MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • আইপিএলের মাঝেই দুঃসংবাদ, বিরাট কোহলির সিংহাসন ছিনিয়ে নিলেন বাবর আজম

আইপিএলের মাঝেই দুঃসংবাদ, বিরাট কোহলির সিংহাসন ছিনিয়ে নিলেন বাবর আজম

আইপিএলে শুরুটা ভালো হয়েছে বিরাট কোহলির দল আরসিবির। দলকে প্রথমবার ট্রফি এনে দিতে এবার বদ্ধপরিকর  বিরাট। কিন্তু আইপিএলের মাঝেই জোর ধাক্কা খেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। পাকিস্তানের বাবর আজমের কাছে নিজের সিংহাসন হারালেন বিরাট।  

2 Min read
Author : Sudip Paul
Published : Apr 14 2021, 07:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

আইপিএলের মাঝেই বিরাট ও তার ভক্তদের জন্য এল মন খারাপ করা খবরটা। আইসিসি ওয়ান ডে ব়্যাংকিংয়ে বিরাটকে সিংহাসনচ্যুত করল পাক তারকা বাবর আজম।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

দীর্ঘ দিন ধরে এক নম্বরে থাকা বিরাটকে সরিয়ে শীর্ষস্থান দখল করল পাকিস্তানের অধিনায়ক বাবর। এর আগেই অপর ভারতীয় তারকা রোহিত শর্মাকে পেছোনে ফেলেছিলেন বাবর আজম।

38

বছর ছাব্বিশের বাবর হলেন চতুর্থ পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে আইসিসি ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠলেন৷  চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজেও দুরন্ত ফর্মে রয়েছেন বাবার আজম।
 

48

আপাতত বাবরের সংগৃহীত রেটিং পয়ে ৮৬৫। দক্ষিণ আফ্রিকা সফরের আগে তাঁর রেটিং পয়েন্ট ছিল ৮৩৭। সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ১০৩ রান করে কোহলিকে টপকে ৮৫৮ রেটিং পয়েন্টে পৌঁছে যান তিনি। 
 

58

দ্বিতীয় ম্যাচে ৩১ রান করায় ৬ পয়েন্ট খুইয়ে ৮৫২ পয়েন্টে দাঁড়িয়ে যান। শেষ ম্যাচে ৯৪ রান করার পর বিরাটকে টপকে এক নম্বরে চলে আসেন বাবর। এই মুহূর্তে কোহলির সংগৃহীত রেটিং পয়েন্ট ৮৫৭।

68


৮৬৫ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন বাবর৷ আর সিংহাসনচ্যুত হলেও ৮৫৭ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন কোহলি৷ ৮২৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছেন রোহিত শর্মা৷ 

78

কয়েক দিন আগেই পাকিস্তানের দ্রুততম ও বিশ্বের দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসাবে টি-২০ ক্রিকেটে ৬০০০ রান পূর্ণ করে ছিলেন বাবর আজম। সেক্ষেত্রেও পেছনে ফেলছিলেন বিরাট কোহলিকে।
 

88

আইপিএলের মাঝে বিরাট কোহলি সিংহাসনচ্যুত হওয়ায় কিছুটা হলেও হতাশ বিরাট ও আরসিবি ভক্তরা। খুব শীঘ্রই ভারতীয় দলের একদিনের সিরিজ নেই। ফলে সিংহাসন পুনরুদ্ধারের জন্য বশ কিছুটা অপেক্ষা করতে হবে বিরাটকে।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
New Zealand vs India: 'তোমার উপর সারা দেশের ভরসা আছে,' গম্ভীরের কথায় অনুপ্রাণিত তিলক ভার্মা
Recommended image2
New Zealand vs India: তিলক-নীতীশের অবিশ্বাস্য লড়াই, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ফের জয় ভারতের
Recommended image3
Kieron Pollard: জয়বর্ধনের পরিবর্ত ক্যারিবিয়ান তারকা, নতুন প্রধান কোচ বেছে নিল মুম্বই
Recommended image4
IND vs NZ: ফিলিপস এবং জেকবের হাফ সেঞ্চুরি, দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ১৮১ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
Recommended image5
India Women vs Zimbabwe Women: প্রতীকার অপরাজিত শতরান, প্রথম ওডিআই-তে জিম্বাবোয়েকে হারাল ভারত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved