- Home
- West Bengal
- Kolkata
- কোভিডে নয়া স্ট্রেনে আক্রান্ত কলকাতা, 'বাংলায় নাইট কার্ফু নয়', কেন্দ্রের পরামর্শ নিল না রাজ্য
কোভিডে নয়া স্ট্রেনে আক্রান্ত কলকাতা, 'বাংলায় নাইট কার্ফু নয়', কেন্দ্রের পরামর্শ নিল না রাজ্য
বর্ষশেষে কোভিড আক্রান্তের সংখ্যা কমেছে। কোবিডের নয়া স্ট্রেন নিয়ে আশঙ্কায় নড়েচড়ে বসেছে প্রশাসন। তবে উল্লেখ্য, 'বাংলায় এখনই নাইট কার্ফু নয়', জানিয়েছেন মুখ্যসচিব। লন্ডন ফেরত ইতিমধ্যেই ২ বিমান যাত্রী কোবিডের নয়া স্ট্রেনে আক্রান্ত। একই বিমানে আসা আরও ২২২ জনের নমুনা পরীক্ষা হবে। বুধবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,একদিনে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৩২৬ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ১২৩,০৩৩ জন। এই অবস্থায় চরম উৎকন্ঠায় স্বাস্থ্য ভবন। তাহলে বাংলায় বর্ষশেষে কোভিড পরিস্থিতি কী, একবার দেখে নেওয়া যাক।
15

বুধবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, বাংলায় একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ২৮ জন এবং এর মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছে ৮ জন এবং উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ৯ জনের। বাংলায় মোট মৃতের সংখ্যা ৯,৬৮৩ জন। কলকাতায় মোট মৃতের সংখ্যা ২,৯৪৫।
Add Asianetnews Bangla as a Preferred Source

25
বুধবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৩২৬ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ১২৩,০৩৩ জন। রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্ত ৫৫০,৮৯৩ জন।
35
উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ৩২৫ জন। তবে দৈনিক সংক্রমণ কমলেও এবার সব জেলাকে পিছনে ফেলে করোনায় প্রথম স্থানে কলকাতা, দ্বিতীয় উত্তর ২৪ পরগণা । এদিকে একদিনে বাংলায় করোনা আক্রান্ত ১,১৭৮ জন।
45
বুধবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, রাজ্যে এই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া ১২ হাজার ৭৮৮ কমে ১২ হাজার ৩৮১ জন ।
55
বুধবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫৫৭ জন। তাই বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫২৭,২৭২ জন থেকে ৫২৮,৮২৯ জন। সুস্থতার হার ৯৫.৯৯ শতাংশ।
Latest Videos