MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Indus Waters Treaty
TN DA Hike
SSC CASE
Bekar Bhata
Annapurna Yojana
Annapurna Bhandar Online Application
Punjab DA Hike
Janmashtami 2026 Date
8th Pay Commission
West Bengal DA Date
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • চিকিৎসা সংক্রান্ত খরচ গোপন, কলকাতার ৬ হাসপাতালের বিরুদ্ধে মামলা স্বাস্থ্য কমিশনের

চিকিৎসা সংক্রান্ত খরচ গোপন, কলকাতার ৬ হাসপাতালের বিরুদ্ধে মামলা স্বাস্থ্য কমিশনের

কলকাতার একাধিক বেসরকারি হাসপাতালে কমিশনের অ্যাডভাইজরি মেনে চিকিৎসা পরিষেবা সংক্রান্ত খরচের তালিকা প্রকাশ করা হয়নি। এবার এর প্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে  ৬ টি বেসরকারি হাসপাতালের বক্তব্য জানতে চাইল স্বাস্থ্য কমিশন। বৃহস্পতিবার অ্যাপোলো, আনন্দপুর ফর্টিস, রুবি, আমরি মুকুন্দপুর, সিএমআরআই এবং ডিসান হাসপাতালের ক্ষেত্রে ১৫ নম্বর অ্যাডভাইজরি লঙ্ঘন ধরা পড়ে। ওই ৬ টি হাসপাতালের কাছেই এদিন কমিশন ২৫ সেপ্টেম্বরের মধ্যে তাদের বক্তব্য জানানোর জন্য বলেছে। ঘটনাচক্রে, মেডিকা, আর এন টেগোরের ক্ষেত্রেও নতুন অ্যাডভাইজ়রিতে যেভাবে খরচের তালিকা রোগীর পরিজনদের জানাতে বলেছে তা দেখা যায়নি। প্রশ্ন উঠেছে বোর্ড কোথায় রয়েছে, কিন্তু উত্তর মেলেনি। 

2 Min read
Author : Asianet News Bangla
| Updated : Sep 05 2020, 01:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

কলকাতার একাধিক বেসরকারি হাসপাতালে কমিশনের অ্যাডভাইজরি মেনে চিকিৎসা পরিষেবা সংক্রান্ত খরচের তালিকা প্রকাশ করা হয়নি। এবার এর প্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে  ৬ টি বেসরকারি হাসপাতালের বক্তব্য জানতে চাইল স্বাস্থ্য কমিশন।   ৬ টি বেসরকারি হাসপাতালের মধ্যে ডিসানের নামও রয়েছে।( ছবিতে দিসান হাসপাতাল)

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27

 কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,  ১৫ নম্বর অ্যাডভাইজরি মানা হচ্ছে না জানতে পেরে দ্বিতীয়বার স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল কমিশন। উল্লেখ্য, এর আগে অন্য একটি ঘটনায় ডিসানের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ করা হয়েছিল। অভিযোগ সত্যি হলে বেসরকারি হাসপাতালগুলিকে দ্রুত ওই অ্যাডভাইজরি কার্যকর করতে হবে। ৬ টি হাসপাতালের মধ্যে অভিযুক্ত ফর্টিস হাসপাতালও।
 

37

 প্রসঙ্গত গত ২২ অগস্ট ১৫ নম্বর অ্যাডভাইজরির মাধ্যমে রাজ্যের সব কটি বেসরকারি হাসপাতালকে চিকিৎসা পরিষেবার প্রতিটি বিভাগে কত খরচ সেটা রোগীর পরিজনদের জানাতে হাসপাতাল চত্বরে ডিসপ্লে-বোর্ড টাঙানোর কথা বলা হয়েছিল।  ১৫ নম্বর অ্যাডভাইজরি লঙ্ঘন করেছে সিএমআরআই।

47

অ্যাডভাইজরির বক্তব্য , হাসপাতালের রিসেপশন, ক্যাশ কাউন্টার এবং ঢোকার মুখে সেই ডিসপ্লে-বোর্ড যেন রোগীর পরিজনদের দৃষ্টি আকর্ষণ করে। ২০১৭ সালের ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট আইনেও সেই কথা বলা হয়েছিল। কিন্তু কমিশনের পর্যবেক্ষণ হল, বেসরকারি হাসপাতালগুলি সেই নির্দেশ ঠিকমতো অনুসরণ করছে না। ১৫ নম্বর অ্যাডভাইজরিতে তাই সেই পর্যবেক্ষণের কথা মনে করিয়ে দেওয়া হয়। কিন্তু নিয়ম ভেঙে  অভিযুক্ত অ্যাপোলো হাসপাতাল।

57

বৃহস্পতিবার অ্যাপোলো, আনন্দপুর ফর্টিস, রুবি, আমরি মুকুন্দপুর, সিএমআরআই এবং ডিসান হাসপাতালের ক্ষেত্রে ১৫ নম্বর অ্যাডভাইজরি লঙ্ঘন ধরা পড়ে। ওই ৬ টি হাসপাতালের কাছেই এদিন কমিশন ২৫ সেপ্টেম্বরের মধ্যে তাদের বক্তব্য জানানোর জন্য বলেছে। ছবিতে আমরি হাসপাতাল।

67

আর এন টেগোরের ক্ষেত্রেও  চিকিৎসা-সংক্রান্ত খরচের তালিকা প্রকাশ করা হয়নি। তাই রোগীর পরিজনদের কাছে তা অধরাই থেকে গিয়েছে। 
 

77

মেডিকাও নতুন অ্যাডভাইজরির নিয়ম মেনে  খরচের তালিকা ডিসপ্লে বোর্ডে দেয়নি । মেডিকার রিসেপশন কাউন্টারে কর্তব্যরত এক কর্মীর জানান, এ ধরনের ডিসপ্লে বোর্ড নেই। খরচের তালিকা সম্পর্কে জানার জন্য তিনি অ্যাডমিশন কাউন্টারে পাঠিয়ে দেন।

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Composite School Grant: স্কুলে সাপের কামড়ে তোলপাড়, কম্পোজ়িট গ্রান্ট বিতর্ক নিয়ে ঠিক কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Recommended image2
Bengal Richest Person: ৯৫ বছর বয়সে ৫৫ হাজার কোটির মালিক, ইনিই পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী ব্যক্তি
Recommended image3
TMC Office: ক্যামাক স্ট্রিটের অফিসে স্থিতাবস্থা, আপাতত স্বস্তিতে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়
Recommended image4
Durga Puja 2026: ক্ষমতা বদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! কমিটিতে তৃণমূলের পরিবর্তে মুখ বিজেপির
Recommended image5
Bangladesh News: মির্জাগালিব স্ট্রিট কাণ্ডের জের, কলকাতায় আগত বাংলাদেশিদের জন্য নয়া নির্দেশিকা জারি ডেপুটি হাইকমিশনের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved