IND vs WI Sanju Samson: সূর্যর কথায়, "নিজের পছন্দের জায়গা হারিয়ে দলের স্বার্থে অন্য জায়গাতেও ব্যাট করতে নেমেছে। দল থেকে বাদ পড়েছে। আবার নিজের পছন্দের জায়গায় ফিরেও এসেছে। সাহসী লোকেরাই ম্যাচ জেতায়। সেটাই সঞ্জু করে দেখাল।"
IND vs WI Sanju Samson: বিশ্বকাপের মঞ্চে আবেগঘন মুহূর্ত। নিঃসন্দেহে ঐতিহাসিক তো বটেই। ক্রিজ আঁকড়ে পড়ে থেকে দুরন্ত লড়াই এবং অবশ্যই সমালোচকদের যোগ্য জবাব (sanju samson t20 world cup 2026)। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এবং নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটের মানচিত্রে নয়া অধ্যায় লিখলেন ভারতের তরুণ ওপেনার সঞ্জু স্যামসন। জ্বলে উঠলেন দলের গুরুত্বপূর্ণ সময়ে। আর তারপরেই অধিনায়ক সূর্যকুমার তাঁকে নিজের টুপি খুলে জানালেন সেলাম। পাল্টা ভালোবাসায় ভরিয়ে দিলেন সঞ্জুও (sanju samson performance in eden gardens)।

ক্যারিবিয়ান বোলারদের রীতিমতো শাসন করলেন। কখনও মিড অন, কখনও অফ, আবার কখনও কভার ড্রাইভ! সঞ্জুর ব্যাট যেন কথা বলছিল। একের পর এক চার এবং ছয় মারছিলেন ক্রমাগত। সাহসী ব্যাটিং, বিধ্বংসী ইনিংস এবং ২২ গজে পড়ে থেকে লড়াই। উপহার দিলেন ৫০ বলে ৯৭ রানের রাজকীয় ইনিংস। স্ট্রাইক রেট ১৯৪.০০। সঞ্জুর ইনিংসে ছিল ১২টি চার এবং ৪টি ছয়।
শেষপর্যন্ত অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। আর তিনি যখন ম্যাচ জিতিয়ে ড্রেসিংরুমের দিকে ফিরছেন, তখন ডাগ আউট থেকে বেরিয়ে এসে নিজের ক্যাপ্টেন'স ক্যাপ খুলে সঞ্জুকে সেলাম জানান টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব। মুখে তখন তৃপ্তির হাসি দুজনেরই।

এরপরেই সূর্যর কথায়, “আমি বরাবরই একটা কথা বলে এসেছি যে, ভালো জিনিস সেই সমস্ত ভালো মানুষদের সঙ্গেই হয়, যারা অপেক্ষা করতে জানে। যাদের অনেকটা ধৈর্য রয়েছে। যে সব ম্যাচে সঞ্জু খেলতে পারেনি, সেই সমস্ত ম্যাচেও যে পরিমাণ পরিশ্রম ও করেছে, তার ফল পেল আজ। একদম নিখুঁত একটা মঞ্চ তৈরি করা ছিল ওর জন্য। সেটাকেই সঞ্জু কাজে লাগিয়েছে। এই ম্যাচের আগে সঞ্জু বলেছিল, চলো! দলের প্রয়োজনে কিছু একটা করে দেখাই। নিজের কথা ভাবলে হবে না। সেটাই তো ও করে দেখাল। অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে। নিজের পছন্দের জায়গা হারিয়ে দলের স্বার্থে অন্য জায়গাতেও ব্যাট করতে নেমেছে। দল থেকে বাদ পড়েছে। আবার নিজের পছন্দের জায়গায় ফিরেও এসেছে। সাহসীরাই ম্যাচ জেতায়। সেটাই সঞ্জু করে দেখাল।"

অন্যদিকে, অধিনায়কের মুখ থেকে প্রশংসা শুনে সঞ্জু আরও আবেগপ্রবণ। তিনি বলেন, "এবার থাম ভাই। কাঁদাবি নাকি? পাগল!” দুজন দুজনের গলা জড়িয়ে ধরে তখন আবেগে ভাসছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।