MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • সিএসকে বনাম রাজস্থান ম্যাচে কোন কোন ক্রিকেটার হতে পারে গেম চেঞ্জার, জেনে নিন এক ঝলকে

সিএসকে বনাম রাজস্থান ম্যাচে কোন কোন ক্রিকেটার হতে পারে গেম চেঞ্জার, জেনে নিন এক ঝলকে

আজ আইপিএলে আবুধাবিতে মুখোমুখি লিগ টেবিলের একাবারে নীচের দুই দল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। শেষ চারের আশা জিইয়ে রাখতে হলে এখন প্রায় সব ম্যাচই নকআউট দুই দলের কাছে। তবে দুই দলেই রয়েছে একাধিক ম্যাচ উইনার। যারা একাই ম্যাচের ভাগ্য নির্ধারন করে দিতে পারে। চলুন দেখা যাক আজকের চেন্নাই বনাম রাজস্থান ম্যাচে নজরে কোন কোন তারকা।  

2 Min read
Author : Sudip Paul
Published : Oct 19 2020, 01:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

শেন ওয়াটসন-
চেন্নাই সুপার কিংস দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান। কিন্তু প্রতিযোগিতায় ধারাবাহিকতার অভাবে ভুগছেন তিনি। শেষ ম্যাচেও দিল্লির বিরুদ্ধে সেট হয়ে ৩৬ রানে আউট হয়ে যান ওয়াটসন। আজ রাজস্থানের বিরুদ্ধে ওয়াটসেনর জ্বলে ওঠার অপেক্ষায় সকলেই।
 

210

ফাফ ডুপ্লেসি-
চেন্নাই সুপার কিংস দলে এবারের আইপএল সব থেকে দুরন্ত ফর্মে রয়েছেন ফাফ ডুপ্লেসি। মাঝে দু-একটি ম্যাচ ছাড়া সব ম্যাচই রান করেছেন প্রোটিয়া তারকা। শেষ ম্যাচেও খেলেছেন ৫৮ রানের ইনিংস। আজও জুপ্লেসির ব্যাটে রাননের আশা রাখছেন সিএসকে সমর্থকরা। 
 

310

অম্বাতি রায়ডু-
সিএসকের মিডল অর্ডারে এবারে সবথেকে বড় ভর্সার নাম অম্বাতি রায়ডু। তবে কিছুটা ধারাবাহিকতার অভাব রয়েছে তার মধ্যেও। তবে দিল্লির বিরুদ্ধে ২৫ বলে ৪৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। আজও রাজস্থানের বিরুদ্ধে রায়ডুর ব্যাট বড় রানের আশা করছে সিএসকে ম্যানেজমেন্ট। 
 

410

স্যাম কুরান-
চেন্নাই দলে এবার অলরাউন্ডার হিসেবে দুরন্ত পারফর্ম করছেন স্যাম কুরান। বোলিংয়ে কার্যকরী ৪ ওভার করাপ পাশাপাশি ব্যাট হাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছন তিনি। আজ ডু অর ডাই ম্যাচেও স্যাম কুরানের কাছ থেকে ভাল পারফরমেন্স দেখার অপেক্ষায় সিএসকে সমর্থকরা।
 

 

510

রবীন্দ্র জাদেজা-
বল হাতে এবারের আইপিএলে এখনও পর্যন্ত খুব একটা সফ হতে পারেননি সিএসকের রবীন্দ্র জাদেজা। তবে ব্যাট হাতে খেলেছেন কিছু কার্যকরী ইনিংস। আজ রাজস্থানের বিরুদ্ধে ব্যাট-বলে আরও একবার জ্বলে ওঠার অপেক্ষায় রয়েছেন জাড্ডু। 
 

610

বেন স্টোকস-
বেশ কয়েকটি ম্যাচ এবারের আইপিএলে খেলেছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। তবে তেমন কিছু করতে পারেননি তিনি। আজকের ম্যাচে রাদস্থানের বিরুদ্ধে নিজের বিধ্বংসী ফর্মে ফিরতে মরিয়া হয়ে রয়েছেন বেন স্টোকস। 
 

710

স্টিভ স্মিথ-
দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলানোর পাশাপাশি স্টিভ স্মিথের ব্যাটিংও রাজস্থান রয়্যালস সমর্থকদের আশা-ভরসা। প্রথম দুই ম্য়াচে দুরন্ত ব্যাটিংয়ের পর আর বড় রান পাচ্ছিলেন না তিনি। তবে শেষ ম্যাচে অর্ধশতরান করেছেন তিনি। আজ রাজস্থানের বিরুদ্ধে নিজের ফর্ম ধরে রাখতে মরিয়া স্মিথ।
 

810

জস বাটলার-
এবারের আইপিএলে নিজের সেরা ফর্মে নেই ব্রিটিশ তারকা ব্যাটসম্যান জশ বাটলার। মাঝে দু-একটি ম্য়াচ ছাড়া সেভাবে কথা বলেনি তার ব্যাট। আজ রাজস্থানের বিরুদ্ধে বাটলারের রানে ফেরার দিকে নজর রয়েছে সকল রয়্যালস ভক্তদের। 
 

910

রাহুল তেওয়াটিয়া- 
এবারের আইপিএলের অন্যতম সেরা আবিষ্কার বলা হচ্ছে রাজস্থান রয়্যালসের অলরাউন্ডার রাহুল তেওয়াটিয়াকে। ব্য়াটে-বলে দুরন্ত পারফর্ম করছেন তিনি। পঞ্জাব ও সানরাইর্সের বিরুদ্ধে তেওয়াটিয়ার অনবদ্য ইনিংসের সৌজন্যেই জয় পেয়েছিল রয়্যালসরা। আজও নিজের ফর্ম ধরে রাখতে চাইছেন তিনি। 

1010

জোফ্রা আর্চার-
রাজস্থান রয়্যালস বোলিং অ্যাটাকের সেরা ভরসা তিনি। দুরন্ত ছন্দেও রয়েছে জোফ্রা। প্রতি ম্য়াচে দলকে উইকেট এনে দিচ্ছেন ইংল্যান্ডের তারকা পেসার। বোলিংয়ের পাশাপাশি শেষে ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ইনিংস খেলতে সক্ষম তিনি।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Aquib Nabi Ranji Trophy: রঞ্জি ফাইনালে ৫ উইকেট, জম্মু-কাশ্মীরের পেসারকে নিয়ে বড় দাবি সৌরভ-কার্তিকের
Recommended image2
IND vs WI T20 WC 2026: টিকিট প্রায় শেষ! কানায় কানায় পূর্ণ হবে ইডেন, হাই-ভোল্টেজ ম্যাচ শেষে চলবে স্পেশ্যাল মেট্রো
Recommended image3
Ranji Trophy Final: কর্ণাটকের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড, রঞ্জি ট্রফি জয়ের পথে জম্মু ও কাশ্মীর
Recommended image4
IND vs ZIM T20 2026: জিম্বাবোয়েকে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলে কোথায় দাঁড়িয়ে ভারত?
Recommended image5
India vs Zimbabwe: জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়, এবার সেমি-ফাইনালে যেতে হলে ভারতের অঙ্ক কী?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved