MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • আইপিএলে কি শুরু থেকে খেলবেন ইয়ন মর্গ্যান, আঙুলের চোট নিয়ে আপডেট দিল কেকেআর

আইপিএলে কি শুরু থেকে খেলবেন ইয়ন মর্গ্যান, আঙুলের চোট নিয়ে আপডেট দিল কেকেআর

আঙুলে চোট লাগা ও সেলাই করার  পর থেকেই সংশয় তৈরি হয়েছিল আইপিএলের শুরু থেকে খেলতে পারবেন কিনা ইয়ন মর্গ্যান। তার চোট নিয়ে ইংল্য়ান্ড দলের থেকে বেশি চিন্তায় ছিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএল শুরুর সাত দিন আগে অবশেষে ইয়ন মর্গ্যানের চোট নিয়ে আপডেট দিল কেকেআর শিবির।

2 Min read
Author : Sudip Paul
Published : Apr 02 2021, 10:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। সেলাইও পড়ে তার আঙুলে। ভারত-ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে যান মর্গ্যান।

210

কিন্তু তারপর থেকেই প্রশ্ন তৈরি হয়েছিল আইপিএলের শুরু থেকে আদৌ খেলতে পারবেন কিনা কেকেআর অধিনায়ক। যা নিয়ে উদ্বেগ বাড়ছিল টিম ম্যানেজমেন্ট ও সমর্থকদের মধ্যে।

310

গতবার মরসুমের মাঝ পথ থেকে অধিনায়কের দায়িত্ব সামলিয়েছিলেন ইয়ন মর্গ্যান। কিন্তু এবার প্রথম থেকে তাকে সেনাপতি করেই আইপিএল জয়েরর রণনীতি তৈরি করছিল কিং খানের দল।

410

যদিও চোট থাকলেও, প্রথম থেকেই আইপিএল কেলার বিষয়ে আশাবাদী ছিলেন মর্গ্যান। গত বুধবার মরগ্যান জানিয়েছিলেন আগের থেকে অনেক ভালো আছি। সেলাই কাটার পর বুঝতে পারব অনুশীলনে যোগ দিতে পারব কিনা।
 

510

অবশেষে মর্গ্যানের চোট নিয়ে আপডেট দিল কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। সকল সমর্থকদের উদ্বেগের অবসান ঘটালো কেকেআর টিম ম্যানেজমেন্ট। 
 

610

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নাইট রাইডার্সের তরফে জানিয়ে দেওয়া হয়, অনুশীলনে ফিরেছেন ক্যাপ্টেন। তারপরই স্বস্তি ফেরে লকলের মধ্যে।

710

এদিন কেকেআরের তরফ থেকে ৪৪ সেকেন্ডের  একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। যেখানে দেখা যায় ব্যাট হাতে নকিং করছেন ইয়ন মর্গ্যান। 
 

810

যদিও পুরো দস্তুর এখনও প্যাড, গ্লাভস পড়ে নেটে ব্যাট করতে দেখা যায়নি মর্গ্যানকে। তবে নকিং করার সময় সাবলীলভাবে সবরকম শট খেলতে দেখা গিয়েছে কেকেআর অধিনায়ককে।

910

ভিডিও শেয়ার করে কেকেআরের তরফে ক্যাপশনে লেখা হয়, ‘মর্গ্যান কোথায়? মর্গ্যান কি খেলবেন? মর্গ্যান কি ফিট? কখনও সংশয় ছিল না। ক্যাপ্টেন মর্গ্যান মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছেন।’

1010

ফলে এদিন মর্গ্যানের অনুশীলন শুরু ও কেকেআর তরফ থেকে যে আপডেট দেওয়া হয়েছে তা থেকে বলাই যায়, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ থেকেই মাঠে নামবেন ইয়ন মর্গ্যান।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs PAK Match News: পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার নিয়ে মুখ খুলল ভারতীয় ক্রিকেট দল, কী বলছেন সূর্যরা?
Recommended image2
IND vs PAK Match News: পাকিস্তান ক্রিকেট বোর্ডের 'হাস্যকর' শর্তের কড়া প্রতিক্রিয়া দিল বিসিসিআই
Recommended image3
New Zealand Beats UAE: দশে দশের জয়ে কিউই বস, সুপার সেইফার্টে সুপার এইটের পথে স্যান্টনাররা
Recommended image4
টি-২০ বিশ্বকাপ ২০২৬: ব্যাট-ট্যাম্পারিং করছেন ভারতীয়রা, দাবি শ্রীলঙ্কার ক্রিকেটারের
Recommended image5
IND vs PAK Match Update: ১৫০০ কোটি টাকার ক্ষতি বাঁচিয়ে নিল জয় শাহের আইসিসি, ভারত-পাক ম্যাচের মার্কেট ভ্যালু চরমে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved