MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Oil Price Today: আজ পেট্রোল-ডিজেলের দাম কমল কি কলকাতায়, জানুন দেশের একাধিক শহরের জ্বালানীর দর

Oil Price Today: আজ পেট্রোল-ডিজেলের দাম কমল কি কলকাতায়, জানুন দেশের একাধিক শহরের জ্বালানীর দর

বৃহস্পতিবার পেট্রোল ও ডিজেলের (Petrol and Diesel Price) নতুন দাম প্রকাশ করেছে  সরকারি তেল সংস্থা (Govt Oil Organisation)। তবে দাম কমার আশায় আশায় দিন কাটাচ্ছে পশ্চিমবঙ্গবাসী। বিশেষ করে ইতিমধ্যেই বিশেষ শর্তে প্রতি লিটার পেট্রোলের দাম ২৫ টাকা করে ছাড় দেবার ঘোষণা করেছে ঝাাড়খণ্ড সরকার।বৃৃহস্পতিবার কলকাতা সহ দেশের একাধিক শহরের পেট্রোল এবং ডিজেলের দাম কমল কি,  চলুন তাহলে দেখে নেওয়া যাক। 

3 Min read
Author : Web Desk - ANB
Published : Dec 30 2021, 10:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

বৃহস্পতিবার ইতিমধ্যেই পেট্রোল ও ডিজেলের (Petrol and Diesel Price) নতুন দাম প্রকাশ করেছে  সরকারি তেল সংস্থা (Govt Oil Organisation)।আইওসিএল -র  Indian Oil Corporation Ltd) ওয়েবসাইট অনুযায়ী, বৃৃহস্পতিবার  কলকাতায় পেট্রোলের দাম রয়েছে প্রতি লিটারে ১০৪ টাকা ৬৭ পয়সা। এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯ টাকা ৭৯ পয়সা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

কলকাতার পাশপাশি দেশের বাকি তিন শহরেও এদিন জ্বালানীর দাম বাড়েনি।চেন্নাইতেও লিটার প্রতি পেট্রোল এবং ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। অআইওসিএল -র  Indian Oil Corporation Ltd) ওয়েবসাইট অনুযায়ী, চেন্নাইতে লিটার প্রতি পেট্রেলের দাম ১০১ টাকা ৪০ পয়সা এবং ডিজেলের দাম ৯১ টাকা ৪৩ পয়সা।

310

আইওসিএল -র  Indian Oil Corporation Ltd) ওয়েবসাইট অনুযায়ী, বৃৃহস্পতিবার বাণিজ্য নগর মুম্বইতে জ্বালানীর দাম অপরিবর্তিত রয়েছে।  মুম্বইতে  লিটার প্রতি পেট্রেলের দাম ১০৯ টাকা ৯৮ পয়সা এবং ডিজেলের দাম ৯৪ টাকা ১৪ পয়সা।

410

আইওসিএল -র  Indian Oil Corporation Ltd) ওয়েবসাইট অনুযায়ী, বৃৃহস্পতিবার  দিল্লিতে  লিটার প্রতি পেট্রেলের দাম ৯৫ টাকা ৪১ পয়সা এবং ডিজেলের দাম ৮৬ টাকা ৬৭ পয়সা। মেট্রো শহরগুলিতে দেখতে গেলে দিল্লিতেই সবচেয়ে সস্তা পেট্রোল ও ডিজেল।

510

 আইওসিএল -র  Indian Oil Corporation Ltd) ওয়েবসাইট অনুযায়ী, বৃৃহস্পতিবার   এই চার শহরের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি করছে ফিল্ম নগরী মুম্বই। উল্লেখ্য, কয়েকদিন আগে দেশের রাজধানী দিল্লিতে পেট্রোলের উপর ভ্যাট ৩০ শতাংশ কমিয়ে ১৯.৪০ শতাংশ করেছিল দিল্লি সরকার। তাই দিল্লিতে প্রতি লিটারে পেট্রোলের দাম প্রায় ৮ টাকা ৫৬ পয়সা কমেছিল।

610

অপরদিকে ঝাড়খণ্ডে পেট্রোলের দাম ২৫ টাকা কমানো হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)। তবে ক্রমবর্ধমান পেট্রোলের দামের মাঝে এই সুবিধা কেবলমাত্র দুই চাকার গাড়ির চালকেরাই পেতে পারে। আর এই ঘোষণার পরেই সারা দেশের বাকি রাজ্যগুলির গ্রাহকরাও দাম কমার আশায় বসে রয়েছে।

710

 ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন টুইট করে জানিয়েছেন, প্রতিনিয়ত পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে। যার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে গরীব ও মধ্যবিত্ত মানুষ। তাই সরকার, রাজ্যস্তরে দুই চাকার গাড়ির জন্য প্রতি লিটার পেট্রোলে ২৫ টাকা ছাড় দেবে। ২০২২ সালের ২৬ জানুয়ারী থেকেই এই পরিষেবা পাওয়া যাবে, বলে জানিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ।

810

মূলত পেট্রোল ও ডিজেল ইস্য়ুতেই  রাজনৈতিক উত্তাপ বেড়েছে ঝাড়খণ্ডে। পেট্রোল ও ডিজেলের উপর ভ্যাট কমাতে বিজেপি ও কংগ্রেসের মধ্যে সংঘাত অব্যাহত। ভ্যাট ২২ শতাংশ থেকে ১৭ শতাংশে কমানোর দাবিতে ২১ ডিসেম্বর একদিনের জন্য ধর্মঘট করেছিল ঝাড়খণ্ড ডিলারস পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশন।

910

উল্লেখ্য, ৪ নভেম্বর  কেন্দ্র জ্বালানির দাম কমানোর সিদ্ধান্ত নেওয়ার পর আর জ্বালানির দাম বাড়েনি।আন্তর্জাতিক বাজারে অপরিষোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৭০ ডলারের নিচে নেমে গিয়েছে। প্রসঙ্গত, বৈদেশিক মুদ্রা হারের সঙ্গে আন্তর্জাতিক বাজার মূল্যের উপর ভিত্তি করেই অপরিষোধিত পেট্রোল ও ডিজেলের দাম প্রতিদিন আপডেট করা হয়।

1010

তেল বিপণন সংস্থাগুলি প্রতিদিন আলোচনার পরেই পেট্রোল ও ডিজেলের মূল্য ধার্য করে। সারা দেশে কেন্দ্র পেট্রোল এবং ডিজেলে ৫ টাকা ও ১০ টাকা শুল্ক হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছিল। তখন কোনও কোনও রাজ্য পৃথকভাবে পেট্রোল ও ডিজেলের দামে ভ্যাট কিছুটা কমিয়েছিল। ফলে দাম আরও কমে এসেছিল সেই রাজ্যগুলিতে। যদিও এখনও অবধি পেট্রোল-ডিজেলের দামে ভ্যাট কমানো হয়নি পশ্চিমবঙ্গে।

About the Author

WD
Web Desk - ANB

Latest Videos
Recommended Stories
Recommended image1
Animal Slaughter Case:গরুর বয়স কত?’ পশু জবাই মামলায় কলকাতা হাইকোর্টে উঠল নজিরবিহীন একাধিক প্রশ্ন
Recommended image2
Now Playing
Abhishek Banerjee House Controversy: অভিষেকের 'বেআইনি' বাড়ি কাণ্ডে তোলপাড়! এবার কী ফাঁস করলেন দেবলীনা বিশ্বাস?
Recommended image3
RG Kar Case: অভয়ার ডিনার থেকে শেষকৃত্য পর্যন্ত কী হয়েছিল? তদন্তে সিট গঠন হাইকোর্টের
Recommended image4
DA West Bengal: বকেয়া ডিএ নিয়ে ঘোষণা হবে? ৩০ তারিখ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Recommended image5
Abhishek Banerjee: বিদেশ যেতে পারবেন না, অভিষেকের মন্তব্যকে 'দায়িত্বজ্ঞানহীন' বলে রক্ষাকবচ হাইকোর্টের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved