Ranji Trophy Final: প্রথমবার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার পথে জম্মু ও কাশ্মীর। কর্ণাটকের বিরুদ্ধে (Karnataka vs Jammu and Kashmir) ফাইনালে প্রথম ইনিংসে লিড পাওয়ার পর চ্যাম্পিয়ন হওয়ার পথে একধাপ এগিয়ে গিয়েছে জম্মু ও কাশ্মীর।

DID YOU
KNOW
?
ভারতীয় ক্রিকেটে ইতিহাস
প্রথমবার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়ে ভারতের ঘরোয়া ক্রিকেটে ইতিহাস গড়তে চলেছে জম্মু ও কাশ্মীর।

Karnataka vs Jammu and Kashmir: রঞ্জি ট্রফি ফাইনালে (Ranji Trophy Elite 2025-26 Final) কর্ণাটকের বিরুদ্ধে প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ লিড পেল জম্মু ও কাশ্মীর। প্রথম ইনিংসে ৫৮৪ রানে অলআউট হয়ে যায় জম্মু ও কাশ্মীর। জবাবে প্রথম ইনিংসে ২৯৩ রানে অলআউট হয়ে যায় কর্ণাটক। ফলে ২৯১ রানের লিড পেয়ে যায় জম্মু ও কাশ্মীর। শুক্রবার এই ম্যাচের চতুর্থ দিন। জম্মুূ ও কাশ্মীর প্রথম ইনিংসে বড় ব্যবধানে এগি্য়ে যাওয়ার ফলে প্রথমবার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার দিকে এগিয়ে গিয়েছে। দ্বিতীয় ইনিংসে খুব খারাপ ব্যাটিং ও বোলিং না করলে প্রথমবার রঞ্জি ট্রফি জয় করতে চলেছে জম্মু ও কাশ্মীর। ফলে ভারতের ঘরোয়া ক্রিকেটে ইতিহাস তৈরি হতে চলেছে।

৩০২ রানে এগিয়ে জম্মু ও কাশ্মীর

শুক্রবার চতুর্থ দিন প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পর দ্বিতীয় ইনিংসে তিন ওভার ব্যাটিং করে ১১ রানের মধ্যে দুই উইকেট খুইয়ে বসেছে জম্মু ও কাশ্মীর। তারা এখন কর্ণাটকের চেয়ে ৩০২ রানে এগিয়ে। ছয় রান করে অপরাজিত ওপেনার কামরান ইকবাল (Qamran Iqbal)। এক রান করেই আউট হয়ে গিয়েছেন অপর ওপেনার ইয়াবের হাসান (Yawer Hassan)। চার রান করে আউট হয়ে গিয়েছেন শুভম পুন্দির (Shubham Pundir)।

ময়াঙ্ক আগরওয়ালের শতরান

কর্ণাটকের ব্যাটারদের মধ্যে সেরা পারফরম্যান্স দেখিয়েছেন ময়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)। তিনি ওপেন করতে নেমে ১৬০ রান করেন। অপর ওপেনার কে এল রাহুল (KL Rahul) অবশ্য ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। তিনি ১৩ রান করেই আউট হয়ে যান। অধিনায়ক দেবদত্ত পাড়িক্কল (Devdutt Padikkal) ১১ রান করেই আউট হয়ে যান। করুণ নায়ার (Karun Nair) রান করার আগেই আউট হয়ে যান। স্মরণ রবিচন্দ্রন (Smaran Ravichandran) প্রথম বলেই আউট হয়ে যান। শ্রেয়াস গোপাল (Shreyas Gopal) ২৭ রান করেন। উইকেটকিপার-ব্যাটার ক্রুতিক কৃষ্ণ (Kruthik Krishna) ৩৬ রান করেন। বিদ্যাধর পাতিল (Vidyadhar Patil) ১১ রান করেন। বিজয়কুমার বিশাক (Vijaykumar Vyshak) ১৭ রান করে অপরাজিত থাকেন। শিখর শেট্টি (Shikhar Shetty) রান করার আগেই আউট হয়ে যান। প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna) ৪ রান করেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।