MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • দিল্লি বনাম পঞ্জাব ম্যাচে কোন কোন ক্রিকেটার হতে পারেন গেম চেঞ্জার, জেনে নিন এক ঝলকে

দিল্লি বনাম পঞ্জাব ম্যাচে কোন কোন ক্রিকেটার হতে পারেন গেম চেঞ্জার, জেনে নিন এক ঝলকে

আজ আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও কিংস ইলেভেন পঞ্জাব। দ্বিতীয় লেগের এই ম্যাচ জিততে মরিয়া হয়ে রয়েছে দুই দল। দুই দলেই রয়েছে একাধিক তারকা প্লেয়ার। যারা ফর্মে থাকলে একাই তার দলকে জয় এনে দিতে সক্ষম। তো চলুন দেখা যাক আজ দিল্লি বনাম পঞ্জাব ম্যাচে কোন কোন প্লেয়ার হয়ে উঠতে পারে তারকা। কাদের পারফরমেন্সের উপর ভরসা রেখে প্রিয় দলের জয়ের স্বপ্ন দেখছেন সমর্থকরা। 

3 Min read
Author : Sudip Paul
Published : Oct 20 2020, 04:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

পৃথ্বী শ-
এবারের আইপিএল দুরন্ত ফর্মে রয়েছেন তরুণ ভারতীয় ব্যাটসম্যান পৃথ্বী শ। দিল্লি ক্যাপিটালস দলের ওপেনিংয়ে বড়সড় ভরসার হয়ে উঠেছেন তিনি। কিন্তু শেষ কয়েকটি ম্যাচে রান পাননি তিনি। আজ  পঞ্জাবের বিরুদ্ধে ফের রানে ফিরতে মরিয়া হয়ে রয়েছেন পৃথ্বী।
 

212

শিখর ধওয়ান-
আইপিএলের প্রথম দিকের ম্যাচগুলিতে স্টার্ট করলেও, বড় রান পাচ্ছিলেন না শিখর ধওয়ান। কিন্তু মুম্বই ম্য়াচে ৬৯ রান করে সেই খরা কাটিয়েছেন। সিএসকে ম্যাচে সেঞ্চুরি করে ধওয়ান বুঝিয়ে দিয়েছেন পুরোপুরি ফর্মে ফিরেছেন তিনি। আজ পঞ্জাবের বিরুদ্ধে গব্বরের ব্য়াটে বড় রান দেখার অপেক্ষায় দিল্লি ক্যাপিটালসের সমর্থকরা। 

312

শ্রেয়স আইয়র-
শুধু অধিনায়কত্বের দায়িত্ব সামলানোই নয়, ব্যাট হাতেও দুরন্ত ছন্দে রয়েছে শ্রেয়স আইয়র। দিল্লি দলের মিডল অর্ডারে সেরা ভরসা তিনি। পঞ্জাবের বিরুদ্ধেও বড় রান করার অপেক্ষায় রয়েছেন শ্রেয়স। 
 

412

মার্কাস স্টয়নিস-
এবারের আইপিএলে দিল্লি দলের সেরা অলরাউন্ডার হয়ে উঠেছে অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার মার্কাস স্টয়নিস। ব্যাট হাতে বিদ্ধংসী ইনিংস খেলার পাশাপাশি বল হাতে দরকারের সময় দলকে এনে দিয়েছেন উইকেট। তাই আজকের ম্য়াচে স্টয়নিস ম্য়াজিকের অপেক্ষায় দিল্লি ভক্তরা। 
 

512

রবিচন্দ্র অশ্বিন-
দিল্লি দলের স্পিন অ্যাটাককে নেতৃত্ব দিচ্ছেন রবিচন্দ্র অশ্বিন। তার ভেলকির কাছে মুশকিলে পড়ছেন বিশ্বেস তাবড় তাবড় ব্যাটসম্যান। আজ দিল্লির বিরুদ্ধে ভাল কিছু করতে মরিয়া অশ্বিন।

612

কাগিসো রাবাডা-
দিল্লি দলের পেস অ্যাটাকের শুধু সেরা অস্ত্র নয়, এবারেরআইপিএলের অন্যতম সেরা বোলার হয়ে উঠেছেন প্রোটিয়া তারকা কাগিসো রাবাডা। পঞ্জাবের বিরুদ্ধে আরও একবার জ্বলে উঠতে মরিয়া রাবাডা।
 

712

কেএল রাহুল-
এবারের আইপিএলের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। সর্বোচ্চ রান  স্কোরারের তালিকাতেও শীর্ষে রয়েছেন পঞ্জাব অধিনায়র কেএল রাহুল। শেষ দুই ম্যাচে পঞ্জাবের জয়ের ক্ষেত্রেও বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। আজও জয়ে ফেরার জন্য রাহুলের ব্যাটের উপরও ভরসা রাখছে পঞ্জাব সমর্থকরা।
 

 

812

মায়াঙ্ক আগরওয়াল-
পঞ্জাব দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান। দুরন্ত ফর্মেও রয়েছেন তিনি। মুম্বই ম্যাচে রান পাননি মায়াঙ্ক। কিন্তু পাওয়ার প্লে-তে দুটি চার মেরে নিশ্চিত করেছিলেন দলের জয়। আজও দিল্লির বিরুদ্ধে মায়াঙ্কের ব্যাটে রানের অপেক্ষায় সকলে।
 

912

নিকোলাস পুরান-
পঞ্জাবের হয়ে বেশ কয়েকটি ম্যাচে রান করলেও, ধারবাহিকতার অভাবে ভুগছেন ক্যারেবিয়ান তারকা নিকোলাস পুরান। মুম্বই ম্যাচে খেলেছিলেন ২৪ রানের ইনিংস। আজ রানে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন পুরান। 
 

1012

ক্রিস গেইল-
আরসিবির বিরুদ্ধে এবারের আইপিএলে প্রথম ম্যাচ খেলেই করেছিলেন অর্ধশতরান। মুম্বইয়ের বিরুদ্ধে ২৪ রান করার পাশাপাশি দ্বিতীয় সুপার ওভারে হাঁকিয়েছিলেন একটি বিশাল ছক্কা। তিনি দলে আসার পর থেকেই জয়ে ফিরেছে পঞ্জাব। তাইঅ কেএল রাহুলের দলের কাছে লাকি চার্ম হয়ে উঠেছেন ক্রিস গেইল। আজ ফের গেইল ঝড় দেখার অপেক্ষায় সকলে।
 

1112

মহম্মদ শামি-
পঞ্জাব দলের বোলিং অ্যাটাকের সেরা অস্ত্র হলেন ভারতীয় তারকা পেসার মহম্মদ শামি। এবারের আইপিএলে ফর্মেও রয়েছেন তিনি। দলকে প্রয়োজনের সময় উইকেটও এনে দিচ্ছেন। মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম সুপার ওভারে দুরন্ত বল করেছিলেন তিনি। আজও দিল্লির বিরুদ্ধে সামির জ্বলে ওঠার অপেক্ষায় রয়েছেন পঞ্জাব টিম ম্যানেজমেন্ট। 

1212

রবি বিষ্ণোই-
এবারের আইপিএলে ডেবিউ করেই নজর কেড়েছেন পঞ্জাবের তরুণ লেগ স্পিনার রবি বিষ্ণোই। প্রতি ম্যাচে দলকে উইকেট দিয়েছেন তিনি। মুম্বইয়ের বিরুদ্ধেও পেয়েছিলেন এক উইকেট। আজও বিষ্ণোই স্পিনের ভেলকি দেখতে চাইছেন সকলে। 
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2026: অনুশীলনের সময় মেনে চলতে হবে ২১০ মিনিটের নিয়ম, পিচ নিয়ে কী নির্দেশিকা দিল বোর্ড?
Recommended image2
Kolkata Knight Riders: এবার নিজেদের মাঠ নাইটদের, প্রথম দল হিসাবে নজির গড়ল কেকেআর
Recommended image3
KKR IPL 2026: ১৮ কোটি খরচ করেছে কেকেআর! সেই পেসারকে আইপিএল খেলার অনুমতিই দিচ্ছে না শ্রীলঙ্কা?
Recommended image4
Gautam Gambhir: নিজের সম্মান বাঁচাতে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন গৌতম গম্ভীর, ঘটনাটা কী?
Recommended image5
Ajit Agarkar News: আগামী ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত থাকতে চান, BCCI-কে বিশেষ আর্জি আগারকারের?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved