MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • 'ক্রিকেটার না হলে জঙ্গী হতেন মঈন আলি', তসলিমার বিতর্কিত ট্যুইটে তোলপার ক্রিকেট বিশ্ব

'ক্রিকেটার না হলে জঙ্গী হতেন মঈন আলি', তসলিমার বিতর্কিত ট্যুইটে তোলপার ক্রিকেট বিশ্ব

আইপিএল শুরুর আগেই নয়া বিতর্ক। ইংল্যান্ড তারকা ক্রিকেটার ও এবার সিএসকে তারকা মঈন আলিকে নিয়ে ট্য়ুইট করে বিতর্কে জড়ালেন  বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন। যা নিয়ে তোলপার ক্রিকেট দুনিয়া। তসলিমার সমালোচনায় সরব হয়েছে ক্রিকেট মহল। ক্ষুব্ধ মইন আলির বাবাও।  

2 Min read
Author : Sudip Paul
Published : Apr 07 2021, 11:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

এবার আইপিএলে চেন্নাই সুপার কিংস দলে যোগ দিয়েছেন ইংল্যান্ড তারকা মঈন আলি। এবার মঈন আলিকে নিয়ে বিতর্কতি ট্যুইট করলেন বাংলাদেশের লেখিকা তাসলিমা নাসরিন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

সিএসকে শিবিরে যোগ দিয়েই মদের বিজ্ঞাপন দেওয়া জার্সি পড়তে অস্বীকার করেছিলেন মঈন আলি। যেহেতু ইসলামিক ধর্মে অ্যালকোহলের প্রচার করা বারণ, সে কারণেই তিনি এই আর্জি জানিয়েছিলেন। 
 

38

সিএসকে যদিও বিষয়টি নিয়ে কোনও বিতর্ক তৈরি করেনি। দলের ক্রিকেটারের সিদ্ধান্তকে স্বীকৃতি দিয়ে মঈন আলির জার্সি থেকে মদের বিজ্ঞাপন সরিয়ে দেয় চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ।
 

48

সেই প্রসঙ্গেই তসলিমা নাসরিন সোশ্য়াল মিডিয়ায় বিতর্কিত ট্যুইট করেন।  ট্য়ুইটে তিনি লেখেন,'মইন আলি যদি ক্রিকেটের সঙ্গে যুক্ত না থাকতেন, তবে সিরিয়ায় গিয়ে আইএস-এ যোগ দিতেন। 
 

58

তসলিমা নাসরিনের এই ট্যুইটের পরই সমালোচনার ঝড় ওঠে ক্রিকেট বিশ্বে। জাতীয় দলে মঈনের সতীর্থ জোফ্রা আর্চার তো তসলিমার উদ্দেশে পালটা টুইট করে লেখেন, ‘আপনি কি ঠিক আছেন? আমার মনে হয় না আপনি ঠিক আছেন’। এছাড়াও অন্য়ান্য ক্রিকেটাররাও সমালোচনা করেন।
 

68

পরবর্তীতে বিতর্কিত ট্যুইটটি সরিয়ে দেন তসলিমা। অপর একটি ট্যুইটে লেখেন, ওই ট্যুইটটি ব্যাঙ্গাত্নকভাবে করতে চেয়েছিলেন। সেটা অন্যভাবে পরিবেশন করা হয়েছে।

78

কিন্তু তসলিমার ট্যুইট নিয়ে ক্ষুব্ধ মঈন আলির বাবা মুনির আলি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, কখনও দেখা হলে বাংলাদেশি সাহিত্যিককে মুখের উপর এই ঘটনার জবাব দেবেন তিনি। গোটা ঘটনাটিকে ‘জঘন্য’ আখ্যা দিয়েছেন মুনির আলি।
 

88

ফলে আইপিএল শুরুর আগে তসলিমা নাসরিনের এই ট্যুইট নিয়ে সমালোচনা বন্ধ হচ্ছে না ক্রিকেট বিশ্বে। বিতর্ক নিয়ে এখনও কোনও মুখ খোলেননি মঈন আলি। নিজের খেলাতেই মনোযোগ দিয়েছেন সিএসকে তারকা।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Robin Das: ধর্ষণের অভিযোগ, কাঠগড়ায় বাংলাদেশী বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেটার
Recommended image2
BCCI Title Sponsor: ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেই বড় চমক দিল বিসিসিআই, টাইটেল স্পনসর মুথুট ফিনকর্প
Recommended image3
IPL 2027 Auction: ডিসেম্বরে আইপিএল ২০২৭ নিলাম, শহরের নাম জানিয়ে দিলেন বিসিসিআই সচিব
Recommended image4
Mark Wood: চোটের কাছে হার মানলেন! আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ইংল্যান্ডের পেস বোলার মার্ক উড
Recommended image5
Asian Games 2026: এশিয়ান গেমসে সোনা জয়ী মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved