MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • আইপিএল বন্ধ, বিসিসিআইয়ের বিপুল ক্ষতি, টাকার অঙ্ক জানলে মাথায় হাত পড়বে আপনারাও

আইপিএল বন্ধ, বিসিসিআইয়ের বিপুল ক্ষতি, টাকার অঙ্ক জানলে মাথায় হাত পড়বে আপনারাও

করোনার থাবায় শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করে দিতে হয়েছে বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিলকে। মাঝপথে আইপিএল বন্ধ হয়ে যাওয়ায় বিপুল অঙ্কের টাকার লোকসান সম্মুখীন হতে হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ডকে। ক্ষতির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে আপনারও। 

2 Min read
Author : Sudip Paul
| Updated : May 05 2021, 10:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

করোনা আবহে চ্যালেঞ্জ নিয়েই ৯ এপ্রিল থেকে শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সম্পূর্ণ জৈব সুরক্ষা বলয়ে শুরু হয় প্রতিযোগিতা। কিন্তু মারণ ভাইরাস রোখা গেল না শেষমেশ।

210

কেকেআর, সিএসকে, দিল্লি, সানরাইজার্স একের পর এক দলের প্লেয়াররা করোনা আক্রান্ত হতেই প্রতিযোগিতা অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

310

মোট ৬০ ম্যাচের প্রতিযোগিতা ছিল আইপিএল। কিন্তু ২৯ ম্যাচ হওয়ার পরই বন্ধ করে দিতে হল বোর্ডকে। তার ফলে যে ক্ষতির সম্মুখীন পড়তে হল তা জানলে মাথায় হাত পড়বে আপনার। ২৫০০ কোটি টাকারও বেশি তির সম্মুখীন হতে হল বিসিসিআইকে। 
 

410

এই বিপুল ক্ষতির মূল কারণ সম্প্রচারকারী সংস্থা ও বিজ্ঞাপনদাতাদের থেকে কম টাকা পাবে বোর্ড। এই দুটি জায়গা থেকেই ১৬৯০ কোটি টাকা ক্ষতির মুখে পড়তে চলেছে বোর্ড।

510

৬০টি ম্যাচের এই টুর্নামেন্টের জন্য স্টার স্পোর্টস থেকে প্রতি বছর ৩২৬৯.৪ কোটি টাকা পায়৷ অর্থাৎ ম্যাচ পিছু ৫৪.৫ কোটি টাকা৷ ফলে চলতি আইপিএলে ২৯ ম্যাচের জন্য বোর্ড স্টার স্পোর্টসের থেকে পাবে ১৫৮০ কোটি টাকা৷ 
 

610

অর্থাৎ শুধু আইপিএলের সম্প্রচারকারী সংস্থা থেকেই বিসিসিআইয়ের ক্ষতি হতে চলেছে ১৬৯০ কোটি টাকার মত। এছাড়া আইপিএলের অ্যাসোসিয়েট স্পনসর ও টাইটেল স্পনসরের থেকেও অনেক লোকসান হচ্ছে বিসিসিআইয়ের।
 

710

টাইটেল স্পনসর ভিভোর থেকে প্রতি মরশুমে বোর্ড পায় ৪৪০ কোটি টাকা৷ কিন্তু বোর্ডে এবার অর্ধেকের কম টাকা পাবে৷ এছাড়াও অনান্য স্পনসরের থেকে মরশুমে বোর্ডের পাওয়ার কথা ছিল ১২০ কোটি টাকা৷ এখানেও প্রায় অর্ধেক টাকা পাবে বোর্ড৷
 

810

বিসিসিআই-এর এক সিনিয়র আধিকারিক পিটিআই-কে জানিয়েছেন, ‘মাঝপথে আইপিএল স্থগিত হওয়ায় বোর্ডের ২০০০ থেকে ২৫০০ কোটি টাকা ক্ষতি হয়েছে৷ মোটামুটি ২৫০০ কোটি টাকা হবে৷’ 
 

910

শুধু বিসিসিসিআই নয়, আইপিএল বন্ধ হওয়ায় ক্ষতির সম্মুখীন হতে চলেছে ফ্র্যাঞ্চাইজি দলগুলিও। কারণ বিসিসিআইয়ের যে মোট আয় হত তার একচা অংশ ভাগ করে দেওয়া হত আইপিএল দলগুলির মধ্যে। এবার সেই টাকাও অনেক কম পাবে ফ্র্যাঞ্চাইজিগুলি। 
 

1010

বিশাল অঙ্কের টাকা ক্ষতির কথা ভেবেই আইপিএলের বাকি ম্যাচগুলি আয়োজন করার চেষ্টা করছে বোর্ড। টি২০ বিশ্বকাপের আগে সেপ্টেম্বরের উইন্ডোতে বাকি আইপিএল করার ভাবনা রয়েছে বিসিসিআইয়ের। তবে সব কিছুই নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
Latest Videos
Recommended Stories
Recommended image1
Jasprit Bumrah: চোট না অন্য কিছু, আইপিএল-এর আগে বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে কেন বুমরা?
Recommended image2
Shikhar Dhawan Divorce News: ধাওয়ানকে ৬ কোটি টাকা ফেরত জিতে হবে প্রাক্তন স্ত্রী আয়েষাকে, যুগান্তকারী রায়ে খোরপোষ মামলায় খুলল বড় দিক
Recommended image3
Sivaramakrishnan: 'জুতো সাফ কর,' বলেছিলেন এক তারকা, বর্ণবিদ্বেষ নিয়ে বিস্ফোরক শিবরামকৃষ্ণন
Recommended image4
RCB Sale: বিক্রি হয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, নতুন কর্ণধার আদিত্য বিড়লা গ্রুপ
Recommended image5
IPL 2026: ইংল্যান্ডের হয়ে খেলায় মন দিতে চান, আইপিএল থেকে নাম তুললেন বেন ডাকেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved