MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • কেকেআর বনাম মুম্বই ম্যাচে কোন কোন ক্রিকেটার হতে পারেন গেম চেঞ্জার, জেনে নিন এক নজরে

কেকেআর বনাম মুম্বই ম্যাচে কোন কোন ক্রিকেটার হতে পারেন গেম চেঞ্জার, জেনে নিন এক নজরে

আজ আইপিএে কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্সের মহারণ। প্রথম পর্বের সাক্ষাতে কেকেআরকে হারিয়েছিল মুম্বই। তাই আজ সেই বদলা নিতে মরিয়া দীনেশ কার্তিকের দল। অপরদিকে প্রথম পর্বের পুনরাবৃত্তি ঘটানোর বিষয়ে আত্মবিশ্বাসী রোহিত শর্মার দল। তবে দুই দলেই রয়েছে একাধিক স্টার প্লেয়ার যারা নিজেরাই গড়ে দিতে পারে ম্যাচে ভাগ্য। তো চলুন দেখা যাক আজ কেকেআর বনাম মুম্বই ম্যাচে নজরে কোন কোন তারকা। 

2 Min read
Author : Sudip Paul
| Updated : Oct 16 2020, 07:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

দীনেশ কার্তিক-
প্রথম দিকে একের পর এক ম্যাচে রান না পাওয়ায় কেকেআরের দীনেশ কার্তিকের ব্যাটিং নিয়ে উঠছিল নানা প্রশ্ন। তবে পঞ্জাব ম্যাচে দুরন্তভাবে রানে ফিরেছিলেন তিনি। ২৯ বলে ৫৮ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেছিলেন ডিকে। কিন্তু আরসিবির বিরুদ্ধে নিজের ফর্ম ধরে রাখতে পারেননি তিনি। আজ মুম্বইয়ের বিরুদ্ধে রানে ফিরতে মরিয়া তিনি।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

ইয়ন মর্গ্যান
কেকেআর মিডল অর্ডারের অন্যতম ভরসা তিনি।বেশ কয়েকটি ম্যাচে রানও করেছেন। প্রয়োজনের সময় ধরে ইনিংস খেলার পাশাপাশি স্লগ ওভারে বিধ্বংসী ইনিংস খেলার ক্ষমতা রয়েছে তারা। আজ মুম্বইয়ের বিরুদ্ধে বড় রান করতে মরিয়া মর্গ্যান।
 

310

আন্দ্রে রাসেল
এবছরের আইপিএলটা এখনও পর্যন্ত ভাল যাচ্ছে না কেকেআরের সবথেকে ম্যাচ উইনার আন্দ্রে রাসেলের। যদিও খুব তাড়াতাড়ি ছন্দে ফেরার কথা বলেছেন তিনি। রাসলের ফর্মে ফেরার অপেক্ষায় গোটা কেকেআর টিম ম্যানেজমেন্ট থেকে সমর্থকরা।
 

410

রাহুল ত্রিপাঠী
কয়েকটি ম্যাচ সুযোগ পেয়েই কেকেআর দলে তার প্রয়োজনীতা প্রমাণ করেছেন তরুণ ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠি। শেষ ম্যাচে রান না পেলেও, আজ মু্বইয়ের বিরুদ্ধে ফের রানে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। 
 

510

প্যাট কামিন্স-
কেকেআরের পেস বোলিং অ্যাটাকের সেরাল অস্ত্র তিনি। ভাল বোলিং করলেও,প্রতি ম্য়াচে উইকেট পাচ্ছেন না তিনি। প্রথম সাক্ষাতে মুম্বইয়ের বিরুদ্ধে ভাল বোলিং করতে পারেননি তিনি। তাই আজ রোহিত শর্মার দলের বিরুদ্ধে আগুনে বোলিং করে উইকেট পেতে মরিয়া অজি তারকা পেসার। 
 

 

610

রোহিত শর্মা
আইপিএলে রানের মধ্যে থাকলেও শেষ ম্য়াচে দিল্লির বিরুদ্ধে রান পাননি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। করেছিলেন মাত্র ৫ রান। তাই আজ কেকেআরের বিরুদ্ধে ফের একবার জ্বলে উঠতে মরিয়া হয়ে রয়েছেন হিটম্যান। 
 

710

কুইন্টন ডিকক
আইপিএলের প্রথম থেকে রান না পাওয়ায় প্রোটিয়া তারকাকে নিয়ে চিন্তা বাড়ছিল মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। কিন্তু পরপর কিছু ম্যাচে অনবদ্য ব্যাটিং করছেন কুইন্টন ডিকক। যা স্বস্তি দিয়েছে দলকে। সেই ফর্ম চালিয়ে যেতে মরিয়া প্রোটিয়া তারকা।
 

810

ইশান কিষাণ
দুরন্ত ফর্মে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের তরুণ তারকা ইশান কিষাণ। প্রতি ম্যাচে ধারাবাহিকভাবে রান করছেন তিনি। আজকে কেকেআরের বিরুদ্ধে মুম্বই সমর্থকরা মুখিয়ে রয়েছেন ইশান কিষাণের ব্যাটে বড় রান দেখার জন্য।
 

910

কায়রন পোলার্ড
বয়স বাড়লেও তার ধার যে এতটুকু কমেনি তা এবারও প্রমাণ করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্যারেবিয়ান তারকা কায়রন পোলার্ড। বিধ্বংসী ফর্মে রয়েছেন তিনি। আজও মুম্বই ব্য়াটিংয়ের শেষ কয়েক ওভারে পোলার্ডের ব্যাটে ধামাক দেখার অপেক্ষায় সকলে।
 

1010

জশপ্রীত বুমরা
প্রথম কয়েকটি ম্যাচে নিজের চেনা ছন্দে না থাকলেও যত প্রতিযোগিতা গড়াচ্ছে তত নিজের চেনা ফর্মে ফিরছেন বুমরা। আজ কেকেআরের বিরুদ্ধে আগুন ঝড়াতে মরিয়া তিনি।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Shapoor Zadran Death: ৩৮ বছর বয়সে আফগান কিংবদন্তি ক্রিকেটার জাদরানের মৃত্যু, শোকে ভেঙে পড়লেন রশিদ খানরা
Recommended image2
MS Dhoni Birthday: ধোনির জন্মদিনে রক্তদান শিবির, মহৎ উদ্যোগ অনুরাগীদের
Recommended image3
Sanju Samson Dropped: বিশ্বকাপের নায়ক সঞ্জু স্যামসন বাদ জাতীয় দল থেকেই, পরিবর্তে চমক
Recommended image4
Erling Haaland Records: ব্রাজিলের বিদায়ের মহানায়ক হাল্যান্ডের আছে তিনটি গিনিস রেকর্ড, জানুন এক নজরে
Recommended image5
England vs Australia: ইংল্যান্ডকে উড়িয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, লর্ডসে অজিরা লিখল নতুন ইতিহাস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved