MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • প্রতি ঘন্টায় বদলাবে ই-পাসের রঙ, নয়া নিয়ম চালু কলকাতা মেট্রোয়

প্রতি ঘন্টায় বদলাবে ই-পাসের রঙ, নয়া নিয়ম চালু কলকাতা মেট্রোয়

করোনা আবহে কলকাতা মেট্রোয় জারি করা হয়েছে একাধিক নতুন নিয়ম। স্টেশনে প্রবেশ করার জন্যে প্রথমে দেখাতে হবে ই-পাস। সকাল ৮টা থেকে রাত ৮টা অবধি প্রতি ঘন্টায় ই-পাসের আলাদা আলাদা রঙ হবে। পাশপাশি মেট্রো স্টেশন গুলিতে পান, গুটখার চিহ্ন ধুয়ে মুছে সাফ।  স্টেশনে নামার, ওঠার সিঁড়ি পরিস্কার করা হয়েছে। ঝকঝকে করছে প্ল্যাটফর্ম ও মেট্রোর ভিতরেও। করোনা আবহে যদি কেউ এর পরেও স্টেশন চত্বরে  পিক বা থুতু ফেলে নোংরা করেন তাহলে তাকে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। যাত্রীদের এই বিষয়ে সচেতন করতে মেট্রো স্টেশনের দেওয়ালে পোস্টার ঝোলানো হয়েছে।

2 Min read
Author : Asianet News Bangla
| Updated : Sep 09 2020, 10:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

করোনা আবহে কলকাতা মেট্রোয় জারি করা হয়েছে একাধিক নতুন নিয়ম।  থুতু ফেললেই জরিমানা ৫০০ টাকা। যাত্রীদের এই বিষয়ে সচেতন মেট্রো স্টেশনে ইতিমধ্যেই দেওয়া হয়েছে পোস্টার। 

28

পান, গুটখার চিহ্ন ধুয়ে মুছে সাফ।  স্টেশনে নামার, ওঠার সিঁড়ি পরিস্কার করা হয়েছে। ঝকঝকে করছে প্ল্যাটফর্ম ও মেট্রোর ভিতরেও। করোনা আবহে যদি কেউ এর পরেও স্টেশন চত্বরে  পিক বা থুতু ফেলে নোংরা করেন তাহলে তাকে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। যাত্রীদের এই বিষয়ে সচেতন করতে মেট্রো স্টেশনের দেওয়ালে পোস্টার ঝোলানো হয়েছে।


 

38


 মেট্রো স্টেশনে  প্রবেশ করতে একটি গেট ব্যবহার করতে দেওয়া হবে এবং যাত্রীদের বেরিয়ে আসার জন্যে একটি গেট থাকবে। স্টেশনে প্রবেশ করার জন্যে প্রথমে দেখাতে হবে ই-পাস। সকাল ৮টা থেকে রাত ৮টা অবধি প্রতি ঘন্টায় ই-পাসের আলাদা রঙ হবে। 

48

১২ ঘন্টার সেই রঙের তালিকা দেওয়া হবে আরপিএফের কাছে। তালিকা থাকবে মেট্রো রেল পুলিশের কাছে। তারা প্রতি ঘন্টার কালার কোড দেখে বুঝে যাবেন। এবং ই-পাস হাতে থাকা ব্যক্তিকে স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

 

58


ই-পাস দেখিয়ে এন্ট্রি গেট দিয়ে ভেতরে প্রবেশ করার পর স্টেশনে প্রবেশের সময় থাকবে হ্যান্ড স্যানিটাইজার টাব। মেটাল ডিটেক্টর ডোর পেরোনোর পরেই হাত পরিষ্কার করতে হবে।   

68


হ্যান্ড স্যানিটাইজার হবার পরে তিনি চলে যাবেন ফ্ল্যাপ গেট অবধি। সেখানে গিয়ে তিনি স্মার্ট কার্ড ছোঁয়াবেন। এরপরে মিলবে ভেতরে প্রবেশের অনুমতি। যদিও বিভিন্ন স্টেশনে টিকিট কাউন্টারের সামনেই থাকছে নির্দিষ্ট দুরত্ব বজায় রেখেই লাইন। হলুদ স্টিকারের লাইন।
 

78

  প্ল্যাটফর্মের মধ্যেও থাকছে একই রকম ব্যবস্থা। প্ল্যাটফর্মের আসনে দুরত্ব মেনে বসার ব্যবস্থা করা হয়েছে। ৪ টি আসনের মধ্যে মাঝের ২ টি আসন বসা যাবে না। ক্রস চিহ্ন ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। বসা যাবে দু'প্রান্তের আসনে। এছাড়া রেকের মধ্যেও থাকছে একই রকম বসার ব্যবস্থা। মোট আসনের এক তৃতীয়াংশ বসার ব্যবস্থা থাকছে। আসনেও ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। 

88

সূত্রের খবর বৃহস্পতিবার ই-পাস কী ভাবে ব্যবহার করা যাবে সেটা জানিয়ে দেবে মেট্রো কর্তৃপক্ষ। রবিবার নিট পরীক্ষার দিনে ডেমো রান হবে। সব কিছু ঠিক থাকলে সোমবার  থেকেই চাকা গড়াতে চলেছে কলকাতা মেট্রোর।


 

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Mamata vs Samik: 'তৃণমূল শেষ, নিভে যাওয়ার আগে প্রদীপ জ্বলছে!' মমতার মন্তব্যের পাল্টা দিলেন শমীক!
Recommended image2
Now Playing
Suvendu Adhikari: '৪ তারিখের পর ডিজে বাজবে...' অভিষেকের মন্তব্যের কী জবাব দিলেন শুভেন্দু?
Recommended image3
বড় খবর: আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা! লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে হঠাৎ বিরাট আপডেট নবান্নের
Recommended image4
Rapper Manchu Dada: তৃণমূলের আমলে একের পর এক দুর্নীতির অভিযোগ, 'মাঞ্চু দাদা'-র র‍্যাপ ভিডিও ভাইরাল
Recommended image5
Weather Kolkata: চড়তে শুরু করেছে পারদ! কলকাতায় কদিন থাকবে এই অস্বস্তিকর আবহাওয়া?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved