MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • এবার আইপিএলে সম্ভাব্য চ্যাম্পিয়ন কোন দল, জানিয়ে দিলেন সুনীল গাভাসকর

এবার আইপিএলে সম্ভাব্য চ্যাম্পিয়ন কোন দল, জানিয়ে দিলেন সুনীল গাভাসকর

৯ তারিখ থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৪ তম মরসুম। ভারতের কোটিপতি লিগকে ঘিরে চড়তে শুরু করেছে পারদ। কোন দল এবার আইপিএলে ফেভারিট, চ্যাম্পিয়ন হতে পারে কোন দল, তা নিয়ে শুরু হয়ে গিয়েছে ভবিষ্যদ্বাণী। নিজের পছন্দের কথা জানিয়ে দিলেন কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকর।

2 Min read
Author : Sudip Paul
Published : Mar 31 2021, 01:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

গতবার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার দল মুম্বই ইন্ডিয়ান্স। প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ ৫ বার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েছে হার্দিক, পোলার্ড, রোহিত, ডি ককরা।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

এবারের আইপিএলের আগে কোন দল চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি তা বাছতে গিয়ে মুম্বই ইন্ডিয়ান্সকেই বেছে নিলেন কিংবদন্তী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকর।

38

লিটল মাস্টার বলেছেন,'মুম্বইকে হারানো সহজ হবে না। তাদের দলে ইংল্যান্ডের বিরুদ্ধে ভাল খেলা ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়ার মতো ক্রিকেটাররা রয়েছে।'
 

 

48

এছাড়া রয়েছে ক্রুণাল পান্ডিয়া। যিনি একদিনের সিরিজে অভিষেকেই ঐতিহাসিক ইনিংস খেলেছেন। এছাড়াও রোহিত, ডিকক, পোলার্ডরা তো রয়েইছে।

58

এছাড়া মুম্বইয়ের বোলিং লাইনআপও যথেষ্ট শক্তিশালী। বুমরা, বোল্ট , কুল্টারনাইল, রাহুল চাহার, ক্রুণাল পাণ্ডিয়ারা রয়েছে। সবদিক থেকে বিচার করেই মুম্বইকে এগিয়ে রেখেছেম সুনীল গাভাসকর।
 

68

সদ্য সমাপ্ত ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি২০ ও ওডিআই সিরিজে মুম্বই ইন্ডিয়ান্সের প্লেয়াররা খুব ভালো পারফর্ম করেছে। ইনফর্ম প্লেয়াররা মুম্বইকে বাড়িত শক্তি  জোগাবে বলেও জানিয়েছেন সানি।
 

78

হার্দিক পান্ডিয়া প্রসঙ্গে সুনীল গাভাসকর বলেছেন,'ওর সুস্থ হওয়া শুধু মুম্বই ইন্ডিয়ান্সের জন্য নয়, ভারতীয় ক্রিকেটের জন্য খুব জরুরি ছিল। শেষ একদিনের ম্যাচে ৯ ওভার বল করতে পেরেছে স্বচ্ছন্দেই। ফলে টেস্টেও বল করতে ওর অসুবিধা হওয়ার কথা নয়। জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল রয়েছে। তার আগে ওর এই ফিরে আসা সত্যিই দারুণ।'

88

শুধু সুনীল গাভাসকর নয়, ইনেক ক্রিকেট বিশেষজ্ঞই এবারও মুম্বইকে ফেভারিট বেছেছে। ৯ এপ্রিল প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। ট্রফির হ্যাটট্রিক করাই লক্ষ্য রোহিত শর্মার দলের।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Pakistan: রিচা ঘোষকে ওপেনার হিসেবে ব্যবহার করা হতে পারে, ইঙ্গিত হরমনপ্রীতের
Recommended image2
IND vs PAK Women World Cup 2026: স্মৃতি-রিচা-দীপ্তি! ত্রিফলা নারীশক্তির দাপটে কুপোকাত পাকিস্তান, তিন তারকার পারফরম্যান্স একনজরে
Recommended image3
India vs Pakistan: পাকিস্তানের বিরুদ্ধে চমকপ্রদ পারফরম্যান্স, জয় দিয়ে টি-২০ বিশ্বকাপ শুরু ভারতের
Recommended image4
India vs Pakistan: স্মৃতি-রিচার ঝোড়ো ব্যাটিং, পাকিস্তানের বিরুদ্ধে বড় স্কোর ভারতের
Recommended image5
হাতে হাত নয়! , বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানি অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না ভারতের হরমনপ্রীত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved