MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • আইপিএলের পরই কি কেএল রাহুল ও আথিয়া শেট্টির বিয়ে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে জল্পনা

আইপিএলের পরই কি কেএল রাহুল ও আথিয়া শেট্টির বিয়ে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে জল্পনা

ভারতীয় ক্রিকেট তারকা কেএল রাহুল ও বলি অভিনেত্রী আথিয়া শেট্টির মধ্যে সম্পর্কের আমাদের সকলেরই জানা। একাধিকবার তাদের একসঙ্গে ছবি প্রকাশ্যে এসেছে। এবার আথিয়া ও রাহুলের যে ছবি সামনে এসেছে, তাতে প্রশ্ন উঠছে শীঘ্রই কি বিয়ে করতে চলেছেন তারা। সেই ছবিতে প্রতিক্রিয়া দিয়েছেন সুনীল শেট্টিও। যা ঘিরে নেট দুনিয়ায় জোর জল্পা চলছে কেএল রাহুল ও আথিয়া শেট্টির বিয়ে নিয়ে। 

3 Min read
Author : Sudip Paul
Published : Apr 21 2021, 03:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
115

বর্তমানে আইপিএল খেলতে ব্যস্ত রয়েছেন কেএল রাহুল। পঞ্জাব কিংস দলের অধিনায়ক তিনি। গতবার থেকে পঞ্জাব দলের দায়িত্ব সামলাচ্ছেন তিনি।  প্রীতি জিন্টার দলকে প্রথম ট্রফি অনে দিতে মরিয়া তিনি।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
215

ভারতীয় ক্রিকেটে বর্তমানে হ্যান্ডসম হাঙ্কদের মধ্যে অন্যতম কেএল রাহুল। সোশ্যাল মিডিয়াতেও রাহুলের মহিলা অনুরাগীর সংখ্যা কম নয়। ফলে ২২ গজে  বিধ্বংসী ইনিংস খেলের পাশাপাশি প্রেমের পিচেও যে কেএল রাহুল 'লেডি কিলার' তা বলাই যায়। 
 

315

তবে ক্রিকেটের বাইরে নিজের পার্সোনাল লাইফ নিয়ে সবসময় চর্চায় থাকেন কেএল রাহুল। ভারতীয় ক্রিকেট তারকার সঙ্গে বর্তমানে সম্পর্ক রয়েছে সুনীল শেট্টির কন্যা অভিনেত্রী আথিয়া শেট্টির।

415

নিজেদের মধ্যে প্রেনের সম্পর্ক, রোমান্স ও ঘনিষ্ঠতার কারণে কেএল রাহুল ও আথিয়া শেট্টি লম্বা সময় ধরে চর্চায় রয়েছেন। দুজনকে একসঙ্গে একাধিক জায়গাতেও দেখ গিয়েছে।
 

515

২০২০ সালের ১৮ এপ্রিল কেএল রাহুলের জন্মদিনে দুজনের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। আথিয়া কেএল রাহুলের ঘাড়ে মাথা রাখা অবস্থায় একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ক্যাপশনে আথিয়া লেখেন,'হ্যাপি বার্থডে, মাই পার্সেন'। 
 

615

এই পোস্টের পর পরিষ্কার হয়ে যায় যে দুজন একে অপরকে ডেটিং করছেন ও প্রেমের সম্পর্কে রয়েছেন। এরপর একাধিকবার একাধিক জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে কেএল রাহুল ও আথিয়া শেট্টিকে।
 

715

জানা গিয়েছে যে সুনীল শেট্টি ও তার স্ত্রী এই সম্পর্কের বিষয়ে জানেন। কেএল রাহুলকে তারা খুবই পছন্দ করেন। সুনীল জানিয়েছিলেন, তার মেয়ে যাকে পছন্দ করবেন সেখানেই মেয়ের বিয়ে দেবেন।

815

তবে এবার যে ছবি সামনে এসেছে কেএল রাহুল ও আথিয়া শেট্টির তা প্রশ্ন তুললে দিয়েছে সামনেই কি বিয়ে করতে চলেছেন ভারতীয় ক্রিকেটে তারকা ও বলি অভিনেত্রী। 
 

915

গত ১৮ এপ্রিল কেএল রাহুলের জন্মদিনের দিন এই ছবি পোস্ট করেন আথিয়া শেট্টি। রাহুলের সঙ্গে আয়নার সামনে দাঁড়িয়ে ক্যানডিড ছবি তুলেছিলেন আথিয়া। সেই ছবিই পোস্ট করে ‘বয়ফ্রেন্ড’কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তিনি। সঙ্গে লিখলেন, “তোমার জন্য কৃতজ্ঞ। শুভ জন্মদিন।” 
 

1015

ছবিতে একসঙ্গে ভিক্ট্রি সাইন দিতেও দেখা গিয়েছে কেএল রাহুল ও আথিয়া শেট্টিকে। সেখানে থেকেই নেটিজেনরা প্রশ্ন তুলেছিলেন তাহলে কি রাহুলের বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গিয়েছেন আথিয়া। সেই কারণেই কি এই ভিক্ট্রি সাইন।
 

1115

এই ছবিতে রিপ্লাই দিয়েছেন স্বয়ং আথিয়ার বাবা অভিনেতা সুনীল শেট্টিও। সেই প্রতিক্রিয়া ঘিরেই রাহুল-আথিয়ার বিয়ের জল্পনা আরও দানা বেঁধেছে। কারণ ছবিতে সুনীল শেট্টি 'ট্রুলি' লিখে সঙ্গে একটি হার্ট সাইন দিয়েছেন।
 

1215

ছবিতে প্রতিক্রিয়া দিয়েছেন ভারতীয় দলে কেএল রাহুলের সতীর্থ হার্দিক পান্ডিয়াও। প্রতিক্রিয়ায় হার্দিক লাভ বার্ডদের ‘মাই কিউটিস’ বলে সম্বোধন করেছেন। যা পছন্দ করেছেন নেটাগরিকরা।

1315

আইপিএল খেলতে ব্যস্ত থাকায় ভার্চুয়াল মাধ্যমেই বান্ধবীর শুভেচ্ছা গ্রহণ করেছেন কেএল রাহুল।  ইনস্টাগ্রামে রাহুলকে শুভেচ্ছা জানিয়েছেন আথিয়ার ভাই অর্থাৎ সুনীলপুত্র আহান শেট্টিও।
 

1415

ফলে কেএল রাহুলকে যেভাবে সুনীল শেট্টির পরিবার আপন করে নিয়েছে, তাতে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কী খুব শীঘ্রই কি তাদের সম্পর্ক পরিণতি পেতে চলেছে।
 

1515

যদিও এখনও তাদের বিয়ের বিষয়ে এখনও প্রকাশ্যে কোনও ঘোষণাই করেননি কেএল রাহুল ও আথিয়া শেট্টি। তবে এই জুটিকে তাদের ভক্ত ও অনুগামীরা খুবই পছন্দ করেন। সকলেই শুভেচ্ছা জানিয়েছেন তাদের।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vaibhav Sooryavanshi: বৈভবের অভিষেকের দিনেও হার, ইংল্যান্ড সফরে চাপে ভারত
Recommended image2
Vaibhav Sooryavanshi: সবচেয়ে কম বয়সে অভিষেকের রেকর্ড, কেমন ব্যাটিং করলেন বৈভব?
Recommended image3
IND vs ENG T20: ভারতীয় দলে এবার বড় টুইস্ট! বাদ পড়তে পারেন তারকা, অভিষেক হবে ১৫ বছরের বৈভবের?
Recommended image4
Shah Rukh Khan: বিশ্বকাপ ফুটবলের মাঝেই মার্কিন মুলুকে ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন শাহরুখের
Recommended image5
Vaibhav Sooryavanshi: ইংল্যান্ড সফরে প্রথম টি-২০ ম্যাচ, খেলার সুযোগ পাবেন বৈভব?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved