MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • COVID 19: ফের সংক্রমণ বাড়ল রাজ্যে, কলকাতা- উত্তর ২৪ পরগণায় পেরোলো ১০০-র গণ্ডি

COVID 19: ফের সংক্রমণ বাড়ল রাজ্যে, কলকাতা- উত্তর ২৪ পরগণায় পেরোলো ১০০-র গণ্ডি

রাজ্যে আচমকাই  ফের বাড়ল  কোভিড সংক্রমণ। কলকাতা এবং উত্তর ২৪ পরগণায় পেরোলো ১০০-র গণ্ডি। শীর্ষে রয়েছে এবার উত্তর ২৪ পরগণা। দ্বিতীয় কলকাতা। বাংলাব্যাপী মৃত্য়ু সংখ্য়াও বেড়ে এইমুহূর্তে ৮ জেলায় এসে দাঁড়িয়েছে। বুধবারের  স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে আক্রান্ত হয়েছেন ৬৭৯ জন  এবং মৃত্যু বেড়ে  হয়েছে ১২ জনের। দেখুন বাংলা তথা কলকাতার কোভিড ক্যানভাস। 

2 Min read
Author : Asianet News Bangla
Published : Sep 02 2021, 08:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

  কোভিডের দ্বিতীয় তরঙ্গের দাপট আগের থেকে কমলেও ফের দৈনিক আক্রান্তের সংখ্যা ওঠা -নামা করছে  রাজ্যে।  তবে এবার বাংলায় মৃত্যুর সংখ্যা গত ২৪ ঘন্টায় বেড়েছে। কোভিডে এখনও মৃত্য়ু হচ্ছে বাংলার ৮ জেলায়। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

মৃত্যুর লিস্টে সেই ৮ জেলার লিস্টে শীর্ষে রয়েছে নদিয়া এবং উত্তর ২৪ পরগণা।   যদিও মৃত্য়ু শূন্য এখনও হতে পারেনি দার্জিলিং, বাঁকুড়া, পশ্চিম  বর্ধমান, হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা।

 

310


তবে এবার   মৃত্যু শূণ্য হয়েছে মুর্শিদাবাদ  ,কালিংপং,  উত্তর দিনাজপুর জেলা।  শহরে ভ্য়াকসিনের সংখ্য়া যত বাড়বে, ততোই আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা কমবে বলেই অনুমান বিশেষজ্ঞদের।

410

 বুধবারের   স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ১২ জন। নদিয়া এবং উত্তর ২৪ পরগণা জেলায় ৩ জনের মৃত্য়ু হয়েছে। দার্জিলিং, বাঁকুড়া, পশ্চিম  বর্ধমান, হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা জেলায়  ১ প্রাণ হারিয়েছেন। 
 

510


 বুধবারের  স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী,  কলকাতায় একদিনে আক্রান্তের সংখ্যা ১০৬ জন। এবং এখানে মোট  সংক্রমণের সংখ্যা ৩১২,৯৭৪ জন এবং  মোট মৃতের সংখ্যা ৫০০৯ জন। 

610


 এবারও  রাজ্যের সব জেলার থেকে এবারেও সংক্রমণ নিয়ে শীর্ষে উত্তর ২৪ পরগণা।  দ্বিতীয় কলকাতা। তবে উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্তের সংখ্যা পেরোলো ১০০-র গণ্ডি। 


 

710

 বুধবারের   স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, উত্তর ২৪ পরগণা একদিনে আক্রান্তের সংখ্যা ১১৬ জন। দক্ষিণ ২৪ পরগণায়  একদিনে আক্রান্তের সংখ্যা  ৫২ জন।  দার্জিলিং একদিনে আক্রান্তের সংখ্যা ৪৯ জন। 
 

810


 বুধবারের  স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,   একদিনে বাংলায় করোনা আক্রান্ত ৬৭৯ জন । যা আগের থেকে কিছুটা কমেছে।  পশ্চিমবঙ্গে এই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া ৮,৮০১ জন।

910


তবে এই মুহূর্তে কোভিড জয়ীর সংখ্যা বেড়েছে। নিঃশ্বাস নিচ্ছে হাসপাতাল গুলি।  স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮১ জন।  বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫, ২২, ০২৩ জন। 


 

1010


 স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী ১৮ জানুয়ারী সুস্থতার হার পেরিয়ে ৯৭ শতাংশ হয়েছিল। তারপর  দ্বিতীয় তরঙ্গে  ফের পতন হয়। মার্চের পর থেকে। তবে এরপর অভিশপ্ত প্রায় ৭ মাস পেরিয়ে গিয়েছে।  স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, রাজ্যে  সুস্থতার হার একদিনে এখনও ৯৮.২৪ শতাংশ। 


 

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
ফ্রি-তে বাসে চড়ার জন্য মহিলারা পাবেন ডিজিটাল স্মার্ট কার্ড, কোথায় আবেদন করবেন?
Recommended image2
Sealdah Local Train: শিয়ালদা ডিভিশনে একাধিক স্পেশাল ট্রেন চলবে, দেখে নিন রুট ও টাইম টেবিল
Recommended image3
Abhishek Banerjee: নির্বাচনী প্রচারে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ আদালতের
Recommended image4
বাংলার ১৫ লক্ষ মহিলা পাবেন ফ্রি-তে গ্যাস কানেকশন, সিলিন্ডারে ৩০০ টাকা ভর্তুকি
Recommended image5
RG Kar Hospital: নতুন করে খুলল আরজি কর মামলার ফাইল, CBI-কে নয়া নির্দেশ কলকাতা হাইকোর্টের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved