MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • কুমার শানু থেকে ঋতুপর্ণা, ২০২২-এ বঙ্গভূষণ সম্মানের তালিকায় কারা?

কুমার শানু থেকে ঋতুপর্ণা, ২০২২-এ বঙ্গভূষণ সম্মানের তালিকায় কারা?

২৫ জুলাই, সোমবার নজরুল মঞ্চে আয়োজিত হল পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত ‘বঙ্গভূষণ’ সম্মান অনুষ্ঠান। পুরস্কার তুলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। 

2 Min read
Author : Sahely Sen
Published : Jul 26 2022, 08:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

২৫ জুলাই, সোমবার নজরুল মঞ্চে আয়োজিত হল পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত ‘বঙ্গভূষণ’ সম্মান অনুষ্ঠান। বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করা হল এক ঝাঁক তারকাকে। তাঁদের হাতে পুরস্কার তুলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মান প্রাপকদের নিজের সই করা চিঠি প্রেরণ করে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি নিজেই। প্রসঙ্গত উল্লেখ্য, নোবেল জয়ী বঙ্গ সন্তান অমর্ত্য সেনকে আমন্ত্রণ জানানো হলেও দেশের বাইরে থাকার কারণে তিনি এই সম্মান গ্রহণ করতে আসতে পারেননি।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27

নিজ নিজ ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব প্রদর্শনের জন্য গুনী ব্যক্তিদের বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ সম্মান প্রদান করে পশ্চিমবঙ্গ সরকার। ২০২২-এ বঙ্গভূষণ সম্মানে সম্মানিত হলেন বিশিষ্ট অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

37

বাংলার ‘মহানায়ক’ খেতাব জিতে নিয়েছিলেন বছর কয়েক আগেই, এবার অভিনেতা তথা বাংলা সিনেমার বিশিষ্ট প্রযোজক দেব অর্থাৎ দীপক অধিকারী ভূষিত হলেন ‘বঙ্গভূষণ’ সম্মানে। রাজ্য সরকারের তরফে পাঠানো আমন্ত্রণ পত্র শেয়ার করে এই খবর আগেই শেয়ার করেছিলেন তিনি।

47

২০২২ সালের বঙ্গবিভূষণ পুরস্কার পেয়ে অত্যন্ত আনন্দিত বলি দুনিয়ার প্রখ্যাত গায়ক তথা বাঙালি শিল্পী অভিজিৎ ভট্টাচার্য। 

57

'গত ৩৫ বছর ধরে গান গেয়ে যাচ্ছি, এমন সম্মান দিদিই প্রথম দিলেন পশ্চিমবঙ্গ থেকে। আর বাঙালি হিসাবে এটাই আমার কাছে সবথেকে বড় সম্মান।', বঙ্গবিভূষণ পুরস্কার পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আবেগঘন মন্তব্য বিখ্যাত গায়ক কুমার শানুর।
 

67

বহু জাতীয় খেতাব জিতে নেওয়ার পর এবার বাংলা থেকেও যোগ্য সম্মান। ‘বঙ্গভূষণ’ সম্মান পেয়ে গর্বিত বাংলার কালজয়ী পরিচালক তথা বাঙালির অত্যন্ত প্রিয় অভিনেতা সৃজিত মুখোপাধ্যায়।
 

77

এছাড়াও এবছর এই সম্মান দেওয়া হল ইন্দ্রানী হালদার, জিৎ গঙ্গোপাধ্যায়, কৌশিকী চক্রবর্তী, জুন মালিয়া, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, লীনা গঙ্গোপাধ্যায়, ইমন চক্রবর্তী, সোহম চক্রবর্তী, শ্রেয়া ঘোষাল, অর্থনীতিবিদ কৌশিক বসু,  বিশিষ্ট শিল্পপতি তথা ইমামি কর্তা রাধেশ্যম গোয়েঙ্কা, সাহিত্যিক আবুল বাশার ও বিজ্ঞানী বিকাশ সিংহ ও আরও বহু জ্ঞানীগুণী ব্যক্তিদের। ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মানিত হল কলকাতার তিনটি বিখ্যাত ফুটবল ক্লাব – ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান।

About the Author

SS
Sahely Sen
সহেলী সেন, সাব-এডিটর- কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি-তে স্নাতক। বাংলা থিয়েটার গ্রুপের হয়ে ভারত ও বাংলাদেশের মঞ্চে অভিনয় করেছেন। ২০১৯ সালে Yrals-এর হাত ধরে সাংবাদিকতায় অভিষেক। পিপার মিডিয়া এবং টিভি ৯ বাংলাতেও কনটেন্ট রাইটার হিসাবে কাজ করেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়

Latest Videos
Recommended Stories
Recommended image1
Durga Puja 2026: মহালয়ার দিন বিরাট অনুষ্ঠান রাজ্যে! জানিয়ে দিলেন শুভেন্দু, আসতে পারেন প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীও
Recommended image2
Eviction in Kolkata: বেআইনি জবরদখল এবং নির্মাণ ভাঙার ক্ষেত্রে কোনও অশান্তি বরদাস্ত নয়! কড়া অবস্থান নিল লালবাজার
Recommended image3
Abhishek Banerjee PA: ক্যামাক স্ট্রিটকাণ্ডে থানায় হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Recommended image4
Kolkata Tram: কলকাতার রাস্তায় চলবে অস্ট্রেলিয়ার মডেলের ট্রাম! কবে থেকে শুরু হবে কাজ
Recommended image5
Kolkata Weather Forecast: অতি সক্রিয় নিম্নচাপের জেরে বুধেও দিনভর বৃষ্টিতে ভিজবে কলকাতা, কবে কমবে দুর্যোগ?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved