MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • শুধু আথিয়া শেট্টি নয়, কেএল রাহুলের নাম জড়িয়েছে একাধিক বলি অভিনেত্রীর সঙ্গে

শুধু আথিয়া শেট্টি নয়, কেএল রাহুলের নাম জড়িয়েছে একাধিক বলি অভিনেত্রীর সঙ্গে

এবছর আইপিএলে এখনও পর্যন্ত পঞ্জাব কিংসের যাত্রাপথ খুবএকটা মসৃণ না হলেও, দলের অধিনায়ক কেএল রাহুল কিন্তু বিধ্বংসী ফর্মে রয়েছেন। ইতিমধ্যেই তিনটি অর্ধশতরান করে ফেলেছেন তিনি। ২২ গজের স্টাইলিশ শট খেলার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও খুবই বিন্দাস পঞ্জাব অধিনায়ক। তার মহিলা ফ্যান ফলোয়ার্সের সংখ্যাও কম নয়। বর্তমানে অভিনেত্রী আথিয়া শেট্টির সঙ্গে সম্পর্কে রয়েছেন রাহুল। তবে বিভিন্ন সময় একাধিক বলি অভিনেত্রীর সঙ্গ্ রাহুলের সম্পর্কের কথা শোনা গিয়েছে। অনেকেই ভারতীয় ক্রিকেট তারকাকে 'লেডি কিলার' রাহুলও বলে থাকেন। আজ আপনাদের জানাবো কেএল রাহুলের লাভ লাইফ সম্পর্কে।

2 Min read
Author : Sudip Paul
Published : Apr 26 2021, 02:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
114

২০২১ আইপিএল এখনও পর্যন্ত অধিনায়ক কেএল রাহুলের খুব একটা ভালো না গেলেও, ব্যাট দারুণ ছন্দে রয়েছেন পঞ্জাব কিংস অধিনায়ক। দলের হয়ে খেলেছেন একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস।

214

তবে শুধু ক্রিকেটার কেএল রাহুল নয়, ব্য়াক্তিগত জীবনে প্রেমিক কেএল রাহুল সবসময় নেটিজেনদের চর্চায় থাকেন। বর্তমানে তিনি আথিয়া শেট্টির সঙ্গে সম্পর্কে রয়েছেন।
 

314

আথিয়া শেট্টি অভিনেতা সুনীল শেট্টির কন্যা। তিনিও পেশায় অভিনেত্রী ও মডেল। আথিয়া নিজেই জানিয়েছিলেন কেএ রাহুলের সঙ্গে তার সম্পর্কের কথা।
 

414

২০২০ সালের ১৮ এপ্রিল কেএল রাহুলের জন্মদিনে দুজনের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। আথিয়া কেএল রাহুলের ঘাড়ে মাথা রাখা অবস্থায় একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। 

514

সেই ক্যাপশনে সুনীল শেট্টি কন্যা মিষ্টি প্রেমের বার্তাও দিয়েছিলেন। ক্যাপশনে আথিয়া লেখেন,'হ্যাপি বার্থডে, মাই পার্সেন'। এই পোস্টের পর পরিষ্কার হয়ে যায় যে দুজন একে অপরকে ভালোবেসে ফেলেছেন।
 

614

নিজেদের মধ্যে ঘনিষ্ঠতার কারণে কেএল রাহুল ও আথিয়া শেট্টি লম্বা সময় ধরে সোশ্যাল মিডিয়ায় চর্চায় রয়েছেন। দুজনকে একসঙ্গে একাধিক জায়গাতেও দেখ গিয়েছে।

714

জানা গিয়েছে যে সুনীল শেট্টি ও তার স্ত্রীও কেএল রাহুলকে খুবই পছন্দ করেন। সুনীল জানিয়েছিলেন, তার মেয়ে যাকে পছন্দ করবেন সেখানেই মেয়ের বিয়ে দেবেন।

814

তবে আথিয়া শেট্টি প্রথম নয়। এর আগেও কেএল রাহুলের নাম জড়িয়েছিল একাধিক বলি অভিনেত্রীদের সঙ্গে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা হয়েছে।
 

914

অভিনেত্রী আকাঙ্খা রঞ্জনের সঙ্গে। আথিয়া ও আকাঙ্খার সঙ্গে রাহুল থাইল্য়ান্ডে নতুন বছর সেলিব্রেট করতেও গিয়েছিলেন। আকাঙ্খা বলিউড ফিল্ম 'বাত্তি গুল, মিটার চালু' ও 'ওয়েডিং পোলাও'-এ কাজ করেছেন।
 

1014

বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের সঙ্গেও নাম জড়িয়েছিল কেএল রাহুলের। শোনা য়ায় দুজন ডেটিংও করেছিলেন। কিন্তু পরে এই খবরের সত্যতা স্বীকার করেননি বলি অভিনেত্রী।
 

1114

এছাড়াও 'মুন্না মাইকেল' সিনেমার অভিনেত্রী নিধি আগরওয়ালের সঙ্গে ডেটিং করেছেন কেএল রাহুল। দুজনকে একাধিকবার বিভিন্ন জায়গায় দেখাও গিয়েছে। তবে পরে রাহুল জানিয়েছিলেন তারা কেবল মাত্র বন্ধু।

1214

ভারতীয় ক্রিকেটে বর্তমানে হ্যান্ডসম হাঙ্কদের মধ্যে অন্যতম কেএল রাহুল। সোশ্যাল মিডিয়াতেও রাহুলের মহিলা অনুরাগীর সংখ্যা কম নয়। কেএল রাহুলের প্রতিটি ছবিতে লাই, কমেনন্টসের বন্যা বয়ে যায়।

1314

তবে বর্তমানে আথিয়ার সঙ্গে পাকাপাকি সম্পর্কে রয়েছেন রাহুল। এবার রাহুলের জন্মদিনেও ২ জনের মিরর সেলফি শেয়ার করে মিষ্টি বার্তা দিয়েছিলেন আথিয়া। সুনীল শেট্টির পরিবারও মেনে নিয়েছে সম্পর্ক।
 

1414

তবে শুধু বলি অভিনেত্রীরাই নয়, অসংখ্যা মহিলা ভক্তদের কাছেও স্বপ্নের রাজকুমার কেএল রাহুল। ফলে ২২ গজে  বিধ্বংসী ইনিংস খেলের পাশাপাশি প্রেমের পিচেও যে কেএল রাহুল 'লেডি কিলার' তা বলাই যায়। 
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
GT vs PBKS: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, প্লে-অফের দৌড়ে গুজরাট টাইটানস
Recommended image2
SRH vs KKR: রাহানে-রঘুবংশীর দুর্দান্ত ব্যাটিং, হায়দরাবাদকে হারিয়ে নতুন আশায় কেকেআর
Recommended image3
SRH vs KKR: আইপিএল-এ নতুন নজির, বিরাট কোহলি, রোহিত শর্মার সঙ্গে একই সারিতে মণীশ পাণ্ডে
Recommended image4
Rajasthan Royals: Rajasthan Royals: রাজস্থান রয়্যালস বিক্রি হয়ে গেল, প্রায় ১৬ হাজার কোটিতে কিনলেন এই দুই শিল্পপতি
Recommended image5
KKR vs SRH: টসে জিতে কলকাতার বিরুদ্ধে ব্যাট করার সিদ্ধান্ত হায়দরাবাদের, প্রথম একাদশে রয়েছেন কারা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved