MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • তালিবানদের নিয়ে কাশ্মীর দখল করার ছক, দেখুন কীভাবে প্রশিক্ষণ চলছে পাকিস্তানে

তালিবানদের নিয়ে কাশ্মীর দখল করার ছক, দেখুন কীভাবে প্রশিক্ষণ চলছে পাকিস্তানে

প্রকাশ্যে কাশ্মীর দখলের ছক। পাকিস্তানের এক জাতীয় সংবাদমাধ্যমে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ বা পিটিআইয়ের এক উচ্চপদস্থ নেতা জানান, কাশ্মীর দখল তারা করবেনই। আর এই কাজে তাদের সাহায্য করবে তালিবান। এমন প্রস্তুতি ইতিমধ্যেই নাকি নিতে শুরু করেছে তারা। এই সুর শোনা গিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের প্রধান সইদ সালাউদ্দিনের গলায়। দেখুন কীভাবে প্রশিক্ষণ চালাচ্ছে হিজবুল। 

2 Min read
Author : Parna Sengupta
Published : Aug 25 2021, 03:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

পিটিআইয়ের বর্ষীয়ান নেতা নীলম ইরশাদ শেখ জানিয়েছেন কাশ্মীর দখল করা হবে তালিবানদের সাহায্যে। আর তা করা হবে যে কোনও মূল্যে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29


নীলম শেখের মতে তালিবানরা নাকি কাশ্মীর দখল করার ব্যাপারে পাকিস্তানকে আশ্বস্ত করেছে। কোনওভাবেই এই সুযোগ হাতছাড়া করা যাতে না হয়, তার ওপর জোর দিচ্ছে ইসলামাবাদ।

39

পাকিস্তানে এখন চলছে হিজবুলের অস্ত্র প্রশিক্ষণ শিবির। জোর দেওয়া হচ্ছে যুবকদের অস্ত্র প্রশিক্ষণে। যাতে কাশ্মীর দখল মসৃণ হয়। চলছে অত্যাধুনিক অস্ত্র নিয়ে প্রশিক্ষণ। এতে সাহায্য করতে পারে তালিবানরাও। 

49

ইতিমধ্যেই সালাউদ্দিন বলেছে কাশ্মীর দখল করতে মরিয়া তারা। কাশ্মীরের আজাদি তাদের হাতে। হিজবুলের মতে জম্মু কাশ্মীরকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করা হবে। 

59

সালাউদ্দিনের মতে আফগানিস্তানে তালিবান শক্তি যতদিন ক্ষমতায় থাকবে, কাশ্মীর দখলের স্বপ্ন বাস্তবায়িত করতে তার বেশিদিন সময় লাগবে না। 

69

তবে তালিবানদের আশ্বাস ছিল কাশ্মীর ভারতের নিজস্ব ইস্যু। সে ব্যাপারে মাথা ঘামাবে না তালিবান। কিন্তু পাকিস্তান যেভাবে জোর গলায় কাশ্মীর দখলের কথা বলছে, তা ভাবাচ্ছে ভারতীয় গোয়েন্দাদের। কারণ ইতিমধ্যেই পাকিস্তানে অস্ত্র প্রশিক্ষণের ছবি প্রকাশ্যে এসেছে। 

79

তালিবানের সঙ্গে পাকিস্তানের যোগাযোগের বিষয়টি নজরে রেখেছেন ভারতীয় গোয়েন্দারা। এর আগে, আফগান সরকার পাকিস্তান এবং তার গোয়েন্দা বাহিনীকে তালিবানদের সহায়তা ও প্ররোচনার অভিযোগ এনেছিল।

89

সূত্রের খবর, পাকিস্তান সেনা বাহিনী তালিবানদের মাধ্যমে ভারতে সন্ত্রাস ছড়ানোর পরিকল্পনা গ্রহণ করতে পারে। তাই কাশ্মীরে নতুন করে অশান্তি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

99

আফগানিস্তানে তালিবানদের জয় ভারতীয় জঙ্গি কার্যকলাপ আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন ভারতের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। কারণ তালিবানরা ইতিমধ্যেই আফগান সেনার অস্ত্রাগারের দখল নিয়েছে। একই সঙ্গে মার্কিন সেনা বাহিনীর কিছু অস্ত্রও লুঠ করা হয়েছে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
Latest Videos
Recommended Stories
Recommended image1
Trade Deal: ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত, ৯৯ শতাংশ কাজ শেষ, জানালেন রাষ্ট্রদূত সার্জিও গর
Recommended image2
Delhi Restaurant Fire: দিল্লির মালব্য নগরে ভয়াবহ আগুন, হত ২১, বহু আহত
Recommended image3
Delhi to Kuwait Flight: যুদ্ধের ছায়া আকাশে! কুয়েতে নামতে না পেরে মাঝ আকাশে ঘুরছে দিল্লির বিমান
Recommended image4
জাপানে 'বেআইনি' মসজিদের উদ্বোধন করল পাকিস্তান, বুলডোজার দিয়ে ভাঙা হতে পারে
Recommended image5
Iran Attacks: আমেরিকার হামলার জবাবে পাল্টা মার, কুয়েত- বাহরিনে মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হানা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved