MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • হিসাব বহির্ভূত সোনা সহ আটক ক্রুণাল পাণ্ডিয়া, মুম্বই বিমান বন্দরে জিজ্ঞাসাবাদ শুল্ক দফতরের

হিসাব বহির্ভূত সোনা সহ আটক ক্রুণাল পাণ্ডিয়া, মুম্বই বিমান বন্দরে জিজ্ঞাসাবাদ শুল্ক দফতরের

আইপিএল জয়ের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল  না মুম্বই ইন্ডিয়ান্স তারকা ক্রুণাল পান্ডিয়ার। দুবাই থেকে দেশে ফেরার পথে মুম্বই বিমান বন্দরে আটক হলেন ভারতীয় ক্রিকেটার। অভিযোগ ক্রুনালের সঙ্গে ছিল হিসাব বহির্ভূত সোনা ও দামি সামগ্রি।  

2 Min read
Author : Sudip Paul
| Updated : Nov 13 2020, 10:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

আইপিএল জয়ের পর গোটা মুম্বই ইন্ডিয়ান্স টিমের সঙ্গেই দেশে ফিরছিলেন ক্রুণাল পান্ডিয়া।  বিমানবন্দরে তাঁকে আটকান ডিরেক্টরেট অব রেভিনিউ ইনটেলিজেন্সের আধিকারিকরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26

কারণ ক্রুণাল পান্ডিয়ায় কাছে যতটা পরিমাণ সোনা ও দামী সামগ্রি পাওয়া গিয়েছে তা হিসাব বহির্ভূত। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। একইসঙ্গে  সেই সব জিনিসের বৈধ ক্রয়পত্র দেখতে চাওয়া হয় তাঁর কাছে।  

36

যতটা পরিমাণ সোনা এবং অন্যান্য মূল্যবান দ্রব্য ক্রুণালের কাছে থাকার কথা, তার থেকে অনেকটাই বেশি ছিল। এরপরই তাঁকে আলাদা করে জেরা করতে শুরু করেন আধিকারিকরা। কোথা থেকে ওই সোনা এবং সামগ্রী কিনেছেন সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় ক্রিকেটারকে।
 

46

নিয়ম অনুযায়ী, দুবাই থেকে ভারতে আসা পুরুষ যাত্রীরা ২০ গ্রাম সোনা বহন করতে পারেন। যার মূল্য কোনও ভাবেই পঞ্চাশ হাজার টাকার বেশি যেন না  হয়। অন্য দিকে, দুবাই থেকে ভারতে আসা মহিলা যাত্রীরা ৪০ গ্রাম পর্যন্ত সোনা বহন করতে পারেন। যার মূল্য কোনও ভাবেই এক লক্ষ টাকার বেশি হবে না।

56

জানা গিয়েছে, মুম্বই ইন্ডিয়ান্সের অন্যান্য প্লেয়াররা ও সদস্যরা চলে গেলেও, ক্রুণালকে আটক করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় এবং এমন কাজ তিনি কেনও করেছেন তার কারণও জানতে চাওয়া হয়।
 

66

এবারের আইপিএল খুব একটা ভালো যায়নি ক্রুণাল পান্ডিয়ার। ১৬টি ম্যাচে তিনি মোট ১০৯ রান করেছেন, উইকেট পেয়েছেন ৬টি। কিন্তু দল চ্যাম্পিয়ন হওয়ায় উৎসবের মেজাজেই ছিলেন তিনি। কিন্তু হিসাব বহির্ভূত সোনা এনে বিপাকে জড়ালেন মুম্বই ইন্ডিয়ান্স  তারকা।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mohammed Shami: ৩ বছর পর টেস্ট দলে জায়গা পেতে পারেন মহম্মদ শামি, ওয়ানডেতে ফিরছেন Sanju Samson
Recommended image2
CSK vs SRH: চিপকে সোমবার ডু অর ডাই ম্যাচ! হারলেই প্লে-অফের স্বপ্নভঙ্গ চেন্নাইয়ের, চাপে হায়দরাবাদও
Recommended image3
DC vs RR: বৈভবের রেকর্ডের দিন দিল্লির কাছে হার, প্লে-অফের দৌড়ে পিছিয়ে পড়ল রাজস্থান
Recommended image4
Vaibhav Sooryavanshi: ছক্কার নতুন রেকর্ড, আইপিএল-এ ইতিহাস বৈভব সূর্যবংশীর
Recommended image5
Varun Chakravarthy: চোট সত্ত্বেও গুজরাটের বিরুদ্ধে বরুণ চক্রবর্তীকে খেলিয়েছে কেকেআর!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved