MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • IND vs ZIM T20 2026: জিম্বাবোয়েকে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলে কোথায় দাঁড়িয়ে ভারত?

IND vs ZIM T20 2026: জিম্বাবোয়েকে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলে কোথায় দাঁড়িয়ে ভারত?

IND vs ZIM T20 2026: চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপের সুপার এইট পর্বে জিম্বাবোয়েকে ৭২ রানে হারিয়ে সেমির দিকে পা বাড়িয়ে রেখেছে ভারত। কিন্তু এই জয়ের পরেও নেট রান রেটের কারণে, পয়েন্ট টেবিলে তিন নম্বরেই থাকতে হচ্ছে তাদের।

2 Min read
Author : Subhankar Das
Published : Feb 27 2026, 11:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
নেট রান রেটের (NRR) জটিল সমীকরণ?
Image Credit : Team India\BCCI

নেট রান রেটের (NRR) জটিল সমীকরণ?

চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে, সুপার এইটের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার, চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত বনাম জিম্বাবোয়ে। সেই ম্যাচেই ৭২ রানে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। তবে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলেও, নেট রান রেটের (NRR) জটিল সমীকরণে তারা তিন নম্বরেই আটকে রইল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
গ্রুপ-১-এর পয়েন্ট টেবিল বেশ জমজমাট
Image Credit : X@BCCI

গ্রুপ-১-এর পয়েন্ট টেবিল বেশ জমজমাট

এখন গ্রুপ-১-এর পয়েন্ট টেবিল বেশ জমজমাট। দক্ষিণ আফ্রিকা ২টি ম্যাচ খেলে দুটিতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। +২.৮৯০ নেট রান রেটের সুবাদে তারা ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গেছে। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ ২টি ম্যাচে ১টি জয় ও ১টি হারের জেরে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তাদের রান রেট +১.৭৯১।

Related Articles

Related image1
IND vs ZIM T20 2026: "নিজের প্রতি বিশ্বাস রেখে এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলাম", বললেন দুরন্ত অভিষেক
Related image2
IND vs ZIM T20 2026: জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭২ রানে বিরাট জয় টিম ইন্ডিয়ার, সেমির দিকে এগোচ্ছেন সূর্যরা
35
তিন নম্বরে ভারত
Image Credit : X@BCCI

তিন নম্বরে ভারত

ভারত দুটি ম্যাচ খেলেছে। দক্ষিণ আফ্রিকার কাছে হার এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়ের পর তাদের ঝুলিতে রয়েছে ২ পয়েন্ট। কিন্তু নেট রান রেট -০.১০০ হওয়ায় তারা তিন নম্বরেই রয়ে গেছে। অন্যদিকে, জিম্বাবোয়ে দুটি ম্যাচেই হেরে পয়েন্টের খাতা খুলতে পারেনি এবং সেমিফাইনালের দৌড় থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে গেছে।

45
৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে চলে যাবে
Image Credit : X@BCCI

৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে চলে যাবে

এই গ্রুপ থেকে এখন শুধুমাত্র একটি সেমিফাইনালের জায়গা খালি আছে। আগামী ১ মার্চ কলকাতায় ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ম্যাচটিই ঠিক করে দেবে যে, দ্বিতীয় সেমিফাইনালিস্ট কোন দল হবে? এই ম্যাচে যে দল জিতবে, তারা ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে চলে যাবে। 

55
ইংল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গেছে
Image Credit : Pakistan Cricket\PCB

ইংল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গেছে

অন্যদিকে, গ্রুপ-২-এর ছবিটাও বেশ আকর্ষণীয়। ইংল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গেছে। দ্বিতীয় স্থানের জন্য লড়াই চলছে নিউজিল্যান্ড (৩ পয়েন্ট) এবং পাকিস্তানের (১ পয়েন্ট) মধ্যে। নিউজিল্যান্ড তাদের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারাতে পারলে সরাসরি সেমিফাইনালে পৌঁছে যাবে। কিন্তু কিউইরা হেরে গেলে এবং পাকিস্তান তাদের শেষ ম্যাচ জিতলে, নেট রান রেটই শেষ কথা বলবে। শ্রীলঙ্কা ইতিমধ্যেই এই দৌড় থেকে ছিটকে গেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে। শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন। ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Indian Street Premier League: দায়িত্বে গোয়া সরকার, শুরু হচ্ছে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ
Recommended image2
Retention List of IPL 2027: কোন কোন ক্রিকেটারকে ছেঁটে ফেলল কেকেআর? প্রকাশ্যে ১০ দলের আইপিএল রিটেনশনের তালিকা
Recommended image3
MS Dhoni IPL Retirement: আইপিএল-এ ধোনির এই রেকর্ডগুলি কি অক্ষতই থেকে যাবে?
Recommended image4
IPL 2027: রাজস্থান রয়্যালসে যোগ দিচ্ছেন শামি! লখনউতে স্যাম কুরান, জমজমাট আইপিএল ট্রেড ডিল
Recommended image5
Virat Kohli: 'বিরাট কোহলি সবচেয়ে বড় ভুল করেছে,' কেন এমন বললেন কপিল দেব?
Related Stories
Recommended image1
IND vs ZIM T20 2026: "নিজের প্রতি বিশ্বাস রেখে এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলাম", বললেন দুরন্ত অভিষেক
Recommended image2
IND vs ZIM T20 2026: জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭২ রানে বিরাট জয় টিম ইন্ডিয়ার, সেমির দিকে এগোচ্ছেন সূর্যরা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved