MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Happy Raksha Bandhan Wishes in Bengali
West Bengal DA Hike
Nepal Flash Flood Reasons
TN Temple Musicians Salary
8th Pay Commission
North Bengal May Affect By Nepal Flood
TVS Iqube Millionr Special Edition Launched
Old Age Widow & Disability Bhata Hike
8th Pay Commission Demand
WB SIR Name Exclusion from Govt Schemes
Kolkata Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • কলকাতা বনাম চেন্নাই ম্যাচে কোন তারকারা বদলাতে পারে ম্যাচের ভাগ্য, জেনে নিন এক নজরে

কলকাতা বনাম চেন্নাই ম্যাচে কোন তারকারা বদলাতে পারে ম্যাচের ভাগ্য, জেনে নিন এক নজরে

কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস। আজ আইপিএলের মেগা ফাইটে মুখোমুখি হচ্ছে এমএস ধোনি ও দীনেশ কার্তিকের দল। প্রতি দলেই রয়েছে একাধিক ম্য়াচ উইনার। যারা নিজেদের দিনে একাই বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য। চলুন দেখা যাক আজকের ম্যাচে কোন কোন তারকার উপর নজর থাকবে সকলের। 

2 Min read
Author : Sudip Paul
Published : Oct 07 2020, 01:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

শুভমান গিল
কেকেআরের ব্যাটিং লাইনআপের অন্যতম ভরসা তিনি। এবারের আইপিএলে দুরন্ত ফর্মেও রয়েছেন শুভমান গিল। ওপেনিং জুটি ভালল শুরু করলে ম্যাচ জেতে কেকেআর। তাই আজকে সিএসকের বিরুদ্ধে শুভমান গিলের চওড়া ব্যাটের দিকে তাকিয়ে কেকেআর ভক্তরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212

দীনেশ কার্তিক
ব্যাটে রানের খরা তারউপর অধিনায়ক হিসেবে নানা সিদ্ধান্তের সমাললোচনা। কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিকের এবারের মরসুমটা মোটেও ভাল যাচ্ছে না। তাই আজকের ম্যাচে রানে ফিরে ও দলকে জয় এনে দিয়ে আরও একবার নিজেকে প্রমাণ করতে মরিয়া ডিকে। 
 

312

ইয়ন মর্গ্যান
ব্যাটিংয়ে ছন্দে রয়েছে ব্রিটিশ তারকা ইয়ন মর্গ্যান। শেষ ম্য়াচে দিল্লির বিরুদ্ধে হারা ম্যাচ কেকেআরকে জয়ের দোরগোড়ায় নিয়ে চলে গিয়েছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। আজও নিজের ফর্ম ধরে রাখতে চাইছেন মর্গ্যান। 
 

412

আন্দ্রে রাসেল
আইপিএল ২০২০-তে এখনও কথা বলেনি ক্যারেবিয়ান তারকা আন্দ্রে রাসেলের ব্যাট। যদিও খুব তাড়াতাড়ি তিনি ছন্দে ফিরবেন বলে আশ্বাস দিয়েছেন। সিএসকের বিরুদ্ধে বিধ্বংসী রাসেলকে দেখতে মুখিয়ে রয়েছেন নাইট সমর্থক থেকে টিম ম্যানেজমেন্ট।
 

512

প্যাট কামিন্স
কেকেআরের পেস বোলিং অ্যাটাকের অধিনায়ক তিনি। ছন্দেও ফিরেছেন অজি তারকা। আজ সিএসকের ব্যাটিং শক্তকে ধ্বংস করতে প্যাট কামিন্সের আগুনে বোলিংয়ের দিকেই তাকিয়ে রয়েছে কেকেআর সমর্থকরা।
 

 

612

বরুণ চক্রবর্তী
সুনীল নারিন, কুলদীপ যাদবের মত তারকারা যেখানে নিরাশ করছেন, সেখানে বল হাতে নজর কাড়ছেন কেকেআরের তরুণ স্পিনার বরুণ চক্রবর্তী। প্রতি ম্যাচেই উইকেট পাচ্ছেন তিনি। আজ সিএসকের বিরুদ্ধে তার ভেলকির উপর আস্থা রাখছে কেকেআর।
 

712

শেন ওয়াটসন
আইপিএলের প্রথম ৪টি ম্যাচে রান না পাওয়ায় শেন ওয়াটসনকে নিয়ে উঠছিল প্রশ্ন। তবে গত ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে অবিশ্বাস্য ৮৩ রানের ইনিংস খেলেছেন প্রাক্তন অজি তারকা। ফর্ম ধরে রাখতে মরিয়া ওয়াটসন।
 

812

ফাফ ডুপ্লেসি
প্রতিযোগিতার প্রথম থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন ফাফ ডুপ্লেসি। শেষ ম্যাচেও পঞ্জাবের বিরুদ্ধেও ৮৭ রানের ইনিংস খেলেছেন তিনি। কেকেআরের বিরুদ্ধেও ডুপ্লেসির চওড়া ব্যাটের উপর ভরসা রাখছেন সিএসকে সমর্থকরা।
 

912

অম্বাতি রায়ডু
আইপিএলের প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে চেন্নাইয়ের  জয়ে দুরন্ত ব্যাটিং করেছিলেন অম্বাতি রায়ডু। তারপর চোটের জন্য বাইরে চলে যান তিনি। তবে দু ম্যাচ ধরে দলে ফিরেছেন তিনি। তার ব্যাটে ফের রান আসার অপেক্ষায় রয়েছে সিএসকে শিবির। 
 

1012

এমএস ধোনি
বয়স ও ফিটনেস কিছুটা বাধা হয়ে দাঁড়ালেও, ধীরে ধীরে যে তিনি ছন্দে ফিরছেন তার ইঙ্গিত দিয়েছেন সিএসকে অধিনায়ক এমএস ধোনি। রানেও ফিরেছেন তিনি। কেকেআরের বিরুদ্ধে ধোনি ধামাকা দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে। 

1112

ডোয়েইন ব্রাভো
চেন্নাই সুপার কিংসের প্রধান অলরাউন্ডার ক্যারেবিয়ান তারকা ডোয়েইন ব্রাভো। এখনও নিজের সেরাটা দিতে না পারলেও, কেকেআরের বিরুদ্ধে ব্যাটে-বললে ছন্দে ফেরার অপেক্ষায় রয়েছেন ডিজে ব্রাভো।
 

1212

স্যাম কুরান
এবার আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন স্যাম কুরান। ব্যাটে-বলে সিএসকের নির্ভরযোগ্য ক্রিকেটার হয়ে উঠেছেন তিনি। কেকেআরের বিরুদ্ধে ব্রিটিশ তারকার জ্বলে ওঠার অপেক্ষায় সিএসকে সমর্থকরা। 

 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Sri Lanka: কলম্বোর ম্যাচ ড্র, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা আছে ভারতের?
Recommended image2
India vs Sri Lanka: সোনাল দিনুশার অবিশ্বাস্য লড়াই, কলম্বো টেস্ট বাঁচিয়ে নিল শ্রীলঙ্কা
Recommended image3
Aaryavir Sehwag-Anvay Dravid: ভারতীয় ক্রিকেটের নতুন প্রজন্ম, অনূর্ধ্ব-১৯ দলে দ্রাবিড়-সেহওয়াগের ছেলে
Recommended image4
IND vs SL Test 2026: শেষদিন দ্রুত চারটি উইকেট দরকার ভারতের! শ্রীলঙ্কা এগিয়ে মাত্র ১৬ রানে
Recommended image5
MS Dhoni: সিএসকে ম্যানেজমেন্টের সঙ্গে মতানৈক্য! কী সিদ্ধান্ত নেবেন ধোনি?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved