদস্যদের অদৃশ্য করার প্রযুক্তি আবিষ্কার করল ইসরাইল।

2 Min read
Author : Asianet News Bangla
| Updated : Jul 05 2021, 11:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ক্ষেত্রে ইসরাইলের জুড়ি মেলা ভার। এবার তাদের প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে হাত মিলিয়ে এমন এক নয়া নকশার ক্যামফ্লেজ নেট তৈরি করল সেই দেশের পণ্য উত্পাদনকারী সংস্থা 'পোলারিস সলিউশনস', যা তাদের সেনা সদস্যদের কার্যত অদৃশ্য করে দেবে বলে দাবি করা হচ্ছে।

 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

ইস্রায়েলের প্রতিরক্ষা মন্ত্রক এবং 'পোলারিস সলিউশনস'-এর যৌথ উদ্যোগে তৈরি এই ক্যামফ্লেজ নেটটির নাম কিট ৩০০ শিট। মাইক্রো ফাইবার, ধাতু এবং পলিমারের সমন্বয়ে গঠিত, 'থার্মাল ভিজ্যুয়াল ক্যামোফ্ল্যাজ' বা  'টিভিসি' (TVC) নামে একটি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এই ক্যামোফ্ল্যাজ নেট।

 

38

এই উপাদান দিয়ে তৈরির ফলে শুধু মানুষের সাদা চোখে নয়, থার্মাল ক্যামেরাগুলিতেও ধরা পড়বে না সেনারা।

 

48

এটির ওজন মাত্র ৫০০ গ্রামের মতো। ফলে এটিকে সহজেই গুটিয়ে নিয়ে ঝুঁকিপূর্ণ যুদ্ধাঞ্চলে বহন করতে পারবেন সেনা সদস্যরা। এছাড়া, এই হালকা ওজনের চাদরটি ২২৬ কেজিরও বেশি ওজন বহন করার মতো দৃঢ়।

58

সেইসঙ্গে, এই একেকটি ক্যামোফ্ল্যাজ নেট-এর দুইদিকের একটি দিক বনাঞ্চল এবং অন্যদিকটি মরুভূমি এলাকায় ব্যবহার করা যেতে পারে।

68

তাছাড়া এই চাদর যদি কোনও সেনা সদস্য তাঁর শরীরের চারপাশে জড়িয়ে নেন, তাহলে তাকে সেই অবস্থায় কোনও পাথর ছাড়া কিছু মনে হবে না। দূর থেকে দূরবীণ নিয়ে লক্ষ্য করলে সেখানে যে কোনও সৈন্য আছে, তা কেউ বুঝতেই পারবে না।

78

এর জন্য ইমেজিং প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছে। এমনকী এটিকে হাইপোথার্মিয়া কম্বল হিসাবেও ব্যবহার করা যেতে পারে।

88

পোলারিস সলিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জামের প্রভূত উন্নতি ঘটলেও, গত ৫০ বছরে ক্যামোফ্লেজ নেট-এর খুব বেশি পরিবর্তন ঘটেনি। সেই থেকেই এই বিষয়টি নিয়ে কাজ করার ভাবনা এসেছিল তাদের মাথায়। ক্যামোফ্ল্যাজ নেট তৈরির জন্য একেবারে নতুন ধরণের একটি উপাদান আনতে চেয়েছিল তারা। আর তার থেকেই 'টিভিসি'র উৎপত্তি।

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
Trump-Iran Deal: হঠাৎ কেন ভোলবদল ট্রাম্পের? হজের আগে ইরান হামলা থেকে পিছু হঠার নেপথ্যের কাহিনি
Recommended image2
এক ভিডিওতেই বেকায়দায় ইজরায়েল! রাষ্ট্রদূতদের ডেকে পাঠাল ১০ দেশ
Recommended image3
Rahul Vs Modi: মেলোনিকে মেলেডি উপহার মোদীর! ভাইরাল রিল নিয়ে একী বললেন রাহুল গান্ধী
Recommended image4
Hamza Burhan: 'ধুরন্ধর' অপারেশন, পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা খতম পাকিস্তানে
Recommended image5
'নিজেদের জনগণের উপরই বোমা ফেলে', রাষ্ট্র সংঘে পাকিস্তানকে তুলোধোনা ভারতের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved