MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • হাজার নিয়ম করেও দূরত্ব বিধি শিঁকেয়,নতুন ফরমান জারি করতে চলেছে মেট্রো

হাজার নিয়ম করেও দূরত্ব বিধি শিঁকেয়,নতুন ফরমান জারি করতে চলেছে মেট্রো

মেট্রো রেলে সামাজিক দূরত্ব মানতে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। ই-পাস  থেকে শুরু করে চিহ্ন দিয়ে তৈরি  করা হয়েছে বসার জায়গা। তবুও বাগে আসছে না পরিস্থিতি। অফিস টাইমে প্রথম দুই কামরায় ভিড়ে গাদাগাদি  অবস্থার সৃষ্টি হচ্ছে হামেশায়। বেগতিক দেখে এই সময় রেক বাড়ানোর কথা ভাবছে মেট্রো কর্তৃপক্ষ।

1 Min read
Author : Asianet News Bangla
| Updated : Sep 23 2020, 01:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

এলাম,গেলাম, উঠে পড়লামের দিন শেষ হয়েছে আগেই। করোনা পরিস্থিতিতে মেট্রো চালাতে নেওয়া হয়ছে হাজারো পদক্ষেপ। ই-পাস ছাড়াও সামাজিক দূরত্ব মানতে মেট্রোয় কাটা চিহ্ণ দেওয়া হয়েছে বসার জায়গায়। কিন্তু তাতেও কাজ হচ্ছে না। অফিস টাইমে রোখা যাচ্ছে না ভিড়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25

প্রতি স্টেশনে এখন ২০-র পরিবর্তে ৩০ সেকেন্ড দাঁড়ায় মেট্রো। যাত্রীদের গাদাগাদি করে স্টেশনে নামা রুখতেই এই সিদ্ধান্ত। যদিও সেই নিয়ম মানা হচ্ছে না বেশির ভাগ ক্ষেত্রেই।  যাত্রীরা তাড়াতাড়ি  নামতে ভিড় জমাচ্ছেন দরজার সামনে। ট্রেনে ওঠার সময়েও একই অবস্থা।

35

যাত্রীদের ট্রেনের প্রথম দুই কামরার সামনে ভিড় করতে দেখেও অনেক ক্ষেত্রেই কিছু বলছেন না নিরাপত্তারক্ষীরা। এই বজ্র আঁটুনি ফসকা গেঁরোর ফলেই বাড়ছে করোনা সংক্রমণের আশঙ্কা।

45

একটি গবেষণা বলছে, একজন করোনা আক্রান্ত  ব্যক্তি একসঙ্গে ৬৭ জনকে সংক্রমিত করতে পারেন। যা চিন্তায় রাখছে মেট্রো রেল কর্তৃপক্ষকে। যার জন্য় এবার মেট্রোতে সচেতনতার বার্তা ছাড়াও নিরাপত্তারক্ষীদের আরও সক্রিয় হতে বলা হবে।

55

মেট্রোর এই পরিস্থিতির খবর কানে গিয়েছে মেট্রো রেলের ম্যানেজার মনোজ যোশীর। অবিলম্বে অফিস টাইমে ১২ মিনিটের পরিবর্তে ৮ মিনিট  অন্তর রেক চালানোর প্রস্তাব করেছেন তিনি। তবে  ঠিক কবে থেকে এই ফরমান জারি হবে তা বলেননি তিনি। 
 

About the Author

AN
Asianet News Bangla
Latest Videos
Recommended Stories
Recommended image1
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কতটা অংশ অবৈধ, স্ট্যাটাস রিপোর্ট তলব হাইকোর্টের
Recommended image2
Calcutta High Court: কোথায় রয়েছেন রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন? কড়া নির্দেশ আদালতের
Recommended image3
Duty Hours: অফিসে ঢুকতে হবে সকাল ১০টার মধ্যে, না ঢুকলে…! সরকারি কর্মীদের নয়া নির্দেশিকা নবান্নর
Recommended image4
Firhad Hakim: মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম, কলকাতা পুরসভাও হাতছাড়া তৃণমূলের!
Recommended image5
Now Playing
Trinamool Congress: ঋতব্রতর বাজিমাত! ভেঙে টুকরো টুকরো মমতার তৃণমূল, দায়িত্ব পেলেন কারা? দেখুন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved