New Zealand vs India Second T20I: শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে অবিশ্বাস্য জয় পেল ভারতীয় দল। পরপর উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যাওয়ার পরেও তিলক ভার্মা (Tilak Varma) ও নীতীশ কুমার রেড্ডির (Nitish Kumar Reddy) অসাধারণ লড়াইয়ের সুবাদে জয় পেল ভারত।
KNOW
Tilak Varma: ২৬ বলে অপরাজিত ৫১। ছয়টি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি। শনিবার ক্রাইস্টচার্চে (Christchurch) নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে প্রবল চাপের মুখে তিলক ভার্মা যে ইনিংস খেললেন, তা অনেকদিন মনে রাখবেন ক্রিকেটপ্রেমীরা। তিলককে যোগ্য সঙ্গত করলেন নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। এই জুটির অসাধারণ লড়াইয়ের সুবাদেই সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত। ম্যাচ শেষ হওয়ার পর প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও ব্যাটিং কোচ সীতাংশু কোটাকের (Sitanshu Kotak) সঙ্গে হওয়া কথোপকথনের কথা উল্লেখ করেছেন তিলক। তিনি অনুপ্রেরণার কথা জানিয়েছেন।
৫ উইকেট পড়ে যাওয়ার পর কী ভাবছিলেন তিলক?
পাঁচ উইকেট হারানোর পর ভারতীয় দল যখন চাপে পড়ে গিয়েছিল, সেই সময়ের ভাবনা প্রসঙ্গে তিলক বলেছেন, 'সেই সময় আমার মাথায় একটাই চিন্তা ছিল, শেষ পর্যন্ত ব্যাটিং করে যেতে হবে। আজকের ম্যাচের আগে গৌতম স্যার এবং সীতাংশু কোটাক স্যারের সঙ্গে কথা বলেছিলাম। ওঁরা দু’জনেই এমন একটা কথা বলেছিলেন, যেটা আমরা সবাই বিশ্বাস করি, সারা ভারতও বিশ্বাস করে, তোমার উপর ভরসা আছে। তুমি যদি শেষপর্যন্ত ক্রিজে থাকতে পারো, তাহলে দলকে জিতিয়ে ফিরবে। সেই কথাটাই আমার মাথায় ঘুরছিল। যতটা সম্ভব ম্যাচটাকে শেষপর্যন্ত টেনে নিয়ে যেতে চেয়েছিলাম। শেষপর্যন্ত সবাই আমার উপর যে বিশ্বাস রেখেছিলেন, সেটার মর্যাদা দিতে পেরে আমি সত্যিই গর্বিত।'
নমন ধীরকেও কৃতিত্ব দিচ্ছেন তিলক
নমন ধীরের (Naman Dhir) সঙ্গে ব্যাটিংয়ের পরিকল্পনা প্রসঙ্গে তিলক বলেছেন, 'আমি নমনকে বলেছিলাম, আমরা শেষপর্যন্ত টিকে থাকব। আগের ম্যাচের তুলনায় আজ উইকেট কিছুটা মন্থর ছিল। তাই স্পিনাররা বল করার সময় আমরা উইকেটের মধ্যে দৌড়ে রান নেওয়ার উপর জোর দিয়েছিলাম। সেটাই ছিল আমাদের পরিকল্পনা। আমরা সেই পরিকল্পনা অনুযায়ী খেলেছি। দুর্ভাগ্যবশত, মিচেল স্যান্টনারের (Mitchell Santner) শেষ ওভারে নমন আউট হয়ে যায়। না হলে আমার মনে হয়, আমরা ১৮ ওভারেই ম্যাচ শেষ করে দিতে পারতাম। নমন যেভাবে ব্যাট করেছে, তার কৃতিত্ব ওর প্রাপ্য। তারপর হায়দরাবাদের (Hyderabad) দুই ছেলে, নীতীশ রেড্ডি (Nitish Kumar Reddy) ও আমি ম্যাচ শেষ করতে পেরে খুব খুশি।'
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

