MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • শুধু করোনার থাবা নয়, আইপিএল বন্ধের পেছনে রয়েছে অন্য কারণ

শুধু করোনার থাবা নয়, আইপিএল বন্ধের পেছনে রয়েছে অন্য কারণ

করোনার কারণে অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। কেকেআর, সিএসকে, দিল্লি, সানরাইজার্স একের পর এক দলে করোনা সংক্রমণের জেরে আর ঝুঁকি না নিয়ে প্রতিযোগিতা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিল। কিন্তু আপাত দৃষ্টিতে আইপিএল বন্ধের কারণ কোভিড মনে হলেও, বিশেষজ্ঞরা মনে করছেন এর পেছনে রয়েছে অন্য কারণ। তাই আইপিএল বন্ধ না করলেও, হয়তো আরও বড় ক্ষতির মুখে পড়তে হত বিসিসিআইকে।

2 Min read
Author : Sudip Paul
Published : May 06 2021, 11:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

৯ এপ্রিল থেকে শুরু হয়েছিল আইপিএল। কিন্তু ২৯ টি ম্যাচ হতে না হতেই বন্ধ করে দিতে হল প্রতিযোগিতা। কারণ বায়ো বাবল ভেদ করে একের পর এক দলে করোনার থাবা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

এই পরিস্থিতিতে প্লেয়ার, সাপোর্টিং স্টাফ সহ একাধিক  সদস্যকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ ছিল বিসিসিআই। তাই করোনার কারণ দেখিয়ে আইপিএলকে অনির্দিষ্ট কালের জন্য স্থগিত ঘোষণা করা হয়। 
 

310

কিন্তু আইপিএলে বন্ধ হওয়ার পেছনে কি শুধু করোনা দায়ী। করোনা অন্যতম প্রধান কারণ হলেও, একটু খতিয়ে দেখলেই জানা যাবে আইপিএল স্থগিত হওয়ার পেছনে রয়েছে অন্য কারণও। 

410

তা হল টিআরপিতে বিরাট পতন। বার্ক-এর রিপোর্ট বলছে, এবার আইপিএলের ভিউয়ারশিপ ১৪ শতাংশ কমে গিয়েছিল। অর্থাৎ দেশ জুড়ে যখন মানুষ করোনার থাবায় নাজেহাল, তখন আইপিএল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল দর্শকরা।
 

510

বার্ক-এর রেটিং বলছে, আইপিএল স্থগিত না হলেও ভিউয়ারশিপ অনেকটাই কমে যেত। ২০২০ সালে আইপিএলের প্রতি ম্যাচে ভিউয়ারশিপ ৮.৩৪ মিনিট ছিল। কিন্তু এবার শেষ ১৭টি ম্যাচে ভিউয়ারশিপছিল ৬.৬২ মিনিট।
 

610

বার্ক-এর রিপোর্ট বলছে  আইপিএল শুরু হওয়ার প্রথম এক সপ্তাহ ভিউয়ারশিপ ঠিকঠিকই ছিল। কিন্তু দেশ জুড়ে করোনার ভয়াবহ রূপ যত বেড়েছে ততই কমেছে আইপিএলের টিআরপি।

710

বার্ক-এর রিপোর্ট বলছে  আইপিএল শুরু হওয়ার প্রথম এক সপ্তাহ ভিউয়ারশিপ ঠিকঠিকই ছিল। কিন্তু দেশ জুড়ে করোনার ভয়াবহ রূপ যত বেড়েছে ততই কমেছে আইপিএলের টিআরপি।

810

কিন্তু টুর্নামেন্ট গড়ানোর সঙ্গে সঙ্গে ভিউয়ারশিপ কমতে থাকে। যার প্রভাব পড়ে বিজ্ঞাপনেও। ফলে রেট নিয়েও সমস্যা তৈরি হয়। ফলে সব মিলিয়ে আইপিএল বন্ধের অন্যতম কারণ টিআরপির পতনও।
 

910

এমনিতেও টুর্নামেন্ট বন্ধ হওয়ায় দু'হাজারের কোটিরও বেশি টাকার ক্ষতি হয়েছে বিসিসিআই-এর। সম্প্রচারক সংস্থাকেও বড় ক্ষতির মুখে পড়তে হয়েছে। বার্কের রেটিং বলছে, আইপিএল স্থগিত না হলেও ভিউয়ারশিপ অনেকটাই কমে যেত। যার ফলে আরও বড় ক্ষতির মুখে পড়তে হতে পারত বিসিসিআইকে।

1010

ফলে এবার আইপিএলের যদি ভিউয়ারশিপ অনেকটাই কমে যেত তাহলে পরের বারও আইপিএল থেকে আয় অনেকটাই কমে যেতে পারত বিসিসিআইয়ের। সব দিক বিচার বিবেচনা করেই আইপিএল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সৌরভের বৌর্ড।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Sri Lanka: দিল্লিতে দূষণ নিয়ে উদ্বেগ, বিশাখাপত্তনমে সরে গেল ভারত-শ্রীলঙ্কা ম্যাচ
Recommended image2
Virat Kohli Birthday: বিলাসবহুল জীবন বিরাট কোহলির, ঘড়ির কালেকশন দেখলে মাথা ঘুরে যাবে
Recommended image3
Virat Kohli Birthday: জন্মদিনের আগে ফর্মে, এই ৫ রেকর্ড ভাঙতে পারবেন বিরাট কোহলি?
Recommended image4
WPL 2027: ভদোদরা ও মুম্বইয়ে হবে খেলা, উইমেনস প্রিমিয়ার লিগের সূচি ঘোষণা
Recommended image5
Virat Kohli: ওডিআই ক্রিকেটে রান তাড়া করার সময় সবচেয়ে বেশি স্কোর, সচিনকে টপকালেন বিরাট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved