MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • তৃণমূলের 'দুয়ারে-দুয়ারে' কর্মসূচির পালটা 'গৃহযাত্রা' বিজেপির, নয়া কর্মসূচির সূচনায় কৈলাস

তৃণমূলের 'দুয়ারে-দুয়ারে' কর্মসূচির পালটা 'গৃহযাত্রা' বিজেপির, নয়া কর্মসূচির সূচনায় কৈলাস

তৃণমূলের দুয়ারে দুয়ারে কর্মসূচির পালটা নিল বিজেপিও। জেলা জুড়ে গৃহযাত্রা অভিযান শুরু করল বিজেপি। উত্তর ২৪ পরগনায় এই কর্মসূচির সূচনা করলেন কৈলাস বিজয়বর্গীয়। বাড়ি বাড়ি ঘুরে লিফলেট বিলি করলেন তিনি। রাজ্য জুড়ে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে হিংসা, দুর্নীতির অভিযোগ তুলে বাড়ি বাড়ি 'আর নয় অন্যায়' কর্মসূচির লিফলেট বিলি করা হয়।

1 Min read
Author : Asianet News Bangla
Published : Dec 05 2020, 03:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

বাংলায় বিধানসভা ভোটের আগে জনসংযোগ বাড়াতে বিভিন্ন কর্মসূচি নিয়েছে সব রাজনৈতিক দল। 'চলুন মাস্টারমশাই বাড়ি বাড়ি', 'দুয়ারে-দুয়ারে' সহ একাধিক কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। এবার তৃণমূলের পালটা কর্মসূচি নিল বিজেপিও।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26


উত্তর ২৪ পরগনায় তৃণমূলের 'দুয়ারে-দুয়ারে' কর্মসূচির পালটা 'গৃহযাত্রা' কর্মসূচি নিয়েছে বিজেপি। বিজেপির এই নয়া কর্মসূচির সূচনা করেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।

36

বারাসতের সত্যনারায়ণ পল্লিতে এই 'গৃহযাত্রা' কর্মসূচির সূচনা করেন কৈলাস। শনিবার দুপুর বারোটা নাগাদ কামখ্যা মন্দিরে পুজো দেন তিনি। এরপর, মন্দির সংলগ্ন বেশ কয়েকটি বাড়িতে যান কৈলাস। 'গৃহযাত্রা' কর্মসূচি নিয়ে বিজেপির জন্য জনসংযোগ বৃদ্ধি করেন।

46

মন্দির সংলগ্ন এলাকায় কয়েকটি বাড়িতে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির কর্মসূচি 'আর নয় অন্যায়' এর লিফলেট বিলি করেন কৈলাস বিজয়বর্গীয়। বারাসতের রথতলা ময়দানে জড়ো হন কয়েকশো বিজেপি কর্মী সমর্থক।

56

রথতলা ময়দান থেকে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়কে স্বাগত জানান বিজেপি কর্মীরা। সেখান থেকে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ বৃদ্ধি করেন তিনি।

66

বারাসত বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায় জানান, মানুষের সঙ্গে জনসংযোগ রক্ষায় এই কর্মসূচি নেওয়া হয়েছে। রাজ্যে যে প্রতিনিয়ত অন্যায় চলছে, সেজন্য সাধারণ মানুষকে সজাগ করত এই জনসংযোগের প্রয়োচজন রয়েছে বলেও জানান তিনি।

About the Author

AN
Asianet News Bangla
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kolkata: কলকাতার জনবহুল অঞ্চলে ক্যাবের ভিতর থেকে উদ্ধার এক ব্যক্তির পা বাঁধা দেহ!
Recommended image2
অন্নপূর্ণা যোজনার টাকা পেতে অক্টোবরই সবচেয়ে গুরুত্বপূর্ণ! সেপ্টেম্বরে টাকা পেলেও এবার বাদ পড়তে পারেন?
Recommended image3
Now Playing
PM Modi 25 Years: ২৫ বছরের রাজনৈতিক যাত্রা! মোদীর বিশেষ দিনে কেন গুরুত্বপূর্ণ শুভেন্দুর ভূমিকা?
Recommended image4
যোগ্য হলে ফর্ম ৬ জমা দিন! নির্বাচন কমিশনের নিয়ম মেনেই SIR, স্পষ্ট বার্তা CEO-র
Recommended image5
PM Modi Amit Shah: মহালয়ার বিশেষ অনুষ্ঠানে কলকাতায় আসার কথা ছিল তাদের! কিন্তু সফর বাতিল করলেন মোদী-শাহ, কেন?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved