MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • হেরিটেজ দুর্গাপুজো ঘিরে মহামিছিল শহরে, পুজোর আগেই আমেজ মাখা তিলোত্তমা-রইল ছবির ক্যানভাস

হেরিটেজ দুর্গাপুজো ঘিরে মহামিছিল শহরে, পুজোর আগেই আমেজ মাখা তিলোত্তমা-রইল ছবির ক্যানভাস

জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কলুটোলা, বউবাজার, চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে রেডরোড পৌঁছয় ইউনেস্কোর প্রতি ধন্যবাদজ্ঞাপনের পদযাত্রা। আর তার জেরেই শহরে পুজোর আগেই পুজোর আমেজ।

2 Min read
Author : Parna Sengupta
Published : Sep 01 2022, 08:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

ইউনেস্কোর ‘ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’র তালিকায় ওঠায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা রাজ্য জুড়ে করা হল মহামিছিল। মুখ্যমন্ত্রীর কথা ধরে কার্যত বৃহস্পতিবার থেকেই পুজো শুরু হল শহরে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

একাধিক সংবর্ধনায় ভূষিত করা হল UNESCO-র প্রতিনিধিদের। এদিন মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধিরাও সম্বর্ধনা জানান UNESCO-র  প্রতিনিধিদের। এদিন মুখ্যমন্ত্রী একটি দুর্গা মূর্তি তুলে দিলেন UNESCO-র প্রতিনিধিদের হাতে সঙ্গে দিলেন কবিগুরু'র লেখা বই।

310

এদিন দ্রুত পায়ে পথ হাঁটতে হাঁটতে এক জায়গায় থমকে যান মমতা। তাঁর নজর কাড়ে মহম্মদ আলি পার্কের জ্যান্ত দুর্গা। এক মহিলা দুর্গার বেশে অভিবাদন জানাতে হাজির ছিলেন রাস্তার ধারে। তাঁকে দেখে থমকে যান মমতা। হাত নেড়ে প্রতি অভিবাদন জানান তিনি। মুখ্যমন্ত্রীর সৌজন্যে সবাই মুগ্ধ। 

410

এদিন, ইউনেস্কোর প্রতিনিধি, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ বিশিষ্ট জনেদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয় রেড রোডে। ঢাকের বোলে, শঙ্খধ্বনিতে, ছৌ ও মুখোশ নাচে মেতে ওঠেন সকলে।

510

বাংলার দুর্গাপুজোকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে ইউনেস্কোর। সেই জন্য ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সংস্থার প্রতিনিধিদের তিনি এই রাজ্য, বিশেষ করে কলকাতার পুজো মণ্ডপগুলি ঘুরে দেখার আহ্বান জানান। পাশাপাশি অসম ও ত্রিপুরার দুর্গাপুজোর কথাও তুলে ধরেন মমতা।

610

এদিন শোভাযাত্রা শুরু হয় চিত্তরঞ্জন অ্যাভিনিউতে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে থেকে। দুপুর ২টো নাগাদ জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কলুটোলা, বউবাজার, চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে পদযাত্রা পৌঁছয় রেড রোডে।

710

শহরের বেশ কয়েকটি পুজো কমিটি নানা থিমের সুজজ্জিত রেপ্লিকা প্রতিমা নিয়ে আসেন। নানা রং, বৈচিত্রের দেখা মেলে মিছিলে। কোথাও রঙিন মুখোশ, কোথাও ফানুশ, কোথাও আবার লাল পাড় সাদা শাড়িতে শঙ্খ হাতে মহিলাদের ঢল নামে। সব মিলিয়ে উৎসবের নানা রঙে মেতে ওঠে শহর কলকাতা।

810

এদিনের অনুষ্ঠানে ইউনেস্কোর প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিবিসিআই-এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আর ছিলেন কলকাতার সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সের অধিকর্তা তপতী গুহ ঠাকুরতা। তাঁকেই বিশেষ সম্মান প্রদান করেন মুখ্যমন্ত্রী। কার্যত তাঁর উদ্যোগেই এই সম্মান পেয়েছে বাংলার দুর্গাপুজো। 

910

গত বছরের ডিসেম্বরে প্যারিসে আন্তঃসরকার কমিটির ১৬ তম অধিবেশনে 'কলকাতা দুর্গা পূজা' আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়েছিল। আর এই স্বীকৃতিকে রাষ্ট্রীয় হাতিয়ার হিসেবে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় চান বাংলায় পর্যটনের ব্যবসা বাড়ুক। 

1010

বিশ্বের পাঁচটি দেশের কার্নিভাল ইতিমধ্যেই বিশ্ব বিখ্যাত। ঐতিহ্যের খেতাব পাওয়ার পর এই দুর্গাপূজা কার্নিভালে পর্যটনের একই ঢেউ আসুক, এই বিষয়ে আশাবাদী মাননীয়া মুখ্যমন্ত্রী।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
মমতা বন্দ্যোপাধ্যায়
Latest Videos
Recommended Stories
Recommended image1
Kolkata Metro: ৩৫ মিনিটেই নিউ গড়িয়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ, নতুন রুটে শুরু হচ্ছে মেট্রো পরিষেবা
Recommended image2
SSC: শিক্ষক নিয়োগে বাড়তি সময় চাই, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে এসএসসি
Recommended image3
Now Playing
Netaji Insult Row: এবার গ্রেফতার হবেন অনন্ত মহারাজ? বিস্ফোরক চন্দ্রনাথ বসুর 'চ্যালেঞ্জ' মুখ্যমন্ত্রীকে
Recommended image4
Now Playing
RG Kar Case New Update: অভয়া কাণ্ডে পুরীতে গ্রেফতার নির্মল ঘোষ, ঠিক কী কী বললেন কুণাল ঘোষ?
Recommended image5
Kolkata Nurse Death: শৌচাগার থেকে উদ্ধার নার্সের দেহ, NRS- কাণ্ডে রহস্য ক্রমশই দানা বাঁধছে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved